সরকারি প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এক্ষুনি আবেদন করুন - WB Govt Job Recruitment

সরাসরি দফতর হোক কিংবা সরকারি প্রকল্প । চাকরি একটা হলেই হল । বর্তমান চাকরির বাজারে যে কোনও নিয়োগের খবরই যে বেকার চাকরি প্রার্থীদের কাছে খুশির খবর তা বলাই বাহুল্য । এবার মিশন নির্মল বাংলা প্রকল্পে জেলা ভিত্তিক কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার । সম্প্রতি এই মরমএ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট জেলা ও দফতর মারফৎ । এক্ষেত্রে রাজ্যের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন । প্রকাশিতি বিজ্ঞপ্তি অনুসারে আবেদন সহ নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় তথ্য সম্পর্কে চটপট চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদনটিতে । 

প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর - 08(28)/VI/SBM(G)BZP

তারিখ - 09/01/2022 



শূন্যপদের বিবরণ - 

১) পদের নাম - ডিস্ট্রিক্ট কো - অর্ডিনেটর (DISTRICT CO- ORDINATOR)

বয়স সীমা - এক্ষেত্রে আবেদন কারী প্রার্থীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ -এর হিসাবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে । 

মাসিক বেতন -  এই পদের জন্য প্রতিমাসে 27,000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা - এ ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল ওয়ার্ক বা পাবলিক হেলথ বা রুরাল ডেভেলপমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা পাশ হতে হবে , পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


২) ১) পদের নাম - অ্যাসিসট্যান্ট ডিস্ট্রিক্ট কো - অর্ডিনেটর (ASSISTANT DISTRICT CO- ORDINATOR)

বয়স সীমা - এক্ষেত্রে আবেদন কারী প্রার্থীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ -এর হিসাবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।  

মাসিক বেতন -  এই পদের জন্য প্রতিমাসে ২৪,০০০ টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা - এ ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে । পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । 


আবেদন পদ্ধতি - 

এক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে । প্রথমে সংশ্লিষ্ট জেলার ওয়েব সাইটে গিয়ে আবেদনকারীকে  নিজের নাম এবং ইমেল আই ডি দিয়ে আবেদন পত্র দাউন লোড করে নিতে হবে । এরপর ওই আবেদন পত্রের নির্দিষ্ট কলম গুলিতে আবেদনকারীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে । এরপর নিজের সই স্ক্যান করে এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে । সবশেষে আবেদনপত্রটি সাবমিট করতে হবে । 


নিয়োগ পদ্ধতি - 

নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য । লিখিত পরিক্ষায়থাবে ৯০ নম্বর । লিখিত পরীক্ষায় ঊতীর্ন প্রার্থীকে পরবর্তী ধাপে ডেকে নেওয়া হবে ১০ নম্বরের ইন্টারভিউয়ের জন্য । সব শেষে সফল এবং যোগ্য প্রার্থীর হাঁটে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র । এক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় । 


প্রয়োজনীয় ডকুমেন্টস -

আঁধার কার্ড 

ভোটার কার্ড

শিক্ষাগত যোগ্যতার প্রয়ান পত্র 

প্রাসঙ্গিক বিষয়ে কাজের প্রমাণ পত্র 

জাতিগত সংশাপত্র 

পাসপোর্ট সাইজের ছবি, ইত্যাদি 


উল্লেখিত পদ গুলিতে আবেদনের শেষ তারিখ - 27/01/2023 


চটজলদি চাকরির খবর পেতে চোখ রাখুন bongodhara.com - এ 

Official Notice : Download 


রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 


For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   


TAG - #WB #RECRUITMENT #BIRBHUM #MISSION NIRMAL BANGLA #PRAKALPA