নতুন বছরে লক্ষীর ভান্ডার নিয়ে বিরাট আপডেট, আকাশে বাতাসে খুশির খবর -WB Lashmir Bhandar news

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

কলকাতা : দেখতে দেখতে পার হয়ে গেল প্রথম সপ্তাহ । দ্বিতীয় সপ্তাহ প্রায় শেষ হওয়ার জোগাড় । এই অবস্থায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সংশয়ে রাজ্যের লক্ষ লক্ষ গৃহিণীরা । চলতি জানুয়ারি মাসে লক্ষীর ভান্ডার নিয়ে বিরাট আপডেট আসলো , শুধু তাই নয় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বা অনুদান কি বাড়ছে তা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে । এ নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তই বা কি ? 



প্রসঙ্গত,  মা, মাটি, মানুষ।  এই স্লোগান কে হাতিয়ার করেই তিন -তিন বার  রাজ্যের মসনদে তৃণমূল সরকার। নিন্দুকের কাজ নিন্দা করা। সেদিকে ভ্রুক্ষেপ নেই মুখ্যমন্ত্রীর। যেন তেন প্রকারেণ রাজ্যের মানুষের মানুষের উন্নতি সাধনই এই সরকারের মূল লক্ষ্য। ইতিমধ্যেই গোটা রাজ্যের মানুষের আর্থ সামাজিক উন্নতির কথা মাথায় রেখে প্রায় ৭০ টির ওপর জনমুখি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত কয়েক বছর যাবত এই জনমুখি প্রকল্পগুলির কাজ চলছে জোর কদমে। গোটা রাজ্যের মানুষ এই প্রকল্পগুলি থেকে সুবিধাও পাচ্ছেন অকছর। 


তবে মুখ্যমন্ত্রীর আসল ভোট ব্যাঙ্কের চাবিকাঠি রাজ্যের মহিলা বা মায়েদের মধ্যেই লুকিয়ে রয়েছে। তাই মহিলাদের উন্নতির দিকে মুখ্যমন্ত্রীর নজর সর্বাগ্রে। ২০২১ বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার ক্ষমতায় এসে গোটা রাজ্যের মহিলাদের বিশেষ করে ঘরের গৃহিণীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমুখি প্রকল্পের সুচনা করেন মুখ্যমন্ত্রী। 


তবে সরকারি সুত্র মারফৎ জানা গিয়েছে চলতি জানুয়ারি মাসের ১৫ তারিখের পর রাজ্যের লক্ষীর ভান্ডার নিয়ে ভালো খবর আসতে চলেছে। এ বিষয়ে ওয়াকিবহল মহলের অনুমান, শুরু থেকে আজ পর্যন্ত প্রতিমাসে মূলত মাসের অর্ধেক অর্থাৎ ১৫ তারিখের পর রাজ্য সরকার রাজ্যের গৃহিণী দের অ্যাকাউন্টে টাকা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ট্রান্সফার করে । চলতি মাসেও তার অন্যথা হবে না বলে মত তাদের । তবে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের টাকা যে এখনই বৃদ্ধির কোনও লক্ষণ নেই তা রাজ্য সরকারের বর্তমান সিদ্ধান্ত থেকেই বেশ অনুমেয় । কারণ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি নির্দেশিকা প্রকাশ হয়নি । স্বভাবতই নতুন বছরেও রাজ্যের গৃহিণীরা ক্যাটাগরি অনুযায়ী ৫০০ এবং ১০০০ টাকা পাবেন । তবে রাজ্যের বিধবা মহিলারা এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন বলে আগেই স্পষ্ট করে জানানো হয়েছে সরকারি নির্দেশিকায় । এক্ষেত্রে রাজ্যের যে সকল মহিলারা বিধবা ভাতার আওতায় রয়েছেন তারা এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার এবং বিধবা ভাতার টাকা একসঙ্গে পাবেন সরকারি সার্কুলার অনুযায়ী । 


এই প্রকল্পের আওয়ায় গোটা রাজ্যের মহিলারা মাসে ৫০০- ১০০০ টাকা পর্যন্ত  মাসিক ভাতা পান। এ ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির মহিলারা মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতী -উপজাতি সম্প্রদায়ের সকল মহিলা মাসে ১০০০ টাকা পান মাসকাবারি। কিন্তু সাম্প্রতিক অগ্নি মুল্যের বাজারে ৫০০- ১০০০ টাকায় কি হয়। সেই চিন্তা করেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। কিন্তু বর্তমান সরকারের অর্থনৈতিক হাল যে বেশ শোচনীয় তা আর বলার অপেক্ষা রাখেনা । তাই লক্ষ্মীর ভাণ্ডারে যে আপাতত টাকা বাড়ছে না সে কথা বলাই বাহুল্য। 


written by - Somnath Pal. 

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 


For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click

TAG- #LAKSHMI BHANDAR #PRAKALPA #WB #CM #MAMTA BANERJEE