কলকাতা : কথায় বাঙালীর বারো মাসে তেরো পার্বণ। পাশাপাশি বাঙালী উৎসব মুখর। গত কয়েকদিন আগেই শেষ হয়েছে দুর্গা পুজো। তবে শেষ হইয়াও বুঝি হইলনা শেষ। দুর্গা পূজো(DURGA PUJA) পার না হতেই শুরু দীপাবলি অর্থাৎ কালী পুজো। বাঙালীর উৎসব বলে কথা। খাওয়া দাওয়া , জামাকাপড়, ঘুরতে যাওয়া খরচ অনেক। কিন্তু সাম্প্রতিক বাজার যা অগ্নিমুল্য তাতে আনন্দ উৎসব তো দুরস্ত ভালো করে সংসার চালানোই দায়। তবে অগ্নিমূল্যের বাজার যেন রাজ্যের মানুষের আনন্দ উৎসবে আঁচ ফেলতে না পারে তার জন্য ইতিমধ্যেই প্রায় দশ -দশটি জনমুখি প্রকল্পের অধীনে পুজোর আগেই নগদ টাকা দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের অর্থ দফতর সুত্রে খবর এমনটাই। পুজোর আগেই বিগত অক্টোবর মাসের শুরু থেকেই জেলায় জেলায় সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে গিয়েছে সরকারি প্রকল্পের টাকা।
তবে শুধু মাস মাইনাই নয়, রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির ক্ষেত্রে বেশ নরম মনোভাব রাজ্য সরকারের । ধরা যাক ডিসেম্বর মাসের সব চাইতে বড় উৎসব ২৫ শে ডিসেম্বর অর্থাৎ বড় দিন । প্রতি বছর বড় দিন উপলক্ষ্যে রাজ্য সরকারি কর্ম চারিরা দুদিন ছুটি পান নির্বিঘ্নে । কিন্তু এবার রাজ্য সরকারি ক্যালেন্দারে সেই ছুটির তালিকায় দেখাজায় ২০২২ সালে বড় দিন উপল্কখ্যে ছুটির বরাত মাত্র এক দিন । কিন্তু এ কি করে সম্ভব ? একে তো রাজ্য সরকারি কর্মচারীদের বকাএয়া ডি এ নিয়ে রাজ্য সরকারের একেবারে ল্যাজে গোবরে অবস্থা । তার ওপর ছুটির বিষয়ে গড়মিল যে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করতে পারে সে বিষয়ে রাজ্য সরকার বেশ উদ্বিগ্ন । তাই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে এবার ২৫ শে ডিসেম্বর উপল্লখ্যে প্রতি বছরের মতো কর্মীদের দুদিন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার ।
এ বিষয়ে রাজ্য় সরকারের তরফে ৩০ শে নভেম্বরই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফে । ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে এবার অর্থাৎ ২০২২ এর ২৫ শে ডিসেম্বর পড়েছে রবিবার । সে ক্ষেত্রে কর্মীদের ছুটি যাতে মার না হয় সে জন্য প্রতিবছরের নিয়ম মতো এবার ২৪ -২৬ শে ডিসেম্বর অর্থাৎ শনিবার - সোমবার বড়দিন উপলক্ষ্যে ছুটি দেওয়া হয়েছে সরকারি কর্মীদের । স্বভাবতই বড়দিন উপলক্ষ্যে এবার সপ্তাহের শেষ দিন অর্থাৎ শনিবার এবং সপ্তাহের প্রথম দিন সোমবার মিলিয়ে মোট তিন দিন ছুটি পেলেন রাজ্য সরকারি কর্মীরা । তাই উইকেন্ডে তিনদিন ছুটি পেয়ে বড়দিন উপলক্ষ্যে সরকারি কর্মীরা ছোটোখাটো ট্যুর ও সেড়ে নিতে পারেন খুব সহজে । রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সরকারি কর্মচারী মহলে যে খুশির হাওয়া বইবে তা আর বলার অপেক্ষা রাখেনা ।
ইতিমধ্যেই এক ধাপ এগিয়ে দুর্গা পুজোর উৎসবের আবহে রাজ্য সরকারি কর্মীদের বিষয়েও দ্বরাজ হস্ত হয়েছেন মুখ্যমন্ত্রী। নিয়ম মতো প্রতিমাসের মাস পয়লাই বেতন পান রাজ্য সরকারি কর্ম চারিরা। কিন্তু বিগত দুর্গা পুজো উপলক্ষ্যে এবার মাস পয়লা অর্থাৎ আগামী অক্টোবর মাসের দু'দিন আগেই আগাম বেতন পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এমনকি রাজ্যের অবসর প্রাপ্ত সরকারি কর্মচারীরাও তাদের পেনশনের ক্ষেত্রে এই আগাম সুবিধা পেয়েছেন।
সরাসরি ৫০ হাজার টাকা দিচ্ছে ভারত সরকার, এখনই আবেদন করুন এই স্কলারশিপের জন্য-PWS Scholarship
প্রসঙ্গত , কিন্তু শুধু বড় দিন উপলক্ষ্যেই নয় এবার একধাপ এগিয়ে আগামী বছর অর্থাৎ ২০২৩ অর্থ বর্ষের ক্ষেত্রেও রাজ্য সরকারি কর্মচারীদের সরকারি ছুটির বিষয়ে আগাম খুশির খবর শুনিয়েছে রাজ্য সরকার। সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৩ বছর ভর ছুটির সকারি ছুটির তালিকা আরও লম্বা হতে চলেছে। এই মর্মে গত কয়েকদিন আগেই নবান্ন মারফৎ আগামী বছর সরকারি কর্মচারীদের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে । সরকারের এই সিদ্ধান্তে ইতিমধ্যেই খুশির হাওয়া সরকারি কর্মী মহলে। নবান্ন মারফৎ প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে বেশ কয়েকটি অতিরিক্ত ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। আগামী বছর সরকারি নিয়মে ২৫ টি ছুটি তো পাবেনই। তার সঙ্গে বাড়তি ২১ টি ছুটি পাবেন সরকারি কর্মীরা। এ ছাড়াও ২টি বিভাগীয় ছুটি পাবেন বিশেষ সম্প্রদায়ভুক্ত সরকারি কর্মচারীরা।
জল পরিবহন মন্ত্রকে প্রচুর চাকরির সুযোগ, আবেদন করতে বিস্তারিত পড়ুন-IWAI Recruitment
written by - Somnath Pal.
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG- WB#GOVT #PUJA #HOLIDAY #MAMTA BANERJEE #EMPLOYEE

.jpg)