New Business Idea : সরকার দেবে ৫০% ,এখনই শুরু করুন এই ব্যবসা, দ্রুত হয়ে উঠতে পারেন লাখপতি

"বাঁশ কেন ঝাড়ে , এসো আমার ঘাড়ে" ,- চলতি কথা অবশ্য প্রবাদ বাক্য । যেচে বিপদের আশংকায় অনেক বাঙালীই খুব সহজেই এই উদাহরণ তুলে ধরেন অকছর । কিন্তু জানেন কি সেই ঝাড়ের বাঁশই আপনার লাখপতি হওয়ার স্বপ্নকে পূরণ করতে পারে এক নিমেষেই । তাহলে বিষয়টি স্পষ্ট করেই বলাই ভালো । 



আসলে বিগত কয়েক বছর যাবত মহামারীর কোপে পড়ে গোটা বিশ্বের অর্থনৈতিক অবস্থা বেশ করুন । তার ওপর গোদের ওপর বিষ ফোঁড়ার মতো রাশিয়া- ইউক্রেন যুদ্ধ । তার জেরেই গোটা পৃথিবীর আর্থিক হাল আরও শোচনীয়। বিগত দু বছরে করোনা মহামারীতে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়ে কাজ হারিয়েছেন কয়েক কোটি মানুষ । এর থেকে বাদ পড়েনি আমাদের দেশও । ফল স্বরুপ সরকারি হোক কিংবা বেসরকারি চাকরির বাজারের অবস্থা বেশ করুন । এই অবস্থায় বিকল্প কর্মসংস্থান হিসাবে চাকরির অলীক স্বপ্ন ছেড়ে ছোটোখাটো ব্যবসাকেই (New Business Idea ) জিবীকার হাতিয়ার হিসাবে বেছে নিচ্ছেন রাজ্য তথা দেশের বেকার চাকরি প্রার্থীরা । 


কিন্তু শুধু বেছে নিলেই তো হবেনা । কারণ ব্যবসা করতে দরকার মূলধন অর্থাৎ পুঁজি। পাশাপাশি দরকার উপযুক্ত পরিকল্পনা তার সঙ্গে রয়েছে পর্যাপ্ত শ্রম । কিন্তু তার পরেও যে ব্যবসা তরতর করে চলবে তার কোনও মানে নেই । তবে যেকোনো ব্যবসার ক্ষেত্রেই বিশেষভাবে যে বিষয় টির ওপরেই প্রথমেই নজর দেওয়া প্রয়োজন সেটি হল মূলধন বা পুঁজি । কারণ টাকা যার দুনিয়া তার ।  কিন্তু টাকা দেবে কে ? 


চিন্তা নেই টাকা দেবে সরকার, তবে পুরোটা নয় , অর্ধেক । তাই বা কম কি । আজ আমরা এমন একটি ব্যবসার কথা আপনাদের সামনে তুলে ধরবো যে ব্যবসায় একবার মাত্র ইনভেস্ট অর্থাৎ পুঁজি বিনিয়োগ করলে ৪০ বছর পর্যন্ত নিশ্চিন্তে বহাল তবিয়তে আপনি আপনার ব্যবসার থেকে লাভ পাবেন পুরোমাত্রায় । শুধু তাই নয় এই ব্যবসার পুঁজি হিসাবে সরকারি ভাবে আপনি সহজেই পাবেন হাফ অর্থাৎ অর্ধেক সাহায্য । 


এই ব্যবসা টি হল বাঁশের (Bamboo Business ) ব্যবসা । শুনতে অবাক লাগলেও বিষয়টি একেবারে সত্য । কারণ গোটা পৃথিবী জুড়ে রয়েছে প্রায় ১৪০০ রকমের বাঁশ গাছের প্রজাতি । এই বঙ্গে অবশ্য গ্রামীণ এলাকায় এখনও বহু জায়গায় দেখা যায় বাঁশের ঝাড় । কিন্তু এই বাঁশ থেকেই আপনি সহজে হতে পারেন একজন উদ্যোগ পতি এবং লাখ পতি। এমনকি দীর্ঘ মেয়াদি লাভের ক্ষেত্রে বাঁশ গাছ চাষের কোনও বিকল্প নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা । 


বাঁশ গাছের চাষের ব্যবসায় একবার বিনিয়োগ করলেই আপনি ৪০ বছর পর্যন্ত লাভ পেতে পারেন। এছাড়াও  বছরে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারেন খুব সহজে । কারণ যুগের পরিবর্তন হলেও গোটা বিশ্ব জুড়ে  বাঁশ গাছের সংখ্যা কমলেও তার চাহিদা কিন্তু বিন্দুমাত্র কমেনি। বর্তমান যুগেও বাজারে বাঁশের চাহিদা রয়েছে বেশ ভালোই । 

মাত্র 10-15 হাজারে শুরু করুন এই ব্যবসা, দেরি না করে এক্ষুনি শুরু করুন-New Business Idea

এবার তাহলে জেনে নেওয়া যাক অল্প পুঁজির বাঁশ ব্যবসার খুঁটি নাটি তথ্য সম্পর্কে -

১. এই ব্যবসায়  ১০০ টাকা যদি কোন গাছের দাম হয় সে ক্ষেত্রে আপনাকে খরচ করতে হবে মাত্র ৫০ টাকা। বাকি ৫০ টাকা দেবে সরকার ।

২. একটি বাঁশ গাছ বড় হতে সময় লাগে তিন থেকে চার বছর ।  

৩. এক হেক্টর জমিতে ১৫০০ বাঁশ গাছ লাগানো যেতে পারে  ।

৪. বাঁশ গাছের চাষ করলে সরকার থেকে পাওয়া যায় ভর্তুকি । 

৫. এক্ষেত্রে যে কোনও ব্যাক্তি মাত্র ১২০ টাকা খরচ করলে  একটি বাঁশ গাছ কিনতে পারেন। 

৬. প্রথমে ১ লক্ষ ৮০ হাজার টাকা খরচ হতে পারে প্রতি হেক্টর পিছু চাষে। 

৭. এরপর গাছ বড় হলে আপনি হেক্টর পিছু ৭ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন খুব সহজে । 


তাহলে আর দেরি না করে সরকারি সাহায্য নিয়ে এখনই শুরু করুন বাঁশ চাষের ব্যবসা । আর আপনার লাখ পতি হওয়ার স্বপ্ন পূরণ করুন খুব সহজেই । 


written by - Somnath Pal . 


For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here

TAG - #BUSINESS #NEW IDEA #BAMBOO