দিল্লি - সবে মাত্র পার হয়েছে একদিন । তার মধ্যেই খুশির হাওয়া গোটা দেশের বেকার চাকরি প্রার্থীদের মনে । আর হবে নাই বা কেন । এতো বড় নিয়োগের খবর বলে কথা । ১ লা ফেব্রুয়ারি সংসদে মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন দেশের বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সিতারমন । তারপর আর দেখে কে । ঘোষণা হওয়া মাত্রই বেকার চাকরি প্রার্থীরা একেবারে আনন্দে আত্মহারা হওয়ার জোগাড় ।
ওইদিন বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী মহিলা থেকে শুরু করে দেশের প্রবীণ নাগরিকদের জন্য একাধিক আর্থিক ও সামাজিক প্রকল্প ঘোষণার পাশাপাশি গোটা দেশবাসীর জন্য বার্ষিক সাত লক্ষ টাকা আয়ে যেমন আয়করে ছাড় দিয়েছেন তেমনি দেশের বেকারত্বের ঊর্ধ্ব গামী গ্রাফ কে রুখে দিতে গোটা দেশের মাটিতে একাধিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ঘোষণা করেছেন । কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী তিন বছরের মধ্যে দেশের প্রতিটি প্রান্তে অবস্থিত একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল গুলিতে প্রায় ৪০ হাজার শিক্ষক নিয়োগ হবে বলে জানা গিয়েছে ।
তবে অর্থমন্ত্রীর এই ঘোষণার উদ্দেশ্য একটাই যেমন , যে কোনও ভাবে হোক দেশের বেকারত্ব ঠেকানো তেমনি গোটা দেশের তপশিলি সম্প্রদায়ের মানুষের জীবনে শিক্ষার প্রসার ঘটাতে এই উদ্যপগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে সরকারি তরফে । এ বিষয়ে ভারত সরকারের সাফ যুক্তি তপশিলি সম্প্রদায়ের মানুষের জীবনে শিক্ষার প্রসার ঘটাতে বেশ কয়েক বছর আগেই দেশের প্রতিটি প্রান্তে তৈরি করা হয়েছে এক লব্য মডেল (Eklabya Model School ) রেসিডেন্সিয়াল স্কুল ।
যেখানে অনেক কম খরচে তপশিলি সম্প্রদায় ভুক্ত ছেলে -মেয়েরা যেমন শিক্ষা জীবনে উন্নীত হতে পারবে তেমনি ওই সব শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ নিয়ে ওই সকল শিক্ষার্থীরা কর্ম সংস্থানের লক্ষ্যে বেশ কয়েক ধাপ এগিয়ে যেতে পারবে । অর্থাৎ সরকারের লক্ষ্য আসলে ডাবল বেনিফিট । যেমন তপশিলি মানুষের জীবনে শিক্ষার প্রসার অন্যদিকে প্রচুর পরিমানে শিক্ষক নিয়োগ (Recruitment) করে দেশের ঊর্ধ্ব গামী বেকারত্ব কে সামাল দেওয়া ।
সব কিছু ঠিক থাক থাকলে আগামী তিন বছরের মধ্যে গোটা দেশের প্রতিটি প্রান্তে অবস্থিত প্রায় ৭৫০ এক লব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে ৩৮ হাজার ৮৮০ জন শিক্ষক নিয়োগ করবে কেন্দ্র সরকার । বর্তমানে দেশের এই শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে তিন লক্ষ । এ বিষয়ে সরকারি সিদ্ধান্তের কথা ১লা ফেব্রুয়ারি বাজেট বক্তৃতায় সাফ জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমন ।
নতুন বাজেটে দেশের মহিলাদের জন্য বিরাট উপহার মোদী সরকারের, দেখে নিন তাড়াতাড়ি -Govt Budget2023
অর্থ মন্ত্রীর কথা অনুযায়ী আগামী ৩ বছরে এই প্রকল্প বলবৎ করার জন্য ১৫ হাজার কোটি টাকার সংস্থানের চেষ্টা করা হবে। স্বভাবতই কেন্দ্র সরকারের এই উদ্যোগে যেমন খুশির হাওয়া দেশের তপশিলি সম্প্রদায়ের মানুষের মনে তেমনি নতুন করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চাকরির আশা দেখছেন দেশের বেকার যুবক - যুবতীরা ।
written by - Somnath Pal .
More Job News : Click Here
Telegram Channel : Click Here
TAG - RECRUITMENT #TEACHER #JOB #FINANCE MINISTER #SCHEDULED TRIBE

.jpg)