বেকারদের প্রতি মাসে দিচ্ছে 1500 টাকা, আবেদন করলেই পাবেন এই সুযোগ - WB Govt Prakalpo

কলকাতা- নয় নয় করে সংখ্যাটা নেহাত কম নয়। প্রায় ৭০ টির ওপর। হ্যাঁ ঠিকই ধরেছেন। সরকারি প্রকল্পের কথা বলছি। রাজ্যের মানুষের সামাজিক এবং অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন একাধিক জনমুখি প্রকল্প। তবে মজার বিষয় একটাই, সেটি হল এই প্রকল্প গুলির নামই শুনেছেন অনেক মানুষ । কেউ কেউ আবার আগেভাগেই এই সরকারি প্রকল্প গুলিতে নাম লিখিয়ে রীতিমতো সুবিধাও পাচ্ছেন । কিন্তু রাজ্যের বেশির ভাগ প্রান্তিক মানুষই সরকারের এই জনমুখি প্রকল্প সম্বন্ধে অবগত নন। অর্থাৎ প্রকল্পের সুবিধা নেওয়া তো দুরস্ত ভালো করে প্রকল্পের বিস্তারিত খুঁটিনাটি বিষয় সম্পর্কে বিন্দু বিসর্গ জানেন না। 



ঠিক এমনই একটি প্রকল্পের নাম যুবশ্রী (YUVASHREE PRAKALPA)প্রকল্প। কয়েক বছর আগে এ রাজ্যের বেকার যুবক- যুবতীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে রাজ্য সরকার দ্বারা চালু হয়েছে জনমুখি যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের আওতায় গোটা রাজ্যের বেকার যুবক- যুবতীরা প্রতিমাসে নিয়ম করে ১৫০০ টাকা বেকার ভাতা পান। 


তবে অনেক বেকার ভাই-বোনেরা অবশ্য কেবলমাত্র এই প্রকল্পের নামই শুনেছেন। প্রকল্পের সুবিধা নেওয়া তো দুরস্ত অনেক বেকার যুবক- যুবতীরা তাদের নামই এখনও সে অর্থে লিপিবদ্ধ করেননি এই প্রকল্পের আওতায়। 


তাই আজ আমরা সেই সকল বেকার ভাই-বোনেদের উদ্দ্যশ্যে জানাবো রাজ্য সরকার দ্বারা চালু হওয়া যুবশ্রী প্রকল্প আসলে কি। এবং এই প্রকল্পে আবেদনই বা কিভাবে করবেন। কারণ রাজ্যের বেকার যুবক- যুবতীদের আর্থিক সহায়তা প্রদানের জন্যই এই প্রকল্পটি চালু করেছে সরকার। যুবশ্রী প্রকল্পের টাকা পেতে এখনই তাহলে চটপট চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদনটিতে। 


যুবশ্রী (YUVASHREE PRAKALPA) প্রকল্প আসলে কি ?

বিগত কয়েক বছর আগে রাজ্যের বেকার যুবক - যুবতীদের আর্থিক ভাবে সহায়তা প্রদান করতেই রাজ্য সরকার এই প্রকল্পটি চালু করেছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের সকল জেলার বেকার ভাই-বোনেরা প্রতিমাসে সরকারের ঘর থেকে ১৫০০ টাকা বেকার ভাতা পেয়ে থাকেন। 


যুবশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন ? 

আবেদনের ক্ষেত্রে প্রথমে রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের নির্দিষ্ট ওয়েব (https://employmentbankwb.gov.in)  সাইটে গিয়ে নিজের নাম এবং ইমেল আইডি দিয়ে আবেদন পত্র ডাউন লোড করতে হবে। তারপর ডাউনলোড হওয়া আবেদন পত্রে আবেদনকারী প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য যেমন, প্রার্থীর নাম , পিতা-মাতার নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, কোনও বিষয়ে অভিজ্ঞতা থাকলে তার তথ্যাদি, জাতিগত সংসাপত্র, শারীরিক মাপজোক, প্রার্থীর বাসস্থানের ঠিকানা, ফোন নম্বর , ইমেল আইডি সহ প্রার্থীকে তার সাম্প্রতিক সময়ের ফটো আপলোড করে সেই আবেনপত্রটি সাবমিট করতে হবে। 


এরপর আবেদন পত্রটি সাবমিট হয়ে গেলে তার একটি প্রিন্ট কপি নিয়ে স্থানীয় এমপ্লয়মেন্ট (EMPLOYMENT BANK) ব্যাঙ্কে গিয়ে ওই কাগজটি এবং তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টের ফটো কপি জমা করতে হবে। তবে এক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনে আবেদন করার দু'মাস অর্থাৎ ৬০ দিনের মধ্যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যাবতীয় কাগজ পত্র জমা করতে হবে। নতুবা অনলাইনে আবেদনপত্রটি বাতিল হয়ে যেতে পারে। 


এরপর আবেদনকারীর যাবতীয় নথিপত্র এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক আধিকারিক মারফৎ ভেরিফিকেশন হয়ে গেলে আবেদনকারীর মোবাইলে একটি ওটিপি  নাম্বার ঢুকে যাবে। ওই ওটিপি নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলেই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ইমেল আইডি এবং পাশ ওয়ার্ড চলে আসবে আবেদনকারীর ফোনে। এরপর যুবশ্রী  প্রকল্পে আবেদনকারীর নাম নথিভুক্ত হলেই প্রতিমাসে নিয়ম করে ১৫০০ টাকা করে ভাতা পাবেন। 

Jio-র ধামাকা অফার!  23 দিনে 75 জিবি ডেটা ফ্রী, তাড়াতাড়ি জানুন বিস্তারিত -New Offer 2023

যুবশ্রী (YUVASHREE PRAKALPA) প্রকল্পে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস বা নথির প্রয়োজন ? 

এক্ষেত্রে আবেদনকারীকে তার 

আধার কার্ড,

ভোটার কার্ড,

জন্ম সার্টিফিকেট,

সমস্ত পরীক্ষার মার্কশিট বা সার্টিফিকেট,

কর্মসংস্থান ব্যাঙ্ক বা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের রেজিস্ট্রেশন কার্ড,

জাতিগত সংশাপত্র বা সার্টিফিকেট, 

 বাসস্থানের প্রমানপত্র,

রেশন কার্ড,

ব্যাঙ্কের পাশ বই -এর তথ্য,

বেকার সার্টিফিকেট বা সংশাপত্র,

ইনকাম সার্টিফিকেট ,ইত্যাদি । 


তাহলে আর দেরি না করে উল্লেখিত প্রতিবেদনটি খুঁটিয়ে পড়ে নিয়ে এখন থেকেই লেগে পড়ুন যুবশ্রী প্রকল্পের আওতায় মাসে মাসে সরকারি আর্থিক সুবিধা নেওয়ার জন্য।  


Written by- Somnath Pal. 

Official Website : Click Here


More Job News : Click Here

Telegram Channel : Click Here

TAG -YUVASHREE PRAKALPA# WB# EMPLOYMENT BANK# UNEMPLAYMENT