এবার রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার (health &family welfare) কল্যান দফতরের অধীনে স্বাস্থ্য মিশনের আওতায় জেলা ভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতর এবং সংশ্লিষ্ট জেলা মারফৎ কর্মী(recruitmant) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে রাজ্যের যেকোনো প্রান্তের বেকার চাকরি প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। এবার আসুন সংক্ষিপ্ত আকারে এক নজরে দেখে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- DHFWS/BSRHT/4625/22 Dated - 13/12/2022
প্রথমে আসি আবেদন পদ্ধতি সম্পর্কে -
এ ক্ষেত্রে আলাদা ভাবে আবেদনের প্রয়োজন নেই । প্রথমে সংশ্লিষ্ট দফতর ও জেলার ওয়েব (www.wbhealth.gov.in) সাইট থেকে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে। তারপর ওই বায়োডাটা সম্বলিত আবেদন পত্র
এবং সকল প্রকার ডকুমেন্টস সহযোগে নির্দিষ্ট দিন এবং
সময়ের মধ্যে আবেদনকারী প্রার্থীকে সরাসরি ইন্টারভিয়ের জন্য নিম্ন লিখিত ঠিকানায় হাজির থাকতে বলা হয়েছে ।
কাজের ধরণ---
উল্লেখিত পদের ক্ষেত্রে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের অধীনে জাতীয় স্বাস্থ্য মিশনের নিয়ম মাফিক সংশ্লিষ্ট জেলায় কাজ করতে হবে। তবে এই নিয়োগটি সম্পূর্ণ ভাবে চুক্তি ভিত্তিক।
এরপর আসা যাক শূন্যপদ সম্পর্কে -
পদের নাম- ক্লিনিক্যাল সাইকোলজিস্ট (CLINICAL PSYCOLOGIST)
শূন্য পদের সংখ্যা- ০১ টি
বয়স- এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ০১-০১-২০২২ এর হিসাবে ৪০ এর মধ্যে।
কাজের ধরণ- এন এম এইচ পি( NMHP) অর্থাৎ যোগ্য প্রার্থীকে জাতীয় স্বাস্থ্য মিশনের তত্বাবধানে কাজ করতে হবে।
প্রার্থী নির্বাচন- কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মুল্যয়ন, অভিজ্ঞতা এবং সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
DATE OF INTERVIEW - 03/01/2023 at 11.00 am
PLACE OF INTERVIEW - Office of the CMOH, Basirhat Health District , Basirhat DH Compound , P.O- Badartala , Basirhat - 743292
মাসিক বেতন- ৩০ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা- আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লিনিক্যাল সাইকোলজি কোর্স পাশ হতে হবে।
পদের নাম- “ নার্স” ( NURSE )
শূন্য পদ -১৫ টি ( উল্লেখিত পদের মধ্যে ৪ টি তপশীলি জাতী, ৭ টি সাধারণ এবং ৪ টি পদ ও বিসি প্রার্থীদের জন্য সংরক্ষিত)
মাসিক বেতন- ২৫ হাজার টাকা
বয়স- বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মুল্যয়নের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে
DATE OF INTERVIEW - 04/01/2023-09/012023 at 11.00 am
PLACE OF INTERVIEW - Office of the CMOH, Basirhat Health District , Basirhat DH Compound , P.O- Badartala , Basirhat - 743292
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীর নার্সিং –এর বিষয়ে (GNM/ B.SC ) ডিগ্রি থাকা আবশ্যিক) এ ছাড়াও স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।
পদের নাম- “মেডিক্যাল অফিসার”(MEDICAL OFFICER)
শুন্য পদ- ৫ টি ( উল্লেখিত পদের ক্ষেত্রে দু’টি সাধারণ, একটি তপশীলি জাতী , দুটি ও বিসি প্রার্থীদের জন্য সংরক্ষিত ।)
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে
মাসিক বেতন- ৬০ হাজার টাকা
এই পদের ক্ষেত্রে শুধুমাত্র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ওপর ভিত্তি করে প্রার্থী নির্বাচন করা হবে।
DATE OF INTERVIEW - 04/01/2023 at 11.00 am
PLACE OF INTERVIEW - Office of the CMOH, Basirhat Health District , Basirhat DH Compound , P.O- Badartala , Basirhat - 743292
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি থাকতে হবে।
পদের নাম- কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট(COMMUNITY HEALTH ASSISTANT)
শূন্যপদ - ৪ টি ( উল্লেখিত পদের ক্ষেত্রে দুটি সাধারণ ক্যাটাগরি একটি তপশিলি জাতী , দুটি ও বিসি প্রার্থীদের জন্য সংরক্ষিত । )
মাসিক বেতন- ১৩ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতার মুল্যয়ন এবং সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে
DATE OF INTERVIEW - 04/01/2023 at 11.00 am
PLACE OF INTERVIEW - Office of the CMOH, Basirhat Health District , Basirhat DH Compound , P.O- Badartala , Basirhat - 743292
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীর নার্সিং –এর বিষয়ে (GNM/ B.SC ) ডিগ্রি থাকা আবশ্যিক) এ ছাড়াও স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।
বয়স- এ ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে
পদের নাম- “ল্যাবরেটরি টেকনিশিয়ান”( LABORATORY TECHNICIAN)
শুন্য পদ- ০৪ টি ( এ ক্ষেত্রে দুটি পদ সাধারণ এবং একটি তপশীলি জাতীর ন্যতি ওবিসি প্রার্থীর জন্য সংরক্ষিত রয়েছে)
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ১৯ থেকে ৪০ বছরের মধ্যে
মাসিক বেতন- ২২ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে পাশাপাশি ল্যাবরেটরি টেকনিশিয়ানের কাজে অভিজ্ঞতা সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে।
DATE OF INTERVIEW - 09/01/2023 at 11.00 am
PLACE OF INTERVIEW - Office of the CMOH, Basirhat Health District , Basirhat DH Compound , P.O- Badartala , Basirhat - 743292
পদের নাম- 'মেডিসিন স্পেশালিষ্ট' (MEDICINE SPECIALIST)
শুন্য পদ - ২ টি
বেতন- ৩ হাজার টাকা ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)
বয়স সীমা - এক্ষেত্রে আবেদনকারি প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে ।
পদের নাম- পেডিয়াট্রিক স্পেশালিষ্ট' ( PEDIATRICS SPECIALIST)
শুন্য পদ- ২ টি
বেতন- ৩ হাজার টাকা ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)
বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে ।
পদের নাম- 'স্পেশালিষ্ট জি অ্যান্ড ও'( SPECIALIST G AND O)
শুন্য পদ ২ টি
বেতন- ৩ হাজার টাকা ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)
বয়স সীমা - আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে ।
পদের নাম- 'অপথালমোলজিস্ট স্পেশালিস্ট' ( OPTHALMOLOGIST SPECIALIST)
শুন্য পদ- ২ টি
বেতন- ৩ হাজার টাকা ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)
বয়স সীমা - বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে ।
৪ টি স্পেশালিষ্ট পদের ক্ষেত্রে ইন্টারভিউয়ের সময় এবং স্থান একই ।
DATE OF INTERVIEW - 09/01/2023 at 11.00 am
PLACE OF INTERVIEW - Office of the CMOH, Basirhat Health District , Basirhat DH Compound , P.O- Badartala , Basirhat - 743292
এছাড়াও আরও বেশ কয়েকটি পদের ক্ষেত্রে স্বাস্থ্য কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
উপরিল্লিখিত সমস্ত পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট পদ গুলির ক্ষেত্রে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউয়ের সময় আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল---
১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি
৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান
৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি
সব শেষে জেনে নেওয়া যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে---
এ ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল ও যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের বসিরহাট স্বাস্থ্য জেলায় ।
নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন - www.wbhealth.gov.in -এ
Official Notice : Download
রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG- #WB HEALTH #PUBLIC HEALTH #JOB #RECRUITMENT

.jpg)