রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
কলকাতা : কথায় বাঙালীর বারো মাসে তেরো পার্বণ। পাশাপাশি বাঙালী উৎসব মুখর। গত কয়েকদিন আগেই ক্রিস মাস আর বর্ষবরণের অনুষ্ঠান । তাতেও খামতি নেই । এবার বছর শুরুর প্রথম মাস অর্থাৎ চলতি জানুয়ারিতেই পর পর চার দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা । সম্প্রতি রাজ্যের সরকারি কর্মীদের উদ্দেশ্যে এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর তাতেই একেবারে খুশির হাওয়া গোটা সরকারি কর্মী মহলে । কিন্তু কি এমন হল জার জোর জন্য সরকারি কর্মিরা চলতি জানুয়ারি মাসে পর পর চারদিন ছুটি পাচ্ছেন । তাহলে বিষয় টি স্পষ্ট করে বলাই ভালো ।
এমনিতেই রাজ্য বকেয়া পাওনা গণ্ডা নিয়ে রাজ্য সরকারের ওপর রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভের অন্ত নেই । তবে মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে । শেষ পর্যন্ত ডি এ মামলায় কোন পক্ষ জয় লাভ করবে তার উত্তর মিলবে আগামীতে । কিন্তু পাওনা গণ্ডার বিষয়ে উদাসীন হলেও রাজ্য সরকারি কর্মীদের ছুটি - উৎসব আর আনন্দের বিষয়ে মুখ্যমন্ত্রীর জুড়ি মেলা ভার । ঠিক যেমনটি চলতি জানুয়ারি মাসে সাধারণতন্ত্র (REPUBLIC DAY) দিবস আর সরস্বতী পুজো ঘিরে । আসলে এবছর এই দুটি দিনই এ সঙ্গে পড়েছে । আর তাতেই যত বিপত্তি । শেষ পর্যন্ত ছুটি মার হবে না তো তা নিয়ে নাগাএ ভাগেই বেশ উদ্বিগ্ন ছিল রাজ্যের সরকারি কর্মী মহল ।
কিন্তু সরকারি কর্মীদের সেই উৎকণ্ঠায় জল ঢেলে রাজ্য সরকারি কর্মীদের ডি এ নিয়ে ক্ষোভের আগুন প্রশমিত করলেন মুখ্যমন্ত্রী স্বয়ং । প্রতি বারের ন্যায় এবারও গোটা দেশের পাশাপাশি ২৬ শে জানুয়ারি মহা ধুমধামে পালন করবে রাজ্য সরকার সেই উপলক্ষ্যে ২৬ শে জানুয়ারি রাজ্য সরকারি ছুটি তো থাকছেই । পরদিন ২৭ শে জানুয়ারি সরস্বতী পুজোর (SARASWATI PUJA) ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা । তারপর দিন শনিবার , পরদিন রবিবার । তাহলে এক ধাক্কায় চারদিন ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা । আর মুখ্যমন্ত্রীর এ হেন সিদ্ধান্তে স্বভাবতই খুশির হাওয়া গোটা সরকারি কর্মী মহলে ।
তবে শেষ হইয়াও বুঝি হইলনা শেষ। প্রসঙ্গত , বিগত দুর্গা পূজো(DURGA PUJA) উপলক্ষ্যে রাজ্য সরকারি কর্মীদের প্রতি দ্বরাজ হস্ত হয়ে ছিলেন মুখ্যমন্ত্রী । আসলে বাঙালীর উৎসব বলে কথা। খাওয়া দাওয়া , জামাকাপড়, ঘুরতে যাওয়া খরচ অনেক। কিন্তু সাম্প্রতিক অগ্নি মুল্যের বাজার যাতে সাধারণ মানুষের আনন্দ উৎসবে আঁচ ফেলতে না পারে তার জন্য বিগত সেপ্টেম্বর মাসে দুর্গা পুজোর প্রাক্কালে প্রায় দশ -দশটি জনমুখি প্রকল্পের অধীনে নগদ টাকা দিয়েছে রাজ্য সরকার। পুজোর আগেই বিগত অক্টোবর মাসের শুরু থেকেই জেলায় জেলায় সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে গিয়েছে সরকারি প্রকল্পের টাকা।
পাশাপাশি এক ধাপ এগিয়ে দুর্গা পুজোর উৎসবের আবহে রাজ্য সরকারি কর্মীদের বিষয়েও দ্বরাজ হস্ত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। নিয়ম মতো প্রতিমাসের মাস পয়লাই বেতন পান রাজ্য সরকারি কর্ম চারিরা। কিন্তু বিগত দুর্গা পুজো উপলক্ষ্যে মাস পয়লার আগেই অর্থাৎ বিগত অক্টোবর মাসের দু'দিন আগেই আগাম বেতন পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এমনকি রাজ্যের অবসর প্রাপ্ত সরকারি কর্মচারীরাও তাদের পেনশনের ক্ষেত্রে এই আগাম সুবিধা পেয়েছেন।
তবে শুধু আর্থিক ভাবে সুবিধা দেওয়ায় নয় আরও একধাপ এগিয়ে বিগত বছরের শেষের দিকে চলতি ২০২৩ সালে রাজ্য সরকারি কর্মচারীদের সরকারি ছুটির বিষয়ে আগাম খুশির খবর শুনিয়েছে রাজ্য সরকার। সব কিছু ঠিক ঠাক থাকলে চলতি বছর অর্থাৎ ২০২৩ বছর ভর সকারি ছুটির তালিকা আরও লম্বা হতে চলেছে। এই মর্মে অনেক আগে ভাগেই রাজ্য প্রশাসনের সদর দফতর মারফৎ নবান্ন মারফৎ চলতি বছরে সরকারি কর্মচারীদের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে । সরকারের এই সিদ্ধান্তে ইতিমধ্যেই খুশির হাওয়া সরকারি কর্মী মহলে। নবান্ন মারফৎ প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে বেশ কয়েকটি অতিরিক্ত ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। চলতি জানুয়ারি মাস যে সেই তালিকার শুরু তা আর বলার অপেক্ষা রাখেনা ।
written by - Somnath Pal.
রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click
TAG- WB#GOVT #SARASWATI PUJA #HOLIDAY #MAMTA BANERJEE #EMPLOYEE #REPUBLIC DAY

.jpg)