রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
কথায় বলে খেয়ে দেয়ে বাঁচে ধন , তারে কয় উপার্জন। আসলে ধন সম্পত্তি বলে কথা। কখনও ব্যবসা বানিজ্যের খাতিরে আবার কখনও উপার্জন করা টাকা পয়সা নিরাপদে গচ্ছিত করে রাখতে অথবা সরকারি আর্থিক সুবিধা পেতে দেশের প্রায় বেশির ভাগ মানুষই ব্যাঙ্কিং(BANK) পরিষেবার ওপরেই নির্ভর করেন। এর পাশাপাশি রয়েছে সরকারি বিভিন্ন প্রকল্প। যে প্রকল্প গুলির টাকা সরকারি তরফে সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়। সেখান থেকেই গ্রাহক তার নির্দিষ্ট অ্যাকাউন্ট মারফৎ যাবতীয় লেনদেন সম্পন্ন করেন।
এই মুহূর্তে গোটা দেশের মাটিতে রয়েছে সরকারি -বেসরকারি মিলিয়ে কয়েকশ ব্যাঙ্কিং পরিষেবা। এক্ষেত্রে তালিকার একেবারে প্রথম সারিতে রয়েছে স্টেট ব্যাঙ্ক (STATE BANK OF INDIA) অব ইন্ডিয়া অর্থাৎ এসবিআই।
গ্রাহকদের লেনদেন সম্পর্কিত সুবিধা প্রদানের ক্ষেত্রে বেশ কয়েক বছর আগেই চালু হয়েছে এটিএম(ATM) পরিষেবা। তার ওপর সাম্প্রতিক সময়ে নেট ব্যাঙ্কিং(NET BANKING SYSTEM) পরিষেবা চালু হয়েছে। পাশাপাশি মাত্র কয়েক মাস আগেই গ্রাহকদের সুবিধার্থে চালু হয়েছে ডোর স্টেট ব্যাংকিং (DOOR STATE BANKING) পরিষেবা । এই পরিষেবার আওতায় খোদ ব্যাঙ্কই যে কোনও রকম পরিষেবা প্রদানের ক্ষেত্রে আসবে আপনার বাড়ির দরজায় ।
আসলে দেশের অনেক মানুষই সরাসরি ব্যাঙ্কে গিয়ে লেনদেনের ঝামেলা ঝক্কি এড়াতে নেট ব্যাঙ্কিং পরিষেবার ওপরেই আপাতত ভরসা রাখছেন। এতে গ্রাহকদের লেনদেনের জন্য ব্যাঙ্কের দরজায় যাওয়ার বিন্দুমাত্র যাওয়ার প্রয়োজন নেই। কারণ ব্যাঙ্কে গেলেই তো লম্বা লাইনের ফাঁপরে পড়তে হবে। তাতে গ্রাহকদের পাশাপাশি ব্যাঙ্কের কর্মচারীদেরও ভীষনরকমের অসুবিধায় পড়তে হয় প্রতিনিয়ত। কিন্তু একবার ভেবে দেখুন তো খোদ ব্যাঙ্কই যদি আপনার বাড়ির দরজায় আসে তাহলে বিষয়টি কি রকম হবে । কিন্তু শুধু বাড়ির দরজায় নয় এবার স্টেট ব্যাঙ্কের শাখায় অ্যাকাউন্ট থাকলেই আপনি পেয়ে যাবেন বাড়িতে বসেই নগদ কুড়ি হাজার টাকা । টবে এক্ষেত্রে আপনাকে এই নিয়ম গুলি অবশ্যই পালন করতে হবে । তাহলে আসুন চটপট জেনে নেওয়া যাক বাড়িতে বসে স্টেট ব্যাঙ্কের এই কুড়ি হাজার টাকা পেতে আপনাকে ঠিক কি করতে হবে ?
এক্ষেত্রে গ্রাহক কে প্রথমেই 1800111103 নম্বরে সরাসরি ফোন করে যোগাযোগ করতে হবে । তারপরই নির্দিষ্ট সময় সূচী মেনে ব্যাঙ্কের কর্মী আপনার সঙ্গে যোগাযোগ করবেন । এরপর ব্যাঙ্কের কর্মী সরাসরি চলে আসবে আপনার বাড়ির দোর গড়ায় । পাশাপাশি আপনি যদি স্টেট ব্যাঙ্কের YONO APP ব্যবহার করেন ,তাহলে সেখান থেকেও সরাসরি ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে পারেন । তারপরই পাবেন এই ২০ হাজার টাকার সুবিধা ।
তবে এই বিষয়ে গ্রাহক কে যে কাজ গুলি করতে হবে সেগুলি হল ,
১) SBI - এর যে কোনও শাখায় নির্দিষ্ট অ্যাকাউন্ট থাকতে হবে ।
২) অ্যাকাউন্টের কেওয়াইসি (KYC) আপডেট ঠাকা বাঞ্ছনীয় ।
৩) ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঁধার এবং ফোন নম্বর লিংক বা সংযোগ থাকতে হবে ।
৪) এক্ষেত্রে গ্রাহকের বাড়ি থেকে ব্যাঙ্কের দুরত্ব পাঁচ কিলোমিটারের মধ্যে হতে হবে ।
তাহলে আর দেরি না করে বাড়িতে বসেই নগদ কুড়ি হাজার টাকা পেতে এখনই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী এস বি আই -এর শাখায় ।
written by - Somnath Pal .
রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click
TAG #SBI #OFFER #ACCOUNT #DOOR BANKING #KYC #STATE BANK OF INDIA

.jpg)