বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সু খবর । এবার বেশ কয়েক জন আইনি স্বেচ্ছা সেবক নিয়োগ হতে চলেছে জেলা আদালতে । এ ক্ষেত্রে নিয়োগ হওয়া কর্মীকে সংশ্লিষ্ট জেলার ডিসট্রিক্ট লিগ্যাল সেল অথরিটির নিয়ন্ত্রণে কাজ করতে হবে । এই মর্মে গত কয়েকদিন আগে সংশ্লিষ্ট জেলার ডিসট্রিক্ট লিগ্যাল সেল অথরিটি মারফৎ আইনি স্বেচ্ছাসেবক (Para Legal Volunteers ) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিযুক্ত হওয়া সেচ্ছা সেবকদের কাজ করতে হবে সংশ্লিষ্ট জেলা আদালতের তত্বাবধানে । এবার আসুন এক নজরে সংক্ষিপ্ত আকারে দেখে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- 83/DLSA Dated- 28/07/2022
প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে---
সংশ্লিষ্ট জেলা আদালত মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে,
১) আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে।
২) এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অফলাইনে আবেদন করতে হবে।
৩) প্রথমে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার ওয়েবসাইটে ঢুকে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে ।
৪) এরপর আবেদন পত্রের বা ফর্মের নির্দিষ্ট স্থান গুলিতে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য পূরণ করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে নিজের নাম, তারপর আবেদনকারীর পিতার নাম, তারপর জন্ম তারিখ, তারপর প্রার্থীর বর্তমান বয়স, তারপর ক্রমান্বয়ে প্রার্থীর বর্তমান বাসস্থানের ঠিকানা , শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা তৎসহ প্রার্থীর ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদনকারীর সাম্প্রতিক সময়ের ছবিও সাঁটিয়ে দিতে হবে ফর্মের নির্দিষ্ট স্থানে।
সবশেষে আবেদনকারীকে নিজের সই (Signature) করে আবেদন ফর্মটি নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে ।
আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার সময় আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল---
১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র সহ প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র
৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান
৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি
সংশ্লিষ্ট পদে আবেদন জানানোর শেস সময় সীমা 21/01/2023
এবার আসি শূন্য পদ সম্পর্কে-
পদের নাম- আইনি স্বেচ্ছা সেবক (PARA LEGAL VOLUNTEERS)
কাজের ধরণ---
উল্লেখিত পদের ক্ষেত্রে নিযুক্ত হওয়া কর্মীকে সংশ্লিষ্ট জেলার জেলা আদালতের (District Court) অধীনে কাজ করতে হবে। তবে এটি একটি চুক্তি(CONTRACTUAL JOB) ভিত্তিক কাজ।
মাসিক বেতন- এক্ষেত্রে নিযুক্ত হওয়া কর্মীকে প্রতিদিন ৫০০ টাকা করে পারিশ্রমিক বা সাম্মানিক অর্থ প্রদান কড়া হবে ।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা---
আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে । প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে ।
আবেদনের ক্ষেত্রে বয়সসীমা---
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের ঊর্ধ্বে ।
এবার জেনে নেওয়া যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে---
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউ এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি হবে।
নিয়োগের স্থান---
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে বাঁকুড়া জেলা আদালতের আইনি স্বেচ্ছা সেবক হিসাবে ।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা - " To The Chairman, District Legal Services Authoriy, ADR Building, District Judges Court Compound, Bankura, Pin-722101
নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন (https://districts.ecourts.gov.in/bankura) - এ
আমরা আছি আপনাদের সঙ্গে , চোখ রাখুন bongodhara.com- এ
Official Notice : Download
রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG- WB JOB# JOB NEWS # RECRUITMENT# CONTRACTUAL #DISTRICT COURT #LEGAL SEL

.jpg)