রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর । এবার কেয়ার টেকার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল বাঁকুড়া বিশ্ব বিদ্যালয় । এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন রাজ্য তথা দেশের যেকোনো প্রান্তের চাকরি প্রার্থীরা । এক্ষেত্রে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন বাঁকুড়া বিশ্ব বিদ্যালয়ের তত্বাবধানে। নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে বেতন দেওয়া হবে বিশ্ব বিদ্যালয়ের নিয়ম মাফিক । উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের কাছে অতিদ্রুত আবেদন পত্র চাওয়া হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি মারফৎ । তাহলে আসুন চট জলদি দেখে নেওয়া যাক বাঁকুড়া বিশ্ব বিদ্যালয় মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় তথ্য সম্পর্কে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর এবং তারিখ - Advt No. RO/BKU/778/2022 Dated : 25/12/2022
প্রথমেই জেনে নেওয়া যাক শূন্য পদ সম্পর্কে
পদের নাম - কেয়ার টেকার (CARE TAKER)
শূন্যপদ - ২ টি
শিক্ষাগত যোগ্যতা -
উপরিল্লিখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সুতুল পাশ হতে হবে । তৎসহ প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়স সীমা -
উল্লেখিত তিনটি পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে সরকারি নিয়মানুযায়ী ।
মাসিক বেতন - ১০,০০০ টাকা
নিয়োগ পদ্ধতি - এক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে ।
নিয়োগের স্থান - উল্লেখিত পদের ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের বাঁকুড়া বিশ্ব বিদ্যালয়ে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক ।
আবেদন পদ্ধতি -
এক্ষেত্রে আলাদা ভাবে আবেদনের প্রয়োজন নেই।
আবেদনকারীকে তার শিক্ষাগত যোগ্যতা সহ প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা সহ নিজের বায়োডাটা সহ আগামী ৪ঠা জানুয়ারি বেলা ১ টার সংশ্লিষ্ট অফিসে হাজির থাকতে বলা হয়েছে সরাসরি ইন্টারভিউয়ের জন্য ।
Date Of Interview - 04/01/2023
Time Of Interview - 1.00 pm
Place Of Interview -Administrative Building,
2nd Floor, Main Campus,
Bankura University.
এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউয়ের জন্য নিম্ন লিখিত বয়ানে প্রার্থীকে তার বায়োডাটা তৈরি করে নিতে হবে ।
a. নিজের নাম------------------------------
b. জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স----
c. লিঙ্গ-------------------------------------
d. বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা----------
e. শিক্ষাগত যোগ্যতা-------------------------
f. প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা------------
g. মোবাইল নম্বর-------------------------
h. ইমেল আইডি -------------------------
প্রয়োজনীয় ডকুমেন্টস -
আবেদনকারীকে আবেদন পত্রের সঙ্গে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি সংশ্লিষ্ট বিশ্ব বিদ্যালয়ের আধিকারিকের নিকট প্রেরণ করতে হবে ,
১) আঁধার কার্ড
২) বয়সের প্রমান পত্র
৩) জাতিগত সংশাপত্রের প্রমান পত্র
৪) শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র
৫) প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতার প্রমান পত্র , ইত্যাদি ।
Official Notice : Download
রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click
TAG - #BANKURA #UNIVERSITY #RECRUITMENT #JOB #CARE TAKER #JOB NEWS #WB

.jpg)