রাজ্যে শুধু ইন্টারভিউ-র মাধ্যমে গ্রুপ ডি ও সুপারভাইজার পদে নিয়োগ-WBMDFC Recruitment 2022

  রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। আসলে  সরাসরি দফতর হোক কিংবা সরকারি প্রকল্প অথবা বেসরকারি, চাকরি এখন সর্বত্র। কিন্তু তার জন্যে থাকতে হবে উপযুক্ত যোগ্যতা। রাজ্যের মানুষের আর্থসামাজিক উন্নতির লক্ষ্যে  ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  চলতি বছরের শুরু থেকে শিক্ষা কিংবা স্বাস্থ্যের পাশাপাশি রাজ্য সরকারের একাধিক দফতরে কর্মী নিয়োগ(RECRUITMENT) চলছে পুরোমাত্রায়। এবার  চুক্তি(CONTRACTUAL) ভিত্তিক কর্মী  নিয়োগ হতে চলেছে রাজ্য সংখ্যালঘু উন্নয়ন ( Minorities' Development ) দফতরে।    



এই মর্মে গত কয়েকদিন আগে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতর মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে  পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। নিযুক্ত হওয়া কর্মীদের কাজ(GOVT JOB) করতে হবে সংশ্লিষ্ট দফতরের  অধিনে।  এবার আসুন এক নজরে সংক্ষিপ্ত আকারে দেখে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- 4570-MDC/ESE-1/18    dated- 08/12/2022  


প্রথমেই জেনে নেওয়া যাক কিভাবে আবেদন করতে হবে---

১. এ ক্ষেত্রে আলাদা ভাবে আবেদনের প্রয়োজন নেই । 

২. প্রথমে সংশ্লিষ্ট  দফতরের সরকারি ওয়েব (www.wbmdfc.org  )সাইটে  গিয়ে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে


৩. এরপর আবেদন ফর্মের নির্দিষ্ট কলম গুলি পূরণ করে পাসপোর্ট সাইজের ছবি সাঁটিয়ে আবেদনকারী প্রার্থীকে ইন্টারভিয়ের জন্য সংশ্লিষ্ট অফিসে নির্দিষ্ট দিনে এবং সময়ে হাজির থাকতে বলা হয়েছে 

৪. ইন্টারভিউ স্থান ও সময় নিম্নে দেওয়া হইলো । 

Place of Interview - Office of the West Bengal Minorities Development &Finance Corporation , AMBER, DD-27/E Sector - 1 Salt Lake Kolkata -700064 .


উল্লেখিত বায়োডাটাতে প্রার্থীকে নিম্নলিখিত বিষয়গুলি স্পষ্ট করে জানাতে হবে - 

১) প্রার্থীর নাম (NAME )

২) বয়স/ জন্ম তারিখ (AGE)

৩) লিঙ্গ (GENDER)

৪) জাতীয়তা (NATIONALITY)

৫) শিক্ষাগত যোগ্যতা (EDUCATIONAL QUALIFICATION)

৬) এবার আবেদনকারীকে তার স্থায়ী ঠিকানার বিবরন দিতে হবে ( সেখানে আবেদনকারীকে ব্লক অথবা মহকুমা/ গ্রাম/ পুরসভা/পঞ্চায়েত উল্লেখ করতে হবে 

৭)  মোবাইল নম্বর এবং ইমেল আইডি

৮) ইন্টারভিউয়ের সময় প্রার্থীকে তার সাম্প্রতিক সময়ের দু কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই সঙ্গে রাখতে হবে । 

৯) সব শেষে আবেদন ফর্মের একেবারে শেষের  কলমে নিজের সই করে তা সংশ্লিষ্ট ঠিকানায় জমা করতে হবে সরাসরি ইন্টারভিউয়ের জন্য ।  


নিয়োগকারী সংস্থার নাম---

এক্ষেত্রে উল্লেখিত পদে নিয়োগ করবে রাজ্য সংখ্যা লঘু উন্নয়ন দফতর তবে নিযুক্ত হওয়া কর্মীকে কাজ করতে হবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ।  


শূন্য পদের বিবরণ নিম্নরুপ - 

১ ) পদের নাম - এডুকেশন সুপারভাইজার (EDUCATION SUPERVISOR )

শূন্য পদ - ১ টি 

বয়স সীমা - এক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ৪০  বছরের মধ্যে । ০১-০১-২০২২ -এর হিসাব অনুযায়ী । 

শিক্ষাগত যোগ্যতা - এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে । তবে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত হতে হবে । 


মাসিক বেতন - মাসিক বেতন আকর্ষণীয় । তবে এই কাজ টি সম্পূর্ণ চুক্তিভিত্তিক । 


২ ) পদের নাম - গ্রুপ ডি ( GROUP - D )

শূন্য পদ - ৩ টি 

বয়স সীমা - এক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে । ০১-১২-২০২২ -এর হিসাব অনুযায়ী । 


শিক্ষাগত যোগ্যতা - এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর সংশ্লিষ্ট বিষয়ে  অভিজ্ঞতা সহ যোগ্যতা থাকতে হবে । 


মাসিক বেতন - মাসিক বেতন আকর্ষণীয় । তবে এই কাজ টি সম্পূর্ণ চুক্তিভিত্তিক । 


তবে উল্লেখিত দুই পদের ক্ষেত্রেই প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ।  

প্রয়োজনীয় ডকুমেন্টস - 

উল্লেখিত দিনে / সময়ে ইন্টারভিয়ের সময় আবেদনকারীকে তার আবেদন ফর্মের সঙ্গে ভোটার কার্ড ,আঁধার কার্ড , এবং বয়স সহ শিক্ষাগত যোগ্যতা , সহ প্রত্যয়িত নকল জমা করতে হবে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন (www.wbmdfc.org  )


TAG - #MINORITIES #DEVELOPMENT #JOB #WB #GOVT  #EDUCATION