একেবারে শুরু থেকে আজ পর্যন্ত স্বাধীন ভারতের অর্থ নীতিতে পাট শিল্পের গুরুত্ব অপরিসীম । মূলত এই শিল্পের হাত ধরে পূর্ব ভারতের অর্থ নীতি যেমন নিয়ন্ত্রণ হয় তেমনি পূর্ব ভারতের বিশেষ করে পশ্চিম বঙ্গের কৃষক ভাইদের চাষাবাদে প্রধান অর্থকরী ফসলের তালিকায় প্রথম সারিতে রয়েছে পাট । পূর্ব ভারতের পাট শিল্প কে বাঁচাতে স্বাধীন ভারতের মাটিতে তৈরি হয় জুট বোর্ড অব ইন্ডিয়া । সংস্থাটি কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত । জুট কর্পোরেশন অব ইন্ডিয়ার সদর দফতরটি অবশ্য অবস্থিত খোদ কলকাতা মহানগরীর বুকে ।
এবার সেই জুট বোর্ডেই নিয়োগ করা হবে বেসশ কয়েকজন কর্মী । স্বভাবতই ভারত সরকারের এই উদ্যোগে খুশি বেকার চাকরি প্রার্থীরা। কর্মী নিয়োগের(RECRUITMENT) বিষয়ে গত কয়েকদিন আগেই ভারত সরকারের টেক্সটাইল (MINISTRY OF TEXTILES) মন্ত্রকের অধীনে থাকা জুট বোর্ড অব ইন্দিয়ার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে কোনও (GOVT JOB) প্রান্তের কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে খোদ কোলকাতার জুট বোর্ড অব ইন্ডিয়ার প্রধান কার্যালয়ে । এ ক্ষেত্রে নিযুক্ত হবেন চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা। তাহলে আসুন এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য।
প্রথমে আসা যাক শূন্যপদ সম্পর্কে-
পদের নাম - ক্লারিক্যাল স্টাফ ইন অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট (CLERICAL STAF IN ACCOUNTS DEPARTMENT)
শূন্য পদের সংখ্যা - ২ টি
শিক্ষাগত যোগ্যতা -
উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বাণিজ্য শাখায় স্নাতক হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়স সীমা -
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে ।
মাসিক বেতন -
এক্ষেত্রে নিয়োগ হওয়া ব্যাক্তিকে জুট বোর্ড অব ইন্ডিয়ার তরফে প্রতি মাসে ২৫,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
পদের নাম - ক্লারিক্যাল স্টাফ ইন অ্যাডমিনিট্রেশন ডিপার্টমেন্ট (CLERICAL STAF IN ADMINISTRATION DEPARTMENT)
শূন্য পদের সংখ্যা - ১ টি
শিক্ষাগত যোগ্যতা -
উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ শর্ট হ্যান্ড এবং কম্পিউটার বিষয়ে পারদর্শী হতে হবে।
বয়স সীমা -
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে ।
মাসিক বেতন -
এক্ষেত্রে নিয়োগ হওয়া ব্যাক্তিকে জুট বোর্ড অব ইন্ডিয়ার তরফে প্রতি মাসে ২৫,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
পদের নাম - ক্লারিক্যাল স্টাফ ইন মার্কেটিং ডিপার্টমেন্ট (CLERICAL STAF IN MARKETING DEPARTMENT)
শূন্য পদের সংখ্যা - ১ টি
শিক্ষাগত যোগ্যতা -
উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা ইংরাজি এবং বাংলা ভাষায় বিশেষ পারদর্শীসেবং কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে ।
বয়স সীমা -
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে ।
মাসিক বেতন -
এক্ষেত্রে নিয়োগ হওয়া ব্যাক্তিকে জুট বোর্ড অব ইন্ডিয়ার তরফে প্রতি মাসে ২৫,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
নিয়োগকারী সংস্থা -
এক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে ভারত সরকারের টেক্সটাইল মন্ত্রকের অধীনে জুট বোর্ড অব ইন্ডিয়ার কলকাতার অফিসে নিয়োগ করা হবে । তবে এই নিয়োগটি চুক্তি ভিত্তিক ।
নিয়োগ পদ্ধতি -
উল্লেখিত পদ গুলিতে নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষার বালাই নেই । শুধুমাত্র ইন্টারভিউ এবং আবেদনকারী প্রার্থীর যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে । চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে সংশ্লিষ্ট কাজে ।
আবেদন পদ্ধতি -
১। এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট দফতরের মেইল আই ডি - তে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে আবেদন পত্র পাঠাতে হবে ।
২। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।
৩। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে।
৪। আবেদন ফর্মে প্রার্থীর নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা, নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে।
৫। আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সেঁটে দিতে হবে।
৬। সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের সই( SIGNATURE) করে আবেদন পত্রটি সংশ্লিষ্ট দফতরের মেইল আই ডি তে পাঠাতে হবে । তবে এক্ষেত্রে আবেদন কারী প্রার্থী কোন পদের জন্য আবেদন করছেন তা উল্লেখ করতে হবে ।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা - jute@njbindia.in
সংশ্লিষ্ট দফতরে আবেদন পত্র পাঠানোর সময় যে ডকুমেন্টস বা নথি গুলি পাঠাতে হবে সেগুলি হল-
১. ভোটার ও আঁধার কার্ড -এর প্রমাণ পত্র
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র
আমরা আছি আপনাদের সঙ্গে । বেকার চাকরি প্রার্থীদের চাকরির খবর এবং সরকারি বিভিন্ন জনমুখি প্রকল্প সম্পর্কে অবগত করাই আমাদের একমাত্র লক্ষ্য। চট জলদি চাকরির খবরের আপডেট পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন Bongodhara.com- এ
Official Notice : Download
More Job News : Click Here
Telegram Channel : Click Here
TAG- #JOB NEWS #GOVT JOB #RECRUITMENT #TEXTILE #JUTE #KOLKATA

.jpg)