শুধু মাধ্যমিক পাশে পৌরসভায় প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন- WB Municipality Job

 কলকাতা : সে কয়েক বছর আগের কথা । ওয়ার্ড ভিত্তিক রাজনীতি করলে কিংবা সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরের কাছের লোক হলে পুরসভায় চাকরি জুটিয়ে নিতে পারতেন অনেকে। কিন্তু এখন সে গুড়ে বালি, কারণ সরকারি  দফতর হোক কিংবা রাজনীতির আখড়া পুরসভা , চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা আনতে বেশ কয়েক বছর আগে থেকেই চালু হয়েছে সার্ভিস কমিশন । বর্তমানে মিউনিসিপ্যাল(municipal service commission) সার্ভিস কমিশনের আওতায় উপযুক্ত যোগ্যতার ভিত্তিতে রীতিমতো পরীক্ষা দিয়ে পুরসভায় চাকরি করতে হবে। তৃণমূল সরকারের হাত ধরেই এ রাজ্যে চালু হয়েছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। কিন্তু সার্ভিস কমিশন চালু হলেও বিগত দু বছর যাবত থমকে রয়েছে যাবতীয় নিয়োগ প্রক্রিয়া। ফের তা চালু হল। কারণ গত কয়েকদিন আগেই কলকাতা (kolkata municipality) কর্পোরেশন মারফৎ কর্মী নিয়োগের(recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তবে প্রথা এবং নিয়মবিধি মেনে এই নিয়োগ প্রক্রিয়ার দেখভালের দায়িত্বে রয়েছে  মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। 



সম্প্রতি কলকাতা কর্পোরেশন মারফৎ  কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে  উল্লেখিত পদের ক্ষেত্রে রাজ্যের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে কলকাতা কর্পোরেশনে । নিম্ন লিখিত প্রতিবেদন টিতে আবেদন সহ নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত তথ্য বর্ণিত হল । প্রকাশিত বিজ্ঞাপনের নম্বর ও তারিখ 12/2022 


প্রথমে আসি শূন্য পদ সম্পর্কে-

পদের নাম- সাব ওভারসীয়ার  ' ( SUB OVERSEER)

শূন্যপদ- ৭৫ টি

(উল্লেখিত পদের ক্ষেত্রে ৩৫ টি সাধারণ ক্যাটাগরি, ১৭ টি তপশীলি জাতী, ৫ টি তপশীলি উপজাতি, ও বিসি প্রার্থীদের জন্য ১২ টি এবং ছয়টি পদ অন্যান্য দের জন্য সংরক্ষিত রয়েছে । ) 


মাসিক বেতন- 

এক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী মাসিক বেতন সহ যাবতীয় সুবিধা প্রদানের ব্যবস্থা রয়েছে। 


আবেদনের ক্ষেত্রে বয়স সীমা- 

আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। 


আবেদন ফী-  

সাধারণ এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফী বাবদ দিতে হবে ২০০ টাকা। সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফী ধার্য করা হয়েছে ৫০ টাকা। 


শিক্ষাগত যোগ্যতা- 

আবেদকারি প্রার্থীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । তবে উচ্চ শিক্ষায় শিক্ষিত কর্ম প্রার্থীরাও আবেদনের যোগ্য । 


এবার জেনে নেওয়া যাক আবেদন সম্পর্কে :  

উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে কলকাতা কর্পোরেশনের  ওয়েব ( www.mscwb.org ) সাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন পত্র ডাউনলোড করে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে। আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে প্রার্থীর সাম্প্রতিক সময়ের রঙিন ছবি এবং সই (Signature) আপলোড করে সবশেষে আবেদন পত্রটি অনলাইনে সাবমিট করতে হবে।


উল্লেখিত পদে আবেদনের শেষ তারিখ আগামী জানুয়ারি মাসের ২৮ তারিখ অর্থাৎ 28/01/2023 


সবশেষে জানবো নিয়োগ সম্পর্কে :

এক্ষেত্রে আবেদন পত্র শর্ট লিস্টিং করে প্রার্থীদের ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য । তারপর হবে ইন্টার্ভিউ। এরপর প্রার্থীর জমা দেওয়া সকল নথি পত্র ভেরিফিকেশন করে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । এক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায়  স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে কলকাতা কর্পোরেশন মারফৎ । 


প্রয়োজনীয় ডকুমেন্টস - 

আবেদনের সময় প্রার্থীকে তাঁর আঁধার কার্ড, ভোটার কার্ড , শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতার প্রমানপত্র , বয়সের প্রমান পত্র , বাসস্থানের প্রমান পত্র , পাস্পর ছবি ইত্যাদি সঙ্গে রাখতে হবে । 


চাকরির আরও টাটকা খবর পেতে চোখ রাখুন bongodhara.com - এ 

Official Notification : Download Here


রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click

TAG - #kolkata #municipality #wb job #job news