কলকাতা : 'বনের পশুরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে',এটি ইতিহাস সত্য। কিন্তু বনের পশু যদি লোকালয়ে চলে আসে তাহলে আর বিপত্তির সীমা থাকেনা। ঠিক যেমনটা গজরাজের ক্ষেত্রে। সাম্প্রতিক সময়ে সে উত্তর বঙ্গের পাহাড়ি অঞ্চল হোক কিংবা দক্ষিণ বঙ্গের জঙ্গল মহল হাতির দাপটে একেবারে নাস্তানাবুদ হওয়ার জোগাড়। আর তার জেরেই কখনও প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের আবার রেল লাইনে ট্রেনের ধাক্কায় অগত্যা প্রাণ হারাচ্ছে গজরাজ অর্থাৎ হাতি।
এ নিয়ে রাজ্য সরকার বেশ চিন্তিত। বিশেষ করে লোকালয়ে ঐরাবতের তাণ্ডব ঠেকাতে রাজ্য সরকারের মাথাব্যথার অন্ত নেই। তার ওপর বেশ কিছু বছর যাবত রাজ্য বন দফতরে সে অর্থে কোনও নিয়োগই হয়নি। এই কারণেই দীর্ঘদিন ভাবে নিয়োগ শূন্য অবস্থায় পড়ে রয়েছে বহু পদ।
সেই লক্ষ্যেই এবার বন দফতরে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সম্প্রতি এ নিয়ে সরকারি স্তরে বিস্তর আলোচনার পাশাপাশি কর্মী নিয়োগের পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গিয়েছে সরকারি সুত্র মারফৎ।
তবে এক্ষেত্রে বন দফতরের একাধিক পদের প্রায় ১৩৫০ টি শূন্য পদ পূরণের লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বন দফতরের একাধিক পদে যেমন , ফরেস্ট রেঞ্জার আধিকারিক, সাধারণ বন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি তরফে।
বিনামুল্যে গ্যাস সিলিন্ডার দিচ্ছে সরকার, পেতে হলে এখনই আবেদন করুন , রইল বিস্তারিত-Free Gas Cylinder
এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি প্রকাশিত না হলে সরকারি সুত্র মারফৎ জানা গিয়েছে , অতি শীঘই সংশ্লিষ্ট দফতর মারফৎ বিজ্ঞপ্তি প্রকাশ করে চাকরি প্রার্থীদের কাছে আবেদন পত্র নেওয়ার কাজ শুরু হবে। প্রকাশিত সরকারি অফিসিয়াল নোটিফিকেশন বিষয়ে অবগত থাকতে চোখ রাখুন bongodhara.com - এ
প্রসঙ্গত, মাত্র কয়েক বছরের ব্যবধানে এ রাজ্যে লোকালয়ে হাতির তাণ্ডব বেড়ে গিয়েছে অতিব মাত্রায়। তার কারণে সাধারণ মানুষের ক্ষেতের ফসল যেমন নষ্ট হচ্ছে, তেমনি দাঁতাল হাতির সামনে পড়ে বেঘোরে প্রাণ গিয়েছে বহু মানুষের। পাশাপাশি উত্তরবঙ্গে রেল লাইনে ট্রেনের ধাক্কায় প্রাণ গিয়েছে বহু হাতির। ফলে হাতির উপদ্রবে রাজ্য সরকারকে যেমন ক্ষতিপূরণ দিতে হয়েছে মৃত ব্যক্তির পরিবার কে চাকরি অথবা বড় অঙ্কের টাকা দিয়ে তেমনি প্রচুর সংখ্যায় হাতির মৃত্যুতে বনের ভারসাম্য রক্ষা নিয়ে বেশ চিন্তিত এ রাজ্যের সরকার। সেই কারণেই লোকালয়ে দাঁতাল হাতির অতর্কিত হামলার পাশাপাশি দুর্ঘটনার শিকার হয়ে হাতির মৃত্যু রুখতেই সম্প্রতি বন দফতরে প্রচুর সংখ্যায় 'গজমিত্র' নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
written by- Somnath Pal.
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG- #FOREST DEPARTMENT #WB JOB #GOVT JOB #ELEPHANT #RECRUITMENT

.jpg)