পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরে কয়েক হাজার কর্মী নিয়োগ, আবেদন করতে বিস্তারিত পড়ুন-WB Health Recruitment

 কলকাতা - "চাকরি আমরা দিতে চাই , কিন্তু বিরোধীদের চক্রান্ত আর মামলার জন্য সব বন্ধ হচ্ছে" । মাত্র কয়েকদিন আগে এই কথায় শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় । রাজ্যের একাধিক দফতরে নিয়োগের ক্ষেত্রে যে মামলা প্রধান অন্তরায় সে কথায় স্পষ্ট করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান । তবে সব কিছুকে উপেক্ষা শিক্ষা থেকে স্বাস্থ্য, রাজ্য সরকারও তাদের সামর্থ্য মতো নিয়োগ চালিয়ে যেতে বদ্ধ পরিকর । 



এবার ব্যাপক সংখ্যক কর্মী নিয়োগ হতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দফতরে । সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী কয়েকমাসের মধ্যে রাজ্যের স্বাস্থ্য দফতরে প্রায়  হাজার সাতেক স্বাস্থ্য কর্মী নিয়োগ হতে চলেছে । এতো কিছুর পরও এই নিয়োগের খবর যে রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের কাছে খুশির খবর তা বলাই বাহুল্য । সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য অর্থাৎ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান সুদীপ্ত রায় এই ব্যাপক সংখ্যক নিয়োগের বিষয়টি খোলসা করেছেন ইতিমধ্যেই । 


এ বিষয়ে সুদীপ্ত বাবু বলেন, আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে রাজ্য স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে । বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গে নিয়োগ সম্বন্ধিয় যাবতীয় প্রক্রিয়া এবং আবেদন পত্র গ্রহনের কাজ দ্রুততার সঙ্গে শুরু করা হবে । আগামী বছরের শুরুর দিকে জানুয়ারি- ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া টি সম্পন্ন হবে । এখনও পর্যন্ত ৬ হাজার ৯২ টি শুন্য পদ তৈরি হয়েছে । পরে আরও শূন্যপদ হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ । 

WB Group C Recruitment: জেলা ভিত্তিক গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, রইল বিস্তারিত 

এই নিয়োগ প্রক্রিয়ায় রাজ্যের যেকোনো প্রান্তের বেকার যুবক - যুবতীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন । আপাতত স্টাফ নার্স পদে শূন্য পদের সংখ্যা ৬ হাজার ৯২ টি । এরপর রয়েছে মেডিক্যাল অফিসার , ডিজিএমও ,ফুড সেফটি অফিসার , সিনিয়র কেমিস্ট ইত্যাদি পদ  সহ আরও একাধিক পদ । তাই স্বাভাবিক অর্থেই  শূন্য পদের সংখ্যা আগামীতে বাড়বে বলেই সহজে অনুমেয় । 

মাসিক বেতন 24,000! রাজ্য সরকারের প্রচুর পদে নিয়োগ চলছে, রইল বিস্তারিত- WB Recruitment 

সুতরাং , রাজ্যের যে সকল বেকার যুবক - যুবতীরা চাকরির বাজারে ঢুঁ দিচ্ছেন মূলত তাদের জন্য যে এই নিয়োগ যে বেশ আশার আলো তা বলাই বাহুল্য । পাশাপাশি বেকার চাকরি প্রার্থীদের এখন থেকেই তৈরি হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ।    


written by -Somnath Pal .

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here

TAG - #HEALTH #RECRUITMENT #WB #GOVT #JOB