নয়াদিল্লী : সাম্প্রতিক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মুল্য বৃদ্ধির জেরে দেশের মানুষের একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। এর থেকে বাদ পড়েনি গৃহিণীর রান্নাঘর পর্যন্ত। ঠিক যেমনটা ধরুন রান্নার (gas cylinder for domestic use)গ্যাসের অস্বাভাবিক মুল্য বৃদ্ধি। সাম্প্রতিক সময়ে রান্নার গ্যাসের দাম বেড়ে পৌঁছে গিয়েছে ১১০০ টাকায়। এই অস্বাভাবিক মুল্য বৃদ্ধি যে কোথায় গিয়ে দাঁড়াবে তা ভাবনার অতিত। আর তাতেই যেন খাওয়ার কথা ভাবলে গায়ে জ্বালানির ছ্যাঁকা লাগছে গৃহস্থের।
পাশাপাশি ভোট বড় বালাই। তার ওপর গোটা দেশের মানুষের হেঁশেল বলে কথা। তাই কোনও রকম ঝুঁকি নিতে রাজী নয় কেন্দ্রের মোদী সরকার। কারণ লাগামছাড়া মুল্য বৃদ্ধির কারণ হিসাবে মোদী সরকারের ভ্রান্ত অর্থনীতি এবং গা জোয়ারিকেই দুষছেন গোটা দেশের মানুষ। সর্বোপরি পেট্রোল-ডিজেল কি হল তা নিয়ে সাধারণ মানুষের মাথাব্যাথার কারণ না থাকলেও রান্না ঘরের গ্যাসের অস্বাভাবিক দাম মেনে নিতে পারছেন না দেশের কোনও মানুষই।
তবে গোটা দেশের মায়েদের কথা চিন্তা করে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী উজ্বলা(ujwala yojna) যোজনার আওতায় এখনও পর্যন্ত সাড়া দেশে ফ্রিতে গ্যাসের কানেকশনের সঙ্গে একেবারে বিনামুল্যে একটিমাত্র গ্যাস (gas cylinder)সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা করেছে মোদী সরকার। পাশাপাশি দেশের মানুষ কে সাময়িক স্বস্তি দিতে কেন্দ্র সরকারের তরফে চালু হয়েছে মাত্র ৭৫০ টাকায় কম্পোজিট গ্যাস সিলিন্ডার।
তবে শুধু দামই নয়, গ্যাসের কারচুপি নিয়েও উঠে এসেছে বিস্তর অভিযোগ । কিভাবে এই কারচুপি বন্ধ করা যায় তা নিয়ে কেন্দ্র সরকারের মাথা ব্যাথার শেষ নেই । অবশেষে আলোচনার অবসান হতে চলেছে। এই বিষয়টি নিয়ে কেন্দ্র পেট্রোলিয়াম মন্ত্রক মারফৎ জানানো হয়েছে এবার থেকে গৃহস্থের ব্যাবহৃত গ্যাস সিলিন্ডারে কিউ আর (QR CODE ON GAS CYLINDER) কোড লাগানো হবে।
এলপিজি (LPG) সিলিন্ডারে এই কিউ আর (QR CODE ) কোড খোদায় করা থাকবে। এ ক্ষেত্রে একটি নির্দিষ্ট বার কোড থাকবে। ওই বার কোড টি সার্চ করলেই গ্রাহক তার ব্যাবহৃত গ্যাস সিলিন্ডার সম্পর্কে আদ্যপ্রান্ত জানতে পারবেন সহজেই । এ বিষয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম (PETROLIUM)মন্ত্রী হরদিপ সিং পুরি জানিয়েছেন, অতি শীঘ্রই ডোমেস্টিক (DOMESTIC CYLINDER ) সিলিন্ডারে এই কিউ আর কোড ঢালাই করে খোদায় করা হবে । নতুন সিলিন্ডার বাজারে ছাড়ার আগেই তাতে এই কিউ আর কোড লাগানো হবে তেমনি পুরনো সিলিন্ডারে এই কিউ আর কোড লাগানো হবে নিয়ম করে ।
ফের DA বাড়ছে সরকারি কর্মীদের, নতুন বছরের শুরুতেই মিলতে পারে সুখবর, জোর জল্পনা সরকারি মহলে-Govt Employees news
গ্যাস সিলিন্ডারে খোদায় করা কিউ আর কোডে সার্চ করে প্রতিটি গ্রাহক তার সিলিন্ডারের রিফিলিং (পদ্ধতি -সময়- সুরক্ষা) বিশেষ করে গ্যাস সিলিন্ডারের সুরক্ষার বিষয়ে জানতে পারবেন সহজেই। ইতিমধ্যেই কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে আপাতত ২০ হাজার গ্যাস সিলিন্ডারে এই কিউ আর (QR CODE ) কোড লাগানো হয়েছে এবং তা বাজারে ছাড়া হয়েছে বলেও জানানো হয়েছে । ধাপে ধাপে গোটা প্রক্রিয়া এই বিশেষ ব্যাবস্থার অধীনে চলে আসবে বলে জানানো হয়েছে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে । এমনকি দেশের প্রতিটি প্রান্তের গ্রাহকরা এলপিজি সিলিন্ডারে এই কিউ আর কোডের সুবিধা পাবেন বলেও জানানো হয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক মারফৎ।
written by- Somnath Pal.
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG - #gas #domestic #compojeet #modi #subsidy #cylinder #qrcode #barcode

.jpg)