পেনশন নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের , উপকৃত হবেন লক্ষ লক্ষ দেশবাসী- Govt Pension Update

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

নয়াদিল্লী - নতুন না পুরনো তা নিয়ে বিতর্ক চলছেই । এরই মধ্যে অবসর প্রাপ্ত সরকারি কর্মীদের জন্য খুশির খবর । উপকৃত হতে পারেন দেশের কয়েক লক্ষ অবসর প্রারত সরকারি কর্মী । ইতিমধ্যুরনবসর প্রাপ্ত সরকারি কর্মীদের জন্য নয়া পেনশন নিয়ম বিধি চালু করতে কয়েকধাপ এগিয়ে গিয়েছে কেন্দ্র সরকার । কিন্তু কেন্দ্র সরকারের এই নয়া নিয়ম বিধি মানতে নারাজ একাধিক রাজ্য । তাদের দাবি কেন্দ্র সরকার মারফৎ পেনশন রুলের ক্ষেত্রে এই নয়া নিয়ম বিধি চালু হলে এক লব্ধে বিপদে পড়তে পারেন দেশের কয়েক লক্ষ পেনশন হোল্ডার । তাই কেন্দ্র সরকারের এই নয়া নিয়ম কে এক কোথায় ফুঁৎকারে উড়িয়ে একাধিক রাজ্যের সরকার তাদের রাজ্যের লক্ষ লক্ষ পেনশন হোল্ডার দের পুরনো নিয়মেই পেনশন দেওয়ার পক্ষে সাওয়াল করেছেন । 



এ যে শুধু কথার নয় তার প্রমাণ মিলেছে খোদ হিমাচল প্রদেশের ক্ষেত্রে । সবে সবে ওই রাজ্যে সমাপ্ত হয়েছে বিধান সভা নির্বাচন । এখনও নতুন সরকার গঠিত হয়নি । নতুন মন্ত্রী সভা গঠন হলেই হিমাচলের মাটিতে অবসর প্রাপ্ত সরকারি কর্মীদের জন্য পুরনো নিয়মেই পেনশন চালু করার কথা বলেছেন ওই রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী সুখ বিন্দর সিং সুখু । এ বিষয়ে কেন্দ্র সরকার দ্বারা নতুন পেনশন রুল কে  বুড়ো আঙ্গু দেখিয়ে তিনি একধাপ এগিয়ে বলেছেন, পুরনো নিয়মে পেনশন লাঘু হলে ওই রাজ্যের কয়েক লক্ষ পেনশন ভোগী উপকৃত হবেন । পুরনো নিয়মে পেনশন চালু করার ক্ষেত্রে নতুন ক্যাবিনেট অর্থাৎ মন্ত্রী সভায় কয়েক ধাপ এগিয়েও গিয়েছেন হিমাচলের নয়া মুখ্যমন্ত্রী । 


তবে শুধু হিমাচলই নয় , এক্ষেত্রে  অবসর প্রাপ্ত সরকারি কর্মীদের পুরনো নিয়মেই পেনশন চালু করার কথা আগে ভাগেই ঘোষণা করেছে কংগ্রেস শাসিত রাজস্থান সরকার । এই তালিকায় রয়েছে ছত্রিশ গর রাজ্যও । ১৮ বছর আগে অর্থাৎ ২০০৪ সালে তৎকালীন কেন্দ্র সরকার অবসর প্রাপ্ত সরকারি কর্মীদের জন্য পুরনো পেনশন নিয়ম বিধি বাতিল করে নতুন করে জাতীয় পেনশন যোজনা চালু করে । তবে ওই সময় থেকে চালু হলেও এখনও বেশ কয়েকটি রাজ্যে পুরনো পদ্ধতিতে পেনশন লাঘু রয়েছে । 


কিন্তু যা নিয়ে বিতর্ক, পুরনো না নতুন পুরনো পেনশন নিয়মে অনেক বেশি উপকৃত হন অবসর প্রাপ্ত সরকারি কর্মী । পুরনো সুবিধা হল এটি শেষ বেতনের ভিত্তিতে তৈরি করা হয়। এছাড়াও, মুদ্রাস্ফীতির হার বাড়ার সাথে সাথে ডিএও বাড়ে। পাশাপাশি, সরকার যখন নতুন বেতন কমিশন লাগু করে, তখন তা পেনশনকে বৃদ্ধিও করে। কিন্তু অবসর প্রাপ্ত সরকারি কর্মীদের পেনশন নিয়ে শেষ পর্যন্ত কেন্দ্র ও একাধিক রাজ্যের সঙ্ঘাত যে কোথায় গিয়ে দাঁড়াবে তার উত্তর মিলবে আগামীতে । তবে নতুনের বদলে পুরনো পেনশন নিয়ম লাঘু হলে এক কথায় যে দেশের কয়েক লক্ষ পেনশন হোল্ডার বেশ উপকৃত হবেন সে কথা বলাই বাহুল্য । 


written by -  Somnath Pal.


রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click

TAG #PENSION #SCHEME #NEW RULE #OLD RULE #CENTRAL GOVT