রাজ্য জুড়ে চাকরির মেলা, ঘরে ঘরে চাকরির সুযোগ, শূন্যপদ 12 হাজার - WB Govt Job Fair 2023

 রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

পৌষ মেলা, বই মেলা, চাকরির মেলা আরও কত কি ?  আর্থিক ভাঁড়ার শূন্য হলেও গোটা রাজ্য জুড়ে মেলা- খেলা- আর উৎসবের শেষ নেই । বিরোধীদের অভিযোগ এমনটাই ।  আসলে বিগত দু'বছর যাবত আর্থিক বিপর্যয়ে বিপর্যস্ত গোটা পৃথিবী। ফল স্বরুপ বিগত দু বছরে গোটা দেশের পাশাপাশি এ রাজ্যেও কাজের বাজারে ভাঁটা পড়েছে সমান তালে। পাশাপাশি সাম্প্রতিক কালে সরকারি চাকরির বাজারের বেশ শোচনীয়। চাকরির বাজারে ঢুঁ মারলে সেই ছবি মিলবে স্পষ্ট। এমনিতে গত কয়েক মাস যাবত স্কুল সার্ভিস আর প্রাইমারী শিক্ষা সংসদের সীমাহীন দুর্নীতির জেরে উচ্চ আদালতের রায়ে বর্তমান পশ্চিমবঙ্গ  সরকারের একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। সাম্প্রতিক কালে সরকারি চাকরির ভাঁড়ার শূন্য দেখে বেসরকারি চাকরির বাজারেই ঝুঁকছে চাকরি প্রার্থীরা। WB Govt Job Fair 2023



কিন্তু পশ্চিমবঙ্গ সরকারও হাল ছাড়তে নারাজ। সাধ্যমতো রাজ্যের বেকার যুবক- যুবতীদের কর্মসংস্থান করে দিতে বদ্ধ পরিকর মমতা বন্দ্যোপাধ্যায়- এর তৃণমূল সরকার। সেই লক্ষ্যে রাজ্যের কয়েক কোটি বেকার যুবক –যুবতীকে কীভাবে কর্মসংস্থানের দিশা দেখানো যায় তারই আপ্রান মরিয়া চেষ্টা চালাচ্ছে বর্তমান রাজ্য সরকার। পরিস্থিতি বেগতিক বুঝেও রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতরে অল্প সংখ্যক কর্মী নিয়োগ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের  মাধ্যমেই জারি রয়েছে সরকারি প্রচেষ্টা। West Bengal Job Fair 2023


সেই লক্ষ্যে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য ২০১৮ সাল থেকেই গোটা রাজ্যের জেলায় জেলায় চাকরির(job fair) মেলার আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকার।  বিগত বছরের মাঝামাঝি সময় থেকে রাজ্য কারিগরি শিক্ষা দফতরের অধীনে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুরোমাত্রায় এই চাকরি মেলা শুরু হয় । গোটা রাজ্য জুড়ে এই চাকরি মেলার সুবাদে রাজ্যের একাধিক জেলার বেকার যুবক - যুবতীরা চাকরির সন্ধান পাওয়ার ক্ষেত্রে বেশ কয়েক কদম এগিয়ে যায় ।  সম্পূর্ণ এই উদ্যোগটি বর্তমান রাজ্য সরকারের কারিগরি দফতরের অধীনে নিয়ন্ত্রিত । অর্থাৎ রাজ্যের কারিগরি দফতরের তত্বাবধানেই জেলায় জেলায় বেকার কর্ম প্রার্থীদের জন্য এই চাকরির(job fair) মেলার আয়োজন করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে । এ বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের লক্ষ লক্ষ বেকার চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে ঘোষণা করা হয় ,  জেলায় জেলায় চাকরির মেলাতে সরাসরি নাম নথিভুক্ত করে এবং ইটারভিউ দিয়ে চাকরির দিশা মিলতে পারে সহজেই । 


জেমন কথা তেমন কাজ । এবার গোটা রাজ্য জুড়ে চাকরির মেলার সুবাদেই চলতি বছরের শুরুতে রাজ্যের ১২ হাজার বেকার যুবক- যুবতীরা সরাসরি নিয়োগ পত্র পেতে পারেন । এক্ষেত্রে গোটা  রাজ্য জুড়ে ১২ হাজার সরকারি শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি প্রার্থীদের যোগ্যতা রাখা হয়েছে অষ্টম শ্রেণী থেকে শুরু করে স্নাতক ডিগ্রি পাস পর্যন্ত। এমনকি পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী কোনও পরীক্ষা ছাড়া কেবলমাত্র ইন্টারভিউ দিয়েই মিলবে সরাসরি নিয়োগ পত্র । এ ক্ষেত্রে রাজ্যের প্রতিটি জেলার বেকার যুবক- যুবতীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন । 


প্রসঙ্গত উল্লেখ্য,  বিগত কয়েকমাস আগে গোটা রাজ্য জুড়ে কর্ম মেলার মাধ্যমে প্রায় ১১ হাজার চাকরি প্রার্থী শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে সরাসরি নিয়োগের সুযোগ পেয়েছেন । বিগত কয়েক বছরের মতো চলতি বছরেও জুলাই মাস নাগাদ গোটা রাজ্য জুড়ে কর্ম মেলার আয়োজনের কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এক্ষেত্রে  শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, প্রযুক্তি বিভাগ ,নির্মাণ শিল্প ,অটোমোবাইল, হোটেল এবং টেলিকম সহ একাধিক সেক্টরে নিয়োগের ক্ষেত্রে এখনও পর্যন্ত প্রায় ২৭ হাজার শূন্য পদের একটি তালিকা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়ে রাজ্য সরকারি তরফে । ওই শূন্য পদের তালিকা থেকে আপাতত ১২ হাজার শূন্য পদ পূরণের লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে সরকারি সুত্র মারফৎ । 


রাজ্য কারিগরি শিক্ষা দফতর সুত্র মারফৎ জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বেকার কর্ম প্রার্থীদের সরাসরি চাকরির দিশা দেখাতেই এই চাকরি মেলার আয়োজন এর উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে  অন লাইনের মাধ্যমে আবেদন ও নাম নথিভুক্ত করে সরাসরি কর্মসংস্থান হতে পারে ।  ইতিমধ্যেই গোটা রাজ্যের ২৩টি জেলাকে মোট পাঁচটি জোন(zone) বা অঞ্চলে ভাগ করা হয়েছে। এগুলি হল, কলকাতা,  বারাসাত, মেদিনীপুর, বহরমপুর এবং শিলিগুড়ি। যেখানে উত্তর বঙ্গ, দক্ষিণবঙ্গ, রাঢ়বঙ্গ সহ খোদ কলকাতা জোনের বেকার কর্ম প্রার্থীরা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে সফল ও যোগ্য প্রার্থীরা সরাসরি নিয়োগ পাবেন । WB Govt Job Fair 


কিভাবে আবেদন করবেন ? 

কারিগরি দফতর সুত্রে জানা গিয়েছে, ওই মেলায় অংশ নিতে গেলে চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে নাম নথিভুক্ত এবং আবেদনের মাধ্যমেই ওই চাকরি (job fair) মেলায় অংশ নিতে পারবেন চাকরি প্রার্থীরা। এ ক্ষেত্রে আবেদনের ভিত্তিতে আবেদনকারীকে ওই মেলাতে যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে বলে জানা গিয়েছ। কারিগরি দফতর মারফৎ মেলায় প্রবেশের অনুমতি পাওয়ার পর চাকরি প্রার্থীরা ওই মেলায় অংশ নিয়ে সরাসরি ইন্টারভিউ এবং প্রার্থীর যাবতীয় যোগ্যতা যাচাইয়ের সুযোগ পাবেন। কারিগরি দফতরের এক কর্তা জানিয়েছেন, ওই মেলার মাঠে প্রায় ৪০ টির মতো নামীদামী সংস্থার স্টল করা হবে। চাকরি প্রার্থীরা তাঁদের যোগ্যতা এবং উল্লেখিত বিষয়ের আবেদনের ভিত্তিতে তার নির্ধারিত স্টলে গিয়ে সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন। এমনকি ওই স্টলেই তৎক্ষণাৎ যাচাই করে নেওয়া হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সহ প্রাসঙ্গিক কাজে প্রার্থীর অভিজ্ঞতা সম্পর্কে। তিনি আরও জানিয়েছেন, ওই মেলায় অংশ নেওয়া প্রার্থীদের যদি আইটিআই, পলিটেকনিক, ভোকেশনাল কোর্স ও ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের অধীনে প্রশিক্ষণ থাকে তাহলে চাকরি পাওয়ার ক্ষেত্রে ওই প্রার্থীকে অগাধিকার দেওয়া হবে। মূলত বেকার কর্ম প্রার্থীদের সঠিক কর্মসংস্থান করে দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। রাজ্যের কারিগরি দফতরের ওয়েব সাইটে গিয়ে  প্রার্থীকে ওই মেলার যাবতীয় তথ্য সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।


written by - Somnath Pal. 

 রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 


For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click

TAG - #job fair #technology #information #wb job #recruitment