নয়াদিল্লী : চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এবার রাজ্য অথবা কেন্দ্র সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দফতরে সরাসরি নিয়োগ। এক্ষেত্রে নিয়োগ হওয়া কর্মীদের জন্য বেশ মোটা অঙ্কের মাস মাইনারও সুযোগ রয়েছে। এ বিষয়ে ইতিমধ্যেই ভারত সরকারের তথ্য(ELECTRONICS & INFORMATION) প্রযুক্তি মন্ত্রক মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পকাশ করা হয়েছে। তবে নিযুক্ত হওয়া কর্মীকে ইউনিক আইডেন্টিফিকেশন(UIDAI) অথরিটি অব ইন্ডিয়ার অধীনে কাজ করতে হবে। দেশের যেকোনো স্থানের প্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের যোগ্য। তবে নিযুক্ত হওয়া কর্মীকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার অধীনে উত্তর প্রদেশের লখনউ -তে নিয়োগ করা হবে। তবে আসুন নিম্নলিখিত প্রতিবেদনটি পড়ে আবেদন ও নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
তথ্য প্রযুক্তি মন্ত্রক মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী
শূন্যপদ গুলি হল,
১. সিনিয়র অ্যাকাউন্ট অফিসার (SENIOR ACCOUNT OFFICER)
শূন্য পদ - ১ টি
২. অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার (ASSISTANT ACCOUNT OFFICER)
শূন্যপদ- ১ টি
৩. হিসাব রক্ষক (ACCOUNTANT)
শূন্যপদ- ১টি
৪. অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (ASSISTANT SECTION OFFICER)
শূন্যপদ- ৩টি
উপরোক্ত পদ গুলিতে কীভাবে আবেদন করবেন
উল্লেখিত পদ গুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে গিয়ে প্রথমে আবেদন পত্র ডাউন লোড করে তার একটি প্রিন্ট নিতে হবে। এরপর ওই ফর্মে আবেদনকারীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য যেমন- নাম, বাবার নাম, বয়স, প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতা সহ ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের ছবি সাঁটিয়ে সংশ্লিষ্ট দফতরের অফিসে নির্দিষ্ট দিন - সময়ের মধ্যে পাঠাতে হবে।
এক্ষেত্রে আবেদন পত্র পাঠাতে হবে নিম্ন লিখিত ঠিকানায়- To The Director (HR)'Unique Identification Authority of India (UIDAI), Regional Office, 3rd Floor, Uttar Pradesh Samaj
Kalyan Nirman Nigam Building, "l'C-461 V, Vibhuti Khand, Gomti Nagar, Lucknow- 226010.
নিয়োগ পদ্ধতি-
উল্লেখিত পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর জমা করা ডকুমেন্টস ভালোভাবে খুঁটিয়ে দেখার পর আবেদনকারীর প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে সংশ্লিষ্ট দফতরের আধিকারিক মারফৎ।
আবেদনের ক্ষেত্রে বয়স সীমা-
এ ক্ষেত্রে আবেদনাকারীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা- আবেদনকারীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ দফতরে প্রাসঙ্গিক কাজের ওপর অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- www.uidai.gov.in - এ
আবেদন পত্র পাঠানোর শেষ সময় সীমা আগামী অক্টোবর মাসের ৩১ তারিখ অর্থাৎ 31/10/2022
written by - Somnath Pal.
Official Notice : Download
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG- #GOVT JOB #UIDAI #JOB NEWS #IT JOB #AADHAR

.jpg)