লক্ষীর ভান্ডার নিয়ে বিরাট আপডেট, নয়া নির্দেশ নবান্নের , রইল বিস্তারিত-Lashmir Bhandar news

কলকাতা : এবার লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনের ক্ষেত্রে লাগবে না আঁধার কার অথবা স্বাস্থ্য সাথী কার্ড । সরকারি সুত্রে খবর এমনটাই । সম্প্রতি নবান্নের তরফে জেলায় জেলায় এমনই নির্দেশ দেওয়া হয়েছে ।  কিন্তু হঠাৎ লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনের ক্ষেত্রে আঁধার কার্ড -এর বিষয়টি শিথিলের সিদ্ধান্ত নেওয়া হল ? এবিষয়ে সরকারি সুত্র মারফৎ জানা গিয়েছে , সম্প্রতি গোটা রাজ্য জুড়েই চলছে দুয়ারে সরকার কর্মসূচী। চলতি মাসের ১ তারিখ থেকে রাজ্যের প্রতিটি প্রান্তে চলছে দুয়ারে সরকার ক্যাম্প । চলবে আগামী ৩০ শে নভেবর পর্যন্ত । এবারের দুয়ারে সরকার ক্যাম্পে মত ২৭ টি প্রকল্প সহ একাধিক বিষয়ে আবেদনের সুবিধা পাচ্ছেন রাজ্যের মানুষ । এ পর্যন্ত ঠিক ছিল । 



কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে হঠাৎই সিদ্ধান্ত বদলের  কারণ হিসাবে জানা গিয়েছে , দুয়ারে সরকার ক্যাম্পে যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে আসছেন তাদের মধ্যে অনেক মায়েদেরই আঁধার বা স্বাস্থ্য সাথী কার্ড নেই । সে জন্য অগত্যা দুয়ারে সরকার ক্যাম্প  থেকে আবেদন না জানিয়ে ফিরতে হচ্ছে তাদের । এটি জেরাজ্য সরকারের  কাছে বেশ অস্বস্তির তা বলাই বাহুল্য । ইতিমধ্যেই বিষয় টি নিয়ে  গোটা রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে । এই খবর বিদ্যুৎ গতিতে পৌঁছে যায়  সদর নবান্নে । এরপরই সরকারি তরফে সিদ্ধান্ত নেওয়া হয় এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনের ক্ষেত্রে আর আঁধার কার্ড কিংবা স্বাস্থ্য সাথী কার্ড বাধ্যতা মূলক নয় । সম্প্রতি রাজ্যের প্রতিটি জেলায়  নবান্ন মারফৎ এই নির্দেশ ই দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদি । আর এই নির্দেশের পরই কার্যত আঁধার কার্ড/স্বাস্থ্য সাথী কার্ড  না থাকলেও মহিলারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে । 


প্রসঙ্গত , মা-মাটি-মানুষ।  এই স্লোগান কে হাতিয়ার করেই তিন -তিন বার  রাজ্যের মসনদে তৃণমূল সরকার। নিন্দুকের কাজ নিন্দা করা। সেদিকে ভ্রুক্ষেপ নেই মুখ্যমন্ত্রীর। যেন তেন প্রকারেণ রাজ্যের মানুষের মানুষের উন্নতি সাধনই এই সরকারের মূল লক্ষ্য। ইতিমধ্যেই গোটা রাজ্যের মানুষের আর্থ সামাজিক উন্নতির কথা মাথায় রেখে প্রায় ৭০ টির ওপর জনমুখি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত কয়েক বছর যাবত এই জনমুখি প্রকল্পগুলির কাজ চলছে জোর কদমে। গোটা রাজ্যের মানুষ এই প্রকল্পগুলি থেকে সুবিধাও পাচ্ছেন অকছর। 

ফের সরকারি কর্মীদের জন্য সুসংবাদ! ফের বেতন বৃদ্ধি, জানুন কবে থেকে?  রইল বিস্তারিত-Govt Employees News

তবে মুখ্যমন্ত্রীর আসল ভোট ব্যাঙ্কের চাবিকাঠি রাজ্যের মহিলা বা মায়েদের মধ্যেই লুকিয়ে রয়েছে। তাই মহিলাদের উন্নতির দিকে মুখ্যমন্ত্রীর নজর সর্বাগ্রে। ২০২১ বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার ক্ষমতায় এসে গোটা রাজ্যের মহিলাদের বিশেষ করে ঘরের গৃহিণীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমুখি প্রকল্পের সুচনা করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের আওয়ায় গোটা রাজ্যের মহিলারা মাসে ৫০০- ১০০০ টাকা পর্যন্ত  মাসিক ভাতা পান। এ ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির মহিলারা মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতী -উপজাতি সম্প্রদায়ের সকল মহিলা মাসে ১০০০ টাকা পান মাসকাবারি।


written by - Somnath Pal. 


For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here

TAG- #LAKSHMI BHANDAR #PROKALPO #WB #CM #MAMTA BANERJEE  #NABANNA