লক্ষীর ভান্ডার নিয়ে রাজ্যবাসীর জন্য সুসংবাদ! আনন্দে আল্পুত মমতা- WB Lakshmir Bhandar Good News

  কলকাতা : মা, মাটি, মানুষ।  এই স্লোগান কে হাতিয়ার করেই তিন -তিন বার  রাজ্যের মসনদে তৃণমূল সরকার। নিন্দুকের কাজ নিন্দা করা। সেদিকে ভ্রুক্ষেপ নেই মুখ্যমন্ত্রীর। যেন তেন প্রকারেণ রাজ্যের মানুষের মানুষের উন্নতি সাধনই এই সরকারের মূল লক্ষ্য। ইতিমধ্যেই গোটা রাজ্যের মানুষের আর্থ সামাজিক উন্নতির কথা মাথায় রেখে প্রায় ৭০ টির ওপর জনমুখি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত কয়েক বছর যাবত এই জনমুখি প্রকল্পগুলির কাজ চলছে জোর কদমে। গোটা রাজ্যের মানুষ এই প্রকল্পগুলি থেকে সুবিধাও পাচ্ছেন অকছর। 



তবে মুখ্যমন্ত্রীর আসল ভোট ব্যাঙ্কের চাবিকাঠি রাজ্যের মহিলা বা মায়েদের মধ্যেই লুকিয়ে রয়েছে। তাই মহিলাদের উন্নতির দিকে মুখ্যমন্ত্রীর নজর সর্বাগ্রে। ২০২১ বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার ক্ষমতায় এসে গোটা রাজ্যের মহিলাদের বিশেষ করে ঘরের গৃহিণীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar)মতো জনমুখি প্রকল্পের সুচনা করেন মুখ্যমন্ত্রী। 


এই প্রকল্পের আওয়ায় গোটা রাজ্যের মহিলারা মাসে ৫০০- ১০০০ টাকা পর্যন্ত  মাসিক ভাতা পান। এ ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির মহিলারা মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতী -উপজাতি সম্প্রদায়ের সকল মহিলা মাসে ১০০০ টাকা পান মাসকাবারি। কিন্তু সাম্প্রতিক অগ্নি মুল্যের বাজারে ৫০০- ১০০০ টাকায় কি হয়। সেই চিন্তা করেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাম্প্রতিক টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।


তবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কন্যাশ্রি প্রকল্প বিশ্ব বন্দিত হয়েছে। এবার রাজ্যের মুকুটে আরও একটি পালক সংযোজন হল।  এবার লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের জন্য স্কচ পুরস্কার (Skoch Award) পেল পশ্চিমবঙ্গ সরকার। মহিলা ও শিশু কল্যাণের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে প্লাটিনাম সম্মান দিয়েছে স্কচ। রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতর ও সমাজ কল্যাণ দফতরকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই টুইট করে এই সুখবরের কথা জানিয়েছেন। সঙ্গে তিনি লিখেছেন, “মহিলাদের ক্ষমতায়নকে আমরা সবসময় গুরুত্ব দিয়ে দেখেছি। এই প্রাপ্ত শুধু রাজ্য সরকারের নয়, গোটা পশ্চিমবঙ্গের ১.৮ কোটি মহিলার, যাঁরা আজ নিজের পায়ে দাঁড়িয়েছেন।”

নভেম্বর মাসে রাজ্য কর্মচারীদের জন্য সুসংবাদ আসতে চলেছে, আকাশে বাতাসে খুশির বার্তা-WB Govt Employees News

তবে এই প্রথম নয়, চলতি মাসেই রাজ্যে উৎসশ্রী প্রকল্পকে স্কচ সিলভার পুরস্কার দেওয়া হয়েছে। এর পাশাপাশি ঐক্যশ্রী প্রকল্পের জন্য গোল্ড পুরস্কার পেয়েছে রাজ্য। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের জন্য রাজ্যের বন দফতরের ঝুলিতে গিয়েছে প্ল্যাটিনাম পুরস্কার। সব মিলিয়ে একের পর এক পুরস্কার যে রাজ্য সরকারের এই প্রকল্প গুলিকে আরও সমৃদ্ধ করছে তা আর বলার অপেক্ষা রাখেনা। 

মাধ্যমিক পাশে মিলবে চাকরি, শূন্যপদ রয়েছে প্রচুর, এক্ষুনি আবেদন করুন- New Job Employment News 

written by - Somnath Pal. 


For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here

TAG- #LAKSHMI BHANDAR #PROKALPO #WB #CM #MAMTA BANERJEE  #SKOCH AWARD