ভূমি দফতরে জেলা ভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন-WB land Department Recruitment

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

আপনি কি চাকরি প্রার্থী , জমি জমা সম্পর্কিত বিষয়ে অভিজ্ঞতা থাকলে এখনই আবেদন করুন । এবার সড়ক নির্মাণের ক্ষেত্রে জমি অধিগ্রহন বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন ব্যাক্তিদের জেলা ভিত্তিক নিয়োগ করছে রাজ্য সরকার । এই মর্মে গত কয়েকদিন আগেই সংশ্লিষ্ট জেলা ও দফতর ভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করে দ্রুত আবেদন পত্র চাওয়া হয়েছে । সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়া টি সম্পন্ন হয় রাজ্য সরকারের ভুমি ও ভুমি সংস্কার দফতরের অধীনে। এক্ষেত্রে রাজ্যের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন । এক্ষেত্রে সরাসরি ইন্টার ভিউ দিয়েই নিয়োগ পত্র পাবেন চাকরি প্রার্থীরা । চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে । তবে এই নিয়োগ টি চুক্তি ভিত্তিক । তাহলে আসুন চটপট জেনে নিন কিভাবে- কোথায়- কোন পদের জন্য এই নিয়োগ প্রক্রিয়ায় বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ 1207/LA    Dated - 29/12/2022 



প্রথমেই জেনে নেওয়া যাক শূন্যপদ সম্পর্কে -

পদের নাম - সার্ভেয়র (SURVEYOR)

শূন্যপদের সংখ্যা - ২ টি 

 

বয়স সীমা - এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ০১০-০১-২০২৩ -এর হিসাবে ৬৩ বছরের মধ্যে । 


শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে আবেদনকারী কে উল্লেখিত বিষয়ে কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে । তৎসহ জমা জমি সম্পর্কিত বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞতা থাকতে  হবে । 


নিয়োগ পদ্ধতি - এক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা  এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে ।  


নিয়োগের স্থান - উল্লেখিত  পদের ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে রাজ্য ভুমি ও ভুমি সংস্কার দফতরের অধীনে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসকের অফিসে ।  তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক । 


আবেদন পদ্ধতি - 

এক্ষেত্রে  আলাদা ভাবে আবেদনের প্রয়োজন নেই। আবেদনকারীকে তার  যোগ্যতা এবং প্রাসঙ্গিক  বিষয়ে অভিজ্ঞতা সহ নিজের বায়োডাটা সহ আগামী ১৭ই জানুয়ারি সংশ্লিষ্ট অফিসে হাজির থাকতে বলা হয়েছে সরাসরি ইন্টারভিউয়ের জন্য । 

Date Of Interview - 17/01/2023

Place Of Interview - Land Acquisition Section , Office of the District Mgistrate , Paschim Medinipur  


প্রয়োজনীয় ডকুমেন্টস - 

এক্ষেত্রে আবেদনকারীকে সরাসরি ইন্টারভিউয়ের নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে নিম্ন লিখিতি ডকুমেন্টস গুলি নিয়ে হাজির থাকতে বলা হয়েছে । যেমন ১) আঁধার কার্ড 

২) নিজের বায়োডাটা 

৩) শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র 

৪) প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র 

৫) জাতীগত সংশাপত্র 

৬) বয়সের প্রমান পত্র

৭) বাসস্থানের প্রমান পত্র 

৮) আবেদনকারীর নিজের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি 

৯) ভোটার কার্ড 

১০) শারীরিক দিক থেকে সুস্থতার সংশাপত্র , ইত্যাদি ।  


আবেদন ও নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন - www.paschimmedinipur.gov.in 


চটজলদি চাকরির সঠিক সংবাদ পেতে চোখ রাখুন bongodhara.com -এ 

Official Notice : Download 


রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click

TAG - #WB #LAND #RECRUITMENT #JOB NEWS #SURVEYOR #MEDINIPUR