জেলা ভিত্তিক স্বাস্থ্য কর্মী নিচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরে, এক্ষুনি আবেদন করুন - WB Health Recruitment 2023

সরাসরি দফতর হোক কিংবা সরকারি প্রকল্প । চাকরি একটা হলেই হল । ফের চাকরি প্রার্থীদের জন্য সু-খবর । শিক্ষা থেকে স্বাস্থ্য গত দু'বছর যাবত আর্থিক খরা কাটিয়ে ফের বেকার যুবক -যুবতীদের কর্মসংস্থানে জোর দিল রাজ্য সরকার। এবার রাজ্য স্বাস্থ্য (WB HEALTH)দফতরে জেলা  ভিত্তিক নিয়োগ করা হবে বেশ কয়েকজন স্বাস্থ্য(HEALTH WORKER) কর্মী। এক্ষেত্রে মাসিক  বেতন আকর্ষণীয়। এই মর্মে গত কয়েকদিন স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট জেলা রাজ্য স্বাস্থ্য দফতর। সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে জাতীয় স্বাস্থ্য(NUHM) মিশনের আওতায়। এমনকি নিযুক্ত হওয়া কর্মীদের কাজ করতে হবে জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মসূচীর নিয়ম মাফিক। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন রাজ্যের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা । এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞাপনের নম্বর ও তারিখ - Employment Notice No - 19/C    Dated - 11/01/2023  



প্রথমেই আসা যাক শূন্য পদ সম্পর্কে - 

পদের নাম - ব্লক প্রোগ্রাম কো- অর্ডিনেটর (BLOCK PROGRAMME CO- ORDINATOR) 


শূন্য পদের সংখ্যা- ৩ টি 

 

আবেদনকারীর বয়স-

উপরিল্লিখিত যাবতীয় শুন্য পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ০১-০১-২০২৩ এর হিসাবে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 


মাসিক বেতন- ১৫,০০০ টাকা । এছাড়াও নিযুক্ত কর্মীকে প্রতি মাসে ১৮০০ টাকা অ্যালাউন্স দেওয়ার ব্যবস্থা রয়েছে । 


কাজের ধরণ- 

এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে রাজ্য স্বাস্থ্য দফতরের অধীনে কাজ করতে হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক হলেও ভবিষ্যতে অভিজ্ঞতা এবং কাজের দক্ষতার ওপর বিবেচনা সাপেক্ষে স্থায়ী করণ করা হতে পারে বলে জানা গিয়েছে । 


প্রার্থী নির্বাচন- 

এক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রথমে আবেদন পত্র বাছাইয়ের পর আবেদনকারীকে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য । তারপর রয়েছে ইন্টারভিউ । সবশেষে শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । এ ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সংশ্লিষ্ট কাজে । 

 

শিক্ষাগত যোগ্যতা - 

আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে  Social Science / Sociology /  Social Anthropology / Social Work (MSW) /Business Administration (MBA) / Economics / Rural Development / Mass Communication অথবা যে কোনও শাখায় স্নাতক হতে হবে , সঙ্গে স্বাস্থ্য বিষয়ে দু বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । পাশাপাশি স্থানীয় এবং  বাংলা ভাষায় নিপুন এবং দক্ষ হতে হবে , তৎসহ কম্পিউটার বিষয়ে দক্ষ হতে হবে । এ ছাড়াও আবেদনকারী প্রার্থীকে পরিশ্রমি এবং একাধিক জায়গায় ঘুরে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে ।    


প্রয়োজনীয় ডকুমেন্টস - 

আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে তার  বয়সের প্রমানপত্র, জাতীগত সংশাপত্র, শিক্ষাগত যোগ্যতা, ভোটার কার্ড, আঁধার কার্ড, উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র সবই কাছে রাখতে হবে । 


আবেদন পদ্ধতি - 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অফলাইনে আবেদন করতে হবে । তবে প্রথমেই সংশ্লিষ্ট জেলার ওয়েব সাইট থেকে আবেদন পত্র ডাউন লোড করে তার এক্তিপ্রিন্ত কপি নিতে হবে । এরপর আবেদন পত্রের নির্দিষ্ট কলম গুলতে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে । এরপর পূরণ করা আবেদন পত্র টি খাম বন্দী করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট দিনের মধ্যে পাঠাতে হবে ।


আবেদন পত্র পাঠানোর ঠিকানা - To The Subdivisional Officer , Jhargram Subdivision , Jhargram - 721507 


আবেদন সম্পর্কে প্রকাশিত বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন - www.jhargram.gov.in অথবা www.wbhealth.gov.in - এ 


চাকরির খবর পেতে চোখ রাখুন bongodhara.com - এ 

Official Notice : Download 


রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 


For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click

TAG - #WB #HEALTH #RECRUITMENT #ASHA #NUHM #GOVT #JOB