বর্তমান বেহাল অর্থনীতির কারণে চাকরির বাজারের করুন অবস্থা। চুক্তি(contractual) হোক কিংবা স্থায়ী চাকরি (permanent job)একটা হলেই হল। এই অবস্থায় সরকারি যে কোনও নিয়োগের(recruitment) বিজ্ঞপ্তি যে বেকার কর্ম প্রার্থীদের কাছে আনন্দের খবর তা বলাই বাহুল্য। ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার মাসে মোটা অঙ্কের বেতন দিয়ে জাতীয় স্বাস্থ্য (NHM) মিশন প্রকল্পে কর্মী নিয়োগ করবে রাজ্য। সম্প্রতি এই মর্মে সংশ্লিষ্ট জেলা এবং রাজ্য স্বাস্থ্য ও পরিবার(HEALTH & FAMILY WELFARE) কল্যান দফতর মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা হবে তা জেলাভিত্তিক। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। এবার তাহলে আসুন এক নজরে দেখে নেওয়া যাক আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- HFW-27011/502/587(2) Dated- 17/11/2022
প্রথমেই জেনে নেওয়া যাক কিভাবে আবেদন করতে হবে---
১. এ ক্ষেত্রে আবেদনকারী শুধুমাত্র অফ লাইনে আবেদনের সুযোগ পাবেন।
২.প্রথমে সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েব (www. birbhum.gov.in অথবা www.wbhealth.gov.in/recruitment ) সাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউন লোড করে তার প্রিন্ট নিতে হবে।
৩.এরপর আবেদন ফর্মের নির্দিষ্ট কলম গুলি পূরণ করে পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট স্থানে সেঁটে, সবশেষে প্রার্থীকে নিজের সই করে আবেদন পত্র টি সংশ্লিষ্ট দফতরে পাঠাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে।
আবেদন ফী-
উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের ৫০ টাকা আবেদন ফী সংশ্লিষ্ট দফতরের নামে।
এবার আসা যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে---
আবেদন ফর্ম গুলি শর্ট লিস্টিং বা প্রাথমিক বাছাই করে আবেদনকারীকে প্রথমে ডেকে নেওয়া হবে কম্পিউটারে টাইপিং টেস্টের জন্য। এরপর যোগ্য প্রার্থীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং পারসোনালিটি টেস্টের জন্য।
সব শেষে আবেদনকারীর জমা করা নথি ভালো ভাবে স্কুটনি অর্থাৎ খুঁটিয়ে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
এবার জেনে নেওয়া যাক শুন্য পদের যাবতীয় বিবরণ-
--
পদের নাম- “ ব্লক ডাটা ম্যানেজার “ ( BLOCK DATA MANAGER)
শূন্য পদ- ৩ টি
(উল্লেখিত পদের ক্ষেত্রে দুটি সাধারণ এবং একটি পদ তপশিলি জাতীর প্রার্থীর জন্য সংরক্ষিত )
মাসিক বেতন- 22,000 টাকা
বয়স সীমা -
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদকারীর বয়স 01/01/2022 -র হিসাবে 21 থেকে 40 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীকে যে কোনও শাখার স্নাতক হতে হবে। এ ছাড়াও কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শংসাপত্র থাকতে হবে। উল্লেখিত পদে সরকারি অথবা বেসরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম- ‘ব্লক পাবলিক হেলথ ম্যানেজার’(BLOCK PUBLIC HEALTH MANAGER)
শুন্য পদ- 03 টি (উল্লেখিত পদের ক্ষেত্রে দুটি সাধারণ এবং একটি পদ তপশিলি জাতীর প্রার্থীর জন্য সংরক্ষিত )
বয়স- 21 থেকে 40 বছর
মাসিক বেতন- 35,000 টাকা
শিক্ষাগত যোগ্যতা-
প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ হতে হবে সঙ্গে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
পদের নাম- “ল্যাবরেটরি টেকনিশিয়ান”( LABORATORY TECHNICIAN)
শুন্য পদ- 06 টি ( এ ক্ষেত্রে ৩টি পদ সাধারণ এবং অন্যটি তিনটি পদের মধ্যে একটি তপশীলি জাতীর একটি তপশিলি উপজাতি ও একটি ওবিসি প্রার্থীর জন্য সংরক্ষিত রয়েছে)
বয়স- প্রার্থীর বয়স হতে হবে 19 থেকে 40 বছরের মধ্যে
মাসিক বেতন- 22,000 টাকা
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে পাশাপাশি ল্যাবরেটরি টেকনিশিয়ানের কাজে অভিজ্ঞতা সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে।
পদের নাম- ‘ব্লক এপিডেমিওলজিস্ট’( BLOCK EPIDEMIOLOGIST )
শুন্য পদ- 03 টি (উল্লেখিত পদের ক্ষেত্রে দুটি সাধারণ এবং একটি পদ তপশিলি জাতীর প্রার্থীর জন্য সংরক্ষিত )
বয়স -21 থেকে 40
মাসিক বেতন – 35,000 টাকা
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীর M.SC সহ উল্লেখিত পদের ডিগ্রি থাকতে হবে এ ছাড়াও কম্পিউটারে জ্ঞান থাকার পাশাপাশি Ph.D/ M.Phill অথবা জনস্বাস্থ্য বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারী প্রার্থীকে আবেদন পত্রের সঙ্গে নিম্ন লিখিত ডকুমেন্টস বা নথির প্রত্যয়িত নকল অ্যাটেস্টেড সহ সংশ্লিষ্ট দফতরে পাঠাতে হবে।
১. আঁধার কার্ড ,
২. ভোটার কার্ড,
৩. শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র ,
৪. অভিজ্ঞতার সংশাপত্র ,
৫. বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি।
সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি হবে জাতীয় স্বাস্থ্য মিশনের (NUHM ) আওতায় রাজ্য সরকারের জেলাভিত্তিক উন্নয়ন প্রকল্পের অধীনে। সফল ও যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে বীরভূম (BIRBHUM) জেলায়।
তবে উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই বীরভূম জেলার বাসিন্দা হতে হবে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা - To The Chiief Medical Officer of Health(DPMU scection Room number - 7 ) , New Administrative Building, Old Out Door Campus , P.O - Suri , District - Birbhum , Pin - 731101 , West Bengal .
3,000 জন পশ্চিমবঙ্গের স্টেশনে স্টেশনে টিকিট বুকিং এজেন্ট নিচ্ছে ভারতীয় রেল- Indian Railway Job
এ ছাড়াও আরও
বিস্তারিত জানতে সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েব সাইট www.birbhum.gov.in অথবা www.wbhealth.gov.in/recruitment দেখে নিতে হবে
সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে আগামী ডিসেম্বর মাসের ৭ তারিখ অর্থাৎ 07/12/2022- এর মধ্যে আবেদন করতে হবে।
Official Notice : Download
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG - #job news #govt job #wb job #health #birbhum

.jpg)