শুধু ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ, রাজ্য সরকারের অধীনে প্রচুর বেতন রয়েছে -WB Health Recruitment

 কলকাতা : বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর । এবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্য কর্মী নিয়োগ করবে রাজ্য স্বাস্থ্য দফতর (WB HEALTH)। সম্প্রতি এই মর্মে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতর । এক্ষেত্রে রাজ্যের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন । তবে আবেদন কারী প্রার্থীর উপযুক্ত যোগ্যতা থাকতে হবে। এক্ষেত্রে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের অধীনে । এ ক্ষেত্রে মাসিক বেতন বেশ আকর্ষণীয় । তাহলে চটপট জেনে নেওয়া যাক প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ - Memo No- DHGMC/2022/1676        Dated - 29/12/2022



প্রথমেই জেনে নেওয়া যাক শূন্যপদ সম্পর্কে -

পদের নাম - মলিকিউলার বায়োলজিস্ট ( MOLECULAR BIOLOGIST)

শূন্যপদ - ২ টি 


বয়স সীমা - এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে । 


শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে আবেদনকারী কে সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে যেকোনো একটিতে বায়োলজি/ বায়োকেমিস্ট / মাইক্রো বায়োলজি / বায়োটেকনোলোজি মাস্টার ডিগ্রিধারী হতে হবে । তৎসহ প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


মাসিক বেতন - ৪০,০০০ টাকা ।


নিয়োগ পদ্ধতি - এক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা  এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে ।  


পদের নাম - ডাটা এন্ট্রি অপারেটর (DATA ENTRY OPERATOR )

শূন্যপদ -  ১ টি 


বয়স সীমা - এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১  থেকে ৪০ বছরের মধ্যে । 


শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে আবেদকারিকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতার সাথে সাথে প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


মাসিক বেতন - ১৩,০০০ টাকা । 


নিয়োগ পদ্ধতি -  এক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা  এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে ।  


নিয়োগের স্থান - উল্লেখিত দুটি পদের ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের অধীনে পশ্চিম বঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক । 


আবেদন পদ্ধতি - এক্ষেত্রে  আলাদা ভাবে আবেদনের প্রয়োজন নেই।

আবেদনকারীকে তার শিক্ষাগত যোগ্যতা সহ প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা সহ নিজের বায়োডাটা সহ আগামী ৬ই জানুয়ারি সকাল ১০ টা ৩০ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট অফিসে হাজির থাকতে বলা হয়েছে সরাসরি ইন্টারভিউয়ের জন্য । 

Date Of Interview - 06/01/2023

Time Of Interview - 10.30 am

Place Of Interview - Diamond Harbour Government Medical College Hospital , Diamond Harbour, South 24 Parganas . 


প্রয়োজনীয় ডকুমেন্টস - 

এক্ষেত্রে আবেদনকারীকে সরাসরি ইন্টারভিউয়ের নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে নিম্ন লিখিতি ডকুমেন্টস ফুলি নিয়ে হাজির থাকতে বলা হয়েছে । যেমন , 

১) আঁধার কার্ড 

২) নিজের বায়োডাটা 

৩) শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র 

৪) প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র 

৫) জাতীগত সংশাপত্র 

৬) বয়সের প্রমান পত্র

৭) বাসস্থানের প্রমান পত্র 

৮) আবেদনকারীর নিজের পাসপোর্ট সাইজের ছবি , ইত্যাদি । 


আবেদন ও নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন - www.wbhealth.gov.in 


চটজলদি চাকরির সঠিক সংবাদ পেতে চোখ রাখুন bongodhara.com -এ 

Official Notice : Download 

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click

TAG - #WB #HEALTH #RECRUITMENT #JOB NEWS #HOSPITAL JOB