সরকারি চাকরিতে সুখের দিন শেষ , এই নিয়ম গুলি না মানলে চলে যাবে চাকরি- Govt Employees News

নয়াদিল্লী  :  আসি যাই , মাইনে পাই । এবার বুঝি শেষের পালা । যেনতেন প্রকারেণ একটা সরকারি চাকরি (GOVT JOB ) জুটিয়ে নিতে পারলেই হল । ব্যাস তাহলেই কেল্লা ফতে । একেবারে সুনিশ্চিত ইনকাম আর আর্থিক ভাবে নিরাপদ জীবন । স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সরকারি চাকুরী জীবীদের জীবন একেবারে সুনিশ্চিত আর স্বাচ্ছন্দে ভরা ।  কারণ সরকারি চাকরিতে যেমন চাকরি  যাওয়ার ভয় নেই, তেমনি চাকরি শেষে মোটা অঙ্কের প্যাকেজ নিয়ে বার্ধক্য জীবন নিশ্চিন্তে কাটিয়ে দেওয়া যায় দিব্যি । অথচ বেসরকারি চাকরিতে নিয়মটা অবশ্য বরাবরই ফেল কড়ি, মাখ তেল ।  তাই বেকার চাকরি প্রার্থীরাও ক্রমশ ঝুঁকে পড়েন সরকারি চাকরির আশায় ।  কিন্তু এবার সেগুড়ে বালি । এর কারণ কি ? তাহলে বিষয় টি স্পষ্ট করে বলাই ভালো । 



কেন্দ্রীয় হোক কিংবা রাজ্য সরকারি কর্মীদের বিষয়ে এবার নয়া পদক্ষেপ  নিতে চলেছে সরকার । এবার সরকারি চাকুরি জীবীদের জন্য সাড়া দেশ ব্যাপি চালু হতে চলেছে শ্রম কোড (LABOUR CODE )। সরকারি কর্মীদের ক্ষেত্রে এই বিশেষ নিয়মটি চালু হওয়া যে শুধু সময়ের অপেক্ষা তা আর বলার অপেক্ষা রাখেনা । এই নিয়মটি চালু হলে সরকারি চাকুরীজীবীদের আসি যাই , মাইনে পাই , কোনও দায়বদ্ধতা নাই , মানসিকতার যে নির্ঘাত পরিবর্তন করতে হবে তা বলাই বাহুল্য। 


কিন্তু সরকারি চাকুরীজীবীদের ক্ষেত্রে এই শ্রম কোড চালুর কারণ কি ?  এ বিষয়ে কেন্দ্র সরকারের যুক্তি দেশের মানুষ কে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে একেবারে শুরু থেকে আজ পর্যন্ত সরকারি কর্মীদের মানসিকতা নিয়ে কেন্দ্র সরকারের মাথা ব্যাথার অন্ত নেই । এর কারণটা অবশ্য স্পষ্ট । কারণ সরকারি কর্মচারীদের মধ্যে প্রায় বেশিরভাগ কর্মীদের মানসিকতা সরকারি চাকরি পেলে তা কোনও ভাবে চলে যাওয়ার ভয় থাকেনা । তার কারণে অনেকেই সঠিক ভাবে তার ডিউটি (DUTY )অর্থাৎ কর্তব্য পালন করেন না । তার জেরে সরকারি পরিষেবা নিতে এসে এক প্রকার নাকাল হয়ে ফিরতে হয় সাধারণ মানুষ কে । তারওপর সরকারি চেয়ারে বসে পরিষেবা দেওয়ার নামে  কখনও আর্থিক কারচুপি আবার কখনও দুর্নীতিতে হাবুডুবু খান অনেক সরকারি কর্মী । আর তাতেই নাজেহাল হতে সরকার কে । 


পাশাপাশি অনেক সরকারি কর্মী নির্দিষ্ট সময়ের পরে তার অফিসে আসেন এবং অফিস ছুটির আগেই অফিস থেকে পাততাড়ি গুটিয়ে নিশ্চিন্তে বাড়ির পথে রওনা দেন । অবশ্য এক্ষেত্রে সরকারি কর্মীদের এই অনিয়ম - বেনিয়মের কারসাজী ঠেকাতে বেসরকারি অফিসের মতো সরকারি অফিস গুলিতেও চালু হয়েছে (ইন- আউট অনলাইন টাইম কোডিং সিস্টেম) । এই নিয়ম চালু হওয়ার পর থেকে টাইম (TIME ) বা সময়ের বিষয়ে সরকারি কর্মীদের কারসাজী অনেকটাই রুখে দেওয়া গেছে বলে দাবি সরকারের । 


কিন্তু  সরকারি চেয়ারে বসে সরকারি কর্মীদের আর্থিক কারচুপি এবং দুর্নীতি বিশেষ করে ঘুষ নেওয়ার বিষয়টি যে এখনও সে অর্থে রুখে দেওয়া সম্ভব হয়নি তা কেন্দ্র সরকারের সাম্প্রতিক নয়া পদক্ষেপেই বেশ পরিস্কার । কারণ সাম্প্রতিক সময়ে ভারতীয় রেলে দুর্নীতির দায়ে ইতিমধ্যেই বেশ কয়েকজন উচ্চ পদস্থ আধিকারিক সহ কয়েকশ কর্মী কাজ হারিয়েছেন । এ বিষয়ে কেন্দ্রীয় রেল (RAIL MINISTER )মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যে বেশ কড়া সিদ্ধান্ত নিয়েছেন তা আর বলার অপেক্ষা রাখেনা । 


কিন্তু শুধুইকি ভারতীয় রেল , শিক্ষা থেকে স্বাস্থ্য, নেতা মন্ত্রী থেকে শুরু করে সরকারি কর্মী দুর্নীতির পাঁকে পড়েছেন অকছর । সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দুর্নীতি যে তার জ্বলন্ত উদাহরণ তা বলার অপেক্ষা রাখেনা । এ বিষয়ে সরকারের স্পষ্ট যুক্তি সাড়া দেশ ব্যাপি এই শ্রম কোড পদ্ধতি চালু হবে খুব শীঘ্রই । ইতিমধ্যেই সরকারি কর্মীদের বিষয়ে কেন্দ্র সরকারের এই কড়া সিদ্ধান্ত কে স্বাগত জানিয়ে দেশের বেশ কয়েকটি রাজ্যের সরকার রাজ্য সরকারি কর্মীদের বিষয়েও এই শ্রম কোড চালু করার বিষয়ে বেশ কয়েক ধাপ এগিয়ে গিয়েছে বলে সরকারি সুত্রে খবর ।  

WB Group C Recruitment: জেলা ভিত্তিক গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, রইল বিস্তারিত 

এ বিষয়ে আরও এক ধাপ এগিয়ে কেন্দ্র সরকারের এই শ্রম কোডের বিষয়টিকে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞদের মত , কেন্দ্রে মোদী (MODI ) সরকার আসার পর থেকে সরকারি কর্মীদের মধ্যে থরহরি কম্পমান অবস্থা । আগামী ২০২৩ সাল থেকে সাড়া দেশ ব্যাপি সরকারি কর্মীদের বিষয়ে এই শ্রম কোড পদক্ষেপটি চালু করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার । এই বিষয়টি চালু হলে শুধু মাত্র অফিসে আসা -যাওয়াই নয় সরকারি চেয়ারে বসে সরকারি কর্মীদের দুর্নীতির বিষয়টিও যে এক ধাক্কায় রুখে দেওয়া সম্ভব হবে তা বলাই বাহুল্য । 

WB 'MID- DAY- MEAL' প্রকল্পে জেলা ভিত্তিক কর্মী নিয়োগ , আবেদনের করতে হবে 12 ডিসেম্বরের মধ্যে 

কারণ কোনও রকম অনিয়ম- বেনিয়ম ধরা পড়লেই অভিযুক্ত সরকারি কর্মীর তৎক্ষণাৎ চাকরি চলে যেতে পারে অথবা ওই কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে । সরকারি চাকরির ক্ষেত্রে সরকারি কর্মীদের আয়াশ মানসিকতার পরিবর্তন ঘটাতে সরকারের এই সিদ্ধান্ত যে এক যুগান্তকারী পদক্ষেপ তা আর বলার অপেক্ষা রাখেনা । সাড়া দেশ ব্যাপি এই নিয়মটি চালু হলে সরকারি কর্মীদের কাজের প্রতি দায়বদ্ধতা যে অনেকাংশে বৃদ্ধি পাবে তা বলাই বাহুল্য। এমনকি চাকরি যাওয়ার ভয় থেকে সরকারি চেয়ারে বসে ঘুষ নেওয়া এবং দুর্নীতি করতে সরকারি কর্মীদের যে ভয়ে কাঁটা ছুটবে তা আর বলার অপেক্ষা নেই । তবে শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন দেখার । 


written by -Somnath Pal . 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here

TAG - #GOVT #NEW RULE #EMPLOYEE #MODI #LABOUR CODE