পশ্চিমবঙ্গের SDO অফিসে মাধ্যমিক পাশে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি -WB Govt Job Reqruitment

 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একের পর এক নয়া সুসংবাদ। রাজ্যের SDO অফিসে প্রচুর সরকারি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য ও মেরিট প্রার্থীদের সংশ্লিষ্ট SDO অফিসের বিভিন্ন BDO অফিসে নিয়োগ করা হবে। সবচেয়ে মজার বিষয় হলো, এক্ষেত্রে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হতে হবে নূন্যতম মাধ্যমিক পাশ। শুধু মাধ্যমিক করলে সংশ্লিষ্ট জেলার চাকরি প্রার্থীদের কাছে নিজের জেলায় সরকারি চাকরি পাওয়ার বিরাট সুযোগ থাকছে আপনার হাতে। যে সকল চাকরি প্রার্থী SDO অফিসের অন্তর্ভুক্ত BDO অফিসে চাকরি করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। WB Govt SDO  Office Reqruitment 2022 ।



কীভাবে আবেদন করতে হবে :

পশ্চিমবঙ্গের যোগ্য, যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হবে তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড করা যাবে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অথবা নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করে তারপর প্রিন্ট আউট বের করতে হবে। আবেদন পত্রে নিজের নাম, বাবার নাম, ঠিকানা, যোগ্যতা, বয়স, অন্যান্য সমস্ত ডিটেইলস পূরণ করতে হবে। 


আবেদন পত্র জমা করার ঠিকানা : সংশ্লিষ্ট SDO অফিসের যে যে BDO অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিডিও অফিসে সরাসরি আবেদন পত্র জমা করতে পারবেন তবে ছুটির দিন বাদে বাকি সব দিনে সকাল 11.30 থেকে বিকেল 4 টার মধ্যে। 


অফলাইন আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস এর জেরক্স কপি জমা করবেন : 

1.বয়সের প্রমাণ/ মাধ্যমিক এডমিট কার্ড

2.শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস (মাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট)

3.কাস্ট সার্টিফিকেট(যদি থাকে)

4.বাসিন্দা প্রমান ( ভোটার কার্ড/আধার কার্ড)

5.রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি (রঙ্গিন)

6.আধার / ভোটার কার্ড/প্যান/পাসপোর্ট (যে কোনো একটি) 

7.বিবাহিত /বিবাহ বিচ্ছেদ /বিধবা প্রমাণ ( সরকারি)

8.অন্যান্য (যদি থাকে)

9.5 টাকার পোস্টাল স্ট্যাম্প

10. 25×13 অনুযায়ী খামে ভরে খামের উপর পোস্টাল 


শূন্যপদের নাম : স্বাস্থ্য কর্মী ( Health Workers)  


 শিক্ষাগত যোগ্যতা :  রাজ্য স্বাস্থ্য দফতরের অধীনে সংশ্লিষ্ট  SDO অফিসের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কর্মী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শুধু মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকলেই হবে। এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে কিন্তু মাধ্যমিকের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। 


বয়সসীমা:আবেদনকারীর সাধারণত বয়স হতে হবে নূন্যতম 30 বছর এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে। এছাড়াও ওবিসি, এসসি, এসটি ও PH সংরক্ষিত মহিলারা 22 বছর হলে আবেদন করতে পারবে।


আরও কী কী যোগ্যতা লাগবে :

 কেন্দ্রে স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে, তাই এই পদের ক্ষেত্রে শুধু মহিলারাই আবেদন করতে পারবে এবং অবশ্যই তাদের হতে হবে বিবাহিত/বিবাহবিচ্ছেদ/ বিধবা। 



শূন্যপদ :শূন্যপদ গুলি SDO অফিসের বিভিন্ন BDO অফিস অনুযায়ী শূন্যপদ ভাগ করা রয়েছে। নিচে আলাদা আলাদা BDO অফিসে প্রকাশিত নোটিশ ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে অফিসিয়াল নোটিশ দেখেনিবেন। তারপর নিজস্ব বিডিও অফিসের প্রকাশিত নোটিশ অনুযায়ী শূন্যপদ দেখেনিবেন। 


নিয়োগ প্রক্রিয়া : কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।


আবদনের শেষ তারিখ : 22/10/2022 পর্যন্ত আবেদন করতে পারবে। 


Official Notice : Download 

All Notification : Download 

Official Website : Click Here


For More Job News: Click Here


Join Our Telegram Channel : Click Here