মূখ্যমন্ত্রী মমতার অফিসে চাকরি দিচ্ছে সরকার, জারি বিজ্ঞপ্তিও-WB Job Recruitment

কলকাতা : রাজ্যের ক্ষেত্রে বিধানসভা আর দেশের ক্ষেত্রে লোকসভা , সংসদীয় গনত্রান্ত্রিক ব্যবস্থায় মুখ্য কার্যালয় বলে কথা । এবার সেই বিধানসভায় চাকরির সুযোগ । আসলে সরকারি দফতর হোক কিংবা সরকারি প্রকল্প , চাকরি এখন হাতের মুঠোয়। কিন্তু তার জন্যে থাকতে হবে উপযুক্ত যোগ্যতা।  শিক্ষা থেকে স্বাস্থ্য কিংবা রাজ্য সরকারের একাধিক দফতরে কর্মী নিয়োগ চলছে পুরোমাত্রায়। এবার কর্মী নিয়োগ হতে চলেছে রাজ্য বিধানসভায়। এই মর্মে গত কয়েকদিন আগে রাজ্য বিধানসভা এবং রাজ্যের মুখ্যসচিব  অফিস মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। নিযুক্ত হওয়া  কর্মীকে  কাজ(GOVT JOB) করতে হবে রাজ্য সচিব নিয়ন্ত্রণাধীন এবং রাজ্য বিধানসভার নিয়ম মাফিক । এবার আসুন এক নজরে সংক্ষিপ্ত আকারে দেখে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ - 1608LA/Estab       Dated - 21/11/2022 



আবেদন পদ্ধতি---

রাজ্য বিধানসভা কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে,  

১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে 

২. এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অফলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের কোনও সুযোগ নেই। 

৩. তবে প্রথমে আবেদনকারীকে আবেদন ফর্ম সহ প্রার্থীর একটি বায়োডাটা তৈরি করে নিতে হবে। 

৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে 

a.  নিজের নাম------------------------------ 

b.  জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স---- 

c.  লিঙ্গ-------------------------------------

d.  বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা---------- 

e.  শিক্ষাগত যোগ্যতা-------------------------

f.  প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা------------ 

g. আবেদকারীর সর্বশেষ কাজের যাবতীয় বিবরণ--- 

h.  মোবাইল নম্বর-------------------------

i. ইমেল আইডি ------------------------- উল্লেখ করতে হবে । 


সবশেষে আবেদনকারীকে নিজের সই করে আবেদন ফর্ম জমা করতে হবে রাজ্য বিধানসভার সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে ।  

আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউয়ের সময়  আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল-

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি  

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান 

৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি


নিয়োগ পদ্ধতি- 

নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রার্থীর জমা করা নথি ভেরিফিকেশন তারপর হবে ইন্টারভিউ। সেখানে দেখা হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা।  ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা - To The Secretary , West Bengal Legislative Assembly Secretariat , Assembly House , Kolkata - 700001 . 


এবার আসা যাক শূন্য পদ সম্পর্কে - 

পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর (DATA ENTRY OPERATOR) 

শূন্য পদ- ১ টি


কাজের ধরণ- সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে নিযুক্ত হওয়া কর্মীকে পশ্চিমবঙ্গ বিধান সভায় কাজ করতে হবে । 


মাসিক বেতন- ১৩,০০০ টাকা


শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা- আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান  থেকে স্নাতক হতে হবে , পাশাপাশি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা ধারী হতে হবে । এ ছাড়াও ইংরাজিতে মিনিটে ২৫ টি শব্দ টাইপ  এবং বাংলা ভাষায় টাইপের দক্ষতা থাকতে হবে । 


বয়স সীমা - এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে । তবে উল্লেখিত পদে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 


আবেদনের শেষ তারিখ ৯ই ডিসেম্বর অর্থাৎ 09-12-2022


পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের সরকারি চাকরি কিংবা সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের খবর পেতে সর্বদা - সর্বত্র চোখ রাখুন bongodhara.com - এ 

Official Notice : Download 

Application Form : Download 


For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here

TAG- WB JOB#  JOB NEWS # RECRUITMENT #ASSEMBLY #WB