সরকারি কর্মীদের জন্য আগাম বিরাট সুখবর, এক্ষুনি জেনেনিন বিস্তারিত- WB Govt Employees News

কলকাতা : কথায় বাঙালীর বারো মাসে তেরো পার্বণ। পাশাপাশি বাঙালী উৎসব মুখর। গত কয়েকদিন আগেই শেষ হয়েছে দুর্গা পুজো। তবে শেষ হইয়াও বুঝি হইলনা শেষ।  দুর্গা পূজো(DURGA PUJA) পার না হতেই শুরু দীপাবলি অর্থাৎ কালী পুজো। বাঙালীর  উৎসব বলে কথা। খাওয়া দাওয়া , জামাকাপড়, ঘুরতে যাওয়া খরচ অনেক। কিন্তু সাম্প্রতিক বাজার যা অগ্নিমুল্য তাতে আনন্দ উৎসব তো দুরস্ত ভালো করে সংসার চালানোই দায়। তবে অগ্নিমূল্যের বাজার যেন রাজ্যের মানুষের আনন্দ উৎসবে আঁচ ফেলতে না পারে তার জন্য ইতিমধ্যেই  প্রায় দশ -দশটি জনমুখি প্রকল্পের অধীনে পুজোর আগেই নগদ টাকা দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের অর্থ দফতর সুত্রে খবর এমনটাই।  পুজোর আগেই বিগত অক্টোবর মাসের শুরু থেকেই জেলায় জেলায় সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে গিয়েছে সরকারি প্রকল্পের টাকা। 



ইতিমধ্যেই এক ধাপ এগিয়ে দুর্গা পুজোর উৎসবের আবহে রাজ্য সরকারি কর্মীদের বিষয়েও দ্বরাজ হস্ত  হয়েছেন মুখ্যমন্ত্রী। নিয়ম মতো প্রতিমাসের মাস পয়লাই বেতন পান রাজ্য সরকারি কর্ম চারিরা। কিন্তু বিগত দুর্গা পুজো উপলক্ষ্যে এবার মাস পয়লা অর্থাৎ আগামী অক্টোবর মাসের দু'দিন আগেই আগাম বেতন পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এমনকি রাজ্যের অবসর প্রাপ্ত সরকারি কর্মচারীরাও তাদের পেনশনের ক্ষেত্রে এই আগাম সুবিধা পেয়েছেন। 


তবে শুধু আর্থিক ভাবে সুবিধা দেওয়ায় নয় এবার আরও একধাপ এগিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সরকারি ছুটির বিষয়ে আগাম খুশির খবর শোনালো রাজ্য সরকার। সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৩ বছর ভর ছুটির সকারি ছুটির তালিকা আরও লম্বা হতে চলেছে। এই মর্মে শুক্রবার নবান্ন মারফৎ আগামী বছর সরকারি কর্মচারীদের ছুটির তালিকা প্রকাশ করেছে নবান্ন। সরকারের এই সিদ্ধান্তে ইতিমধ্যেই খুশির হাওয়া সরকারি কর্মী মহলে। নবান্ন মারফৎ প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী  আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে বেশ কয়েকটি অতিরিক্ত ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা।

HS Exam 2023: উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিরাট আপডেট, পরিবর্তন হলো প্রশ্ন পত্রের ধরন 

আগামী বছর সরকারি নিয়মে ২৫ টি ছুটি তো পাবেনই। তার সঙ্গে বাড়তি ২১ টি ছুটি পাবেন সরকারি কর্মীরা। এ ছাড়াও ২টি বিভাগীয় ছুটি পাবেন বিশেষ সম্প্রদায়ভুক্ত সরকারি কর্মচারীরা।

সরকারের কাছে ধান বিক্রি করে পান প্রচুর লাভ, জেনেনিন বিস্তারিত 

তাহলে আসুন এক নজরে দেখে নেওয়া যাক আগামী বছর সরকারি কর্মচারীদের ছুটির তালিকা :

২০২৩ সালের, 

১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মজয়ন্তী, 

২৩ তারিখ নেতাজি জন্মজয়ন্তী  

২৬ তারিখ প্রজাতন্ত্র দিবস 

২৬ জানুয়ারিতে পড়েছে সরস্বতী পুজো। এই আবহে সরস্বতী পুজোর ছুটি দেওয়া হচ্ছে ২৫ জানুয়ারি। 

১৪ ফেব্রুয়ারি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনের ছুটি থাকবে।

৭ মার্চ দোলযাত্রার ছুটি থাকবে। তাছাড়া 

এছাড়াও শিবরাত্রি উপলক্ষ্যে ছুটি পাবেন সরকারি কর্মীরা। , দোলযাত্রার পরের দিন ছুটি থাকবে।  

৭ এপ্রিল (গুড ফ্রাইডে),

১৪ এপ্রিল (আম্বেদকর জয়ন্তী), 

১৫ এপ্রিল বাংলা নববর্ষ  

২২ এপ্রিল ইদ-উল-ফিতর। এছাড়াও ইদের আগের দিনও থাকবে ছুটি।

১ মে বুদ্ধ পূর্ণিমা ও শ্রমিক দিবসের ছুটি দেওয়া হবে। 

৫ এবং ৯ মে-ও ছুটি থাকবে। 

২৯ জুন বকরি ইদ

২৯ জুলাই মহরম

১৫ই অগস্টে স্বাধীনতা দিবস

২ অক্টোবর গান্ধীজয়ন্তী 

১৪ অক্টোবর মহালয়াতে 

এরপর রয়েছে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আগামী বছর পুজো উপলক্ষে ১৮ অক্টোবর অর্থাৎ চতুর্থী থেকে বন্ধ থাকবে সরকারি অফিস। দশমীর পর আবার ২৫, ২৬ ও ২৭ তারিখ পর্যন্ত সরকারি দফতরে দেওয়া হয়েছে ছুটি। এছাড়াও ওই মাসেরই  ২৮ তারিখ থাকছে লক্ষ্মীপুজোর ছুটি।  


written by - Somnath Pal. 


For More Job News: Click Here


 Join Our Telegram Channel : Click Here 

TAG- WB#GOVT #PUJA #HOLIDAY #MAMTA BANERJEE #EMPLOYEE