রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এবার কর্মী (RECRUIT))নিয়োগ হতে চলছে রাজ্য অর্থ দফতরে । তবে এর জন্য প্রার্থীর উপযুক্ত যোগ্যতা থাকতে হবে । সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক সার্ভিস (PSC )কমিশনের তরফ থেকে। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে কোনও প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে এ রাজ্যের কলকাতা এবং দার্জিলিং জেলার একাধিক একাধিক অফিসে। আবেদন সহ প্রকাশিত বিজ্ঞাপনের যাবতীয় তথ্য জানতে চটপট দেখে নিন নিম্ন লিখিত প্রতিবেদনটি। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর Memo No- 13 /2022
পাবলিক সার্ভিস কমিশন মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিযুক্ত হওয়া কর্মীকে কাজ করতে হবে রাজ্য অর্থ দফতরের অধীনে । এক্ষেত্রে বেতন বেশ আকর্ষণীয়। এই বেতনের সঙ্গে বেসিক পে এবং ডি এ সহ যাবতীয় আর্থিক সুযোগ সুবিধা প্রদান করা হবে।
প্রথমেই আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে ---
এক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে আবেদনকারীকে পাবলিক সার্ভিস কমিশনের যথাযোগ্য ওয়েব (https://wbpsc.gov.in) সাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের জন্য আবেদনকারীকে প্রথমে ওয়েব সাইট থেকে আবেদন পত্র ডাউন লোড করতে হবে তারপর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে যেমন, প্রার্থীর নাম, পিতার নাম, বয়স , শিক্ষাগত যোগ্যতা, জাতিগত সংশাপত্র, প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার পাশাপাশি ইমেল আইডি, ফোন নম্বর উল্লেখ যেমন উল্লেখ করতে হবে তেমনি আবেদনকারীকে নিজের সাম্প্রতিক সময়ের ছবি আপলোড করতে হবে নির্দিষ্ট স্থানে। সব শেষে নিজের সই স্ক্যান এবং আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।
এবার আসা যাক শূন্য পদ সম্পর্কে ---
পদের নাম - অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার ( AUDIT AND ACCOUNTS OFFICER )
শূন্য পদ - ২৫ টি (উল্লেখিত পদের মধ্যে সাধারণ ক্যাটাগরির জন্য ১৩ টি, তপশিলি জাতীর জন্য ৪ টি , তপশিলি উপজাতির জন্য একটি, ৩টি পদ ওবিসি দের জন্য, এবং দুটি পদ শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে । )
বয়সসীমা-
আবেদনকারীর বয়স হতে হবে ০১-০১-২০২২ এর হিসাবে ৩৬ বছরের মধ্যে। সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন- ৫৬,১০০ থেকে ১,৪৪,৩০০ টাকা পর্যন্ত ।
শিক্ষাগত যোগ্যতা-
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বানিজ্য শাখায় স্নাতক হতে হবে । অডিট এবং অ্যাকাউন্টস -এর কাজ জানা সহ COST ACCOUNT/CHATERED ACCOUNT ) ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি অল ইন্ডিয়া টেকনিক্যাল এডুকেশন থেকে MBA/ PGDM (FINANCE) দু বছরের ফুল টাইম কোর্স পাশ হতে হবে ।
আবেদন ফী-
উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে ২১০ টাকা আবেদন ফী জমা করতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের আবেদন ফী জমা করার প্রয়োজন নেই।
নিয়োগ পদ্ধতি---
নিয়োগের ক্ষেত্রে সর্ব প্রথমে আবেদনপত্র প্রাথমিক ভাবে বাছাইয়ের পর আবেদনকারী প্রার্থীদের ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য । তারপর সফল এবং যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য । ইন্টারভিউয়ে উত্তীর্ণ হওয়ার পর শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে সফল এবং যোগ্য প্রার্থীর জমা করা ডকুমেন্টস ভেরিফিকেশনের পর চূড়ান্ত প্রার্থী তলিকা তৈরি করা হবে।
উল্লেখিত পদে আবেদনের শেষ তারিখ - 04/01/2023
আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন (https://wbpsc.gov.in) -এ
Official Notice : Download
রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG- #JOB #WB JOB #RECRUITMENT #PSC #ENGINEER #LIBRARY SCIENCE

