নয়াদিল্লী : তারিখ পে তারিখ , আদালতে মামলা মানেই তারিখের অন্ত নেই । তার জেরেই ন্যায্য পাওনা কিংবা ন্যায্য বিচার পেতে সময় লেগে যায় বছর কে বছর । তবুও আদালত ছাড়া গতি নেই । গণতন্ত্রের প্রধান স্তভ বলে কথা । অগত্যা সময় লাগলেও ন্যায্য বিচারের আশায় আদলতকেই বেছে নেন বিচার প্রার্থীরা । ঠিক যেমনটি ধরুন রাজ্য সরকারি কর্মীদের ডি এ মামলার বিষয়টি ।
পথে নেমে আন্দোলনের পাশাপাশি কখনও স্যাট অর্থাৎ স্ট্রেট অ্যাড মিনিস্ট্রেটিটিভ ট্রাইবুন্যাল আবার কখনও কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নেড়েও শেষ পর্যন্ত তাদের ন্যায্য পাওনা অর্থাৎ বকেয়া ডি এ -র পাওনা গণ্ডা থেকে এখনও বঞ্চিত রাজ্য সরকারি কর্মীরা ।
ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে ঝাড়ি খেয়ে সুপ্রিম কোর্টে লিভ পিটিশন দাখিল করে রাজ্য রাজ্য সরকার । গত ২৮ শে নভেম্বর ছিল সেই মামলার প্রথম দিন । যথারীতি ওই দিন রাজ্য সরকারের হয়ে আদালতে সময় চেয়ে নেন রাজ্য সরকারের আইনজীবী । ফের ওই মাআলার পরবর্তী দিন ধার্য হয় ৫ ই ডিসেম্বর সোমবার ।
সি মতো প্রস্তুতি হিসাবে রাজ্য সরকারি কর্মী ফেডারেশনের নেতৃত্ব শ্যামল মুখোপাধ্যায় আরও বেশ কয়েক জন সহ তাদের আইন জীবী ফেরদৌস শামিম পৌঁছে যান সুপ্রিম কোর্টের সাত নম্বর এজলাসে । পূর্ব নির্ধারিত সময় এবং সূচী অনুযায়ী এদিন ডি এ মামলার সিরিয়াল ছিল ৩৫ । এপর্যন্ত সবই ঠিক ছিল ।
কিন্তু হঠাৎই দেখা গেল ৩৪ নম্বর সিরিয়ালের পর চলে এল ৩৬ নম্বর সিরিয়াল । ঠিক কী কারণে সেটা হল, তা নিয়ে অনেকেই আশঙ্কায় ভুগতে থাকেন। বিষয়টি নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, 'সরকারি আইনজীবী না আসায় সরকার কিছুটা সময় চেয়েছে। পরে অবশ্য মামলাটি ফের আদালতের সিরিয়ালে উঠবে বলে জানা যায় ।
তবে মামলার শুনানির আগেই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামিম বলেন , 'সর্বভারতীয় সূচক মেনে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) দিতেই হবে রাজ্য সরকারকে। তিনি আরও বলেন , এটি রাজ্য সরকারি কর্মীদের ন্যায্য অধিকার । ইতিমধ্যেই আদালত বিষয়টিতে সম্মতি দিয়েছে বলেও জানান তিনি । পাশাপাশি সুপ্রিম কোর্টেও রাজ্য সরকারি কর্মীরা তাদ্র ন্যায্য অধিকার পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি ।
পিএম কিষান প্রকল্পের টাকা ফিরিয়ে দিতে হবে, সরকারি নিয়মে বেকায়দায় পড়তে পারেন দেশের বহু কৃষক, কেন ?-PM Kishan Refund
তবে আদালত যাই বলুক না কেন রাজ্য সরকারের যে কোনও বিষয়ে হেলদোল নেই তা রাজ্যের অর্থ মন্ত্রীর কোথায় বেশ স্পষ্ট , রাজ্য সরকারি কর্মীদের ডি এ নিয়ে আদালতে মামলা এবং রাস্তায় নেমে কর্মীদের আন্দোলন প্রসঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন , "সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে রাজ্য সরকার সংবেদনশীল। প্রশাসনিক মাথা হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের মানুষের কথা যেভাবে ভাবেন, সেখানে অন্যরকম বাতাবরণ তৈরি করে কোনো লাভ হবে না।" ফল স্বরুপ রাজ্য সরকারি কর্মীদের ভাগ্যের শিকে ছিঁড়তে সুপ্রিম কোর্টই একমাত্র ভরসা তা আর বলার অপেক্ষা রাখেনা ।
written by - Somnath Pal .
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG - #DA #WB #EMPLOYEE #SUPREME COURT

.jpg)