মাধ্যমিক পাশে কয়েক হাজার চাকরির সুযোগ, এক্ষুনি আবেদন করুন -Govt Job Recruitment

যারা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীতে চাকরি করতে চান তাদের জন্য  এবার বিরাট সুযোগ । আসলে বিগত কয়েক বছর ধরে থমকে ছিল যাবতীয় নিয়োগ প্রক্রিয়া। বিগত ২০২২ সালে অল্প বিস্তর নিয়োগ হলেও এবার চলতি  বছরের শুরু থেকে ভারতীয় সীমান্ত রক্ষী (BSF) বাহিনীতে নিয়োগ শুরু হয়েছে পুরোদস্তুর। বেকার চাকরি প্রার্থীদের কাছে এই নিয়োগের খবর যে বেশ খুশির খবর তা বলাই বাহুল্য । এবার কয়েক হাজার জওয়ান (RECRUIT)নিয়োগ হতে চলেছে বর্ডার সিকিউরিটি ফোর্সে(Border Security Force)। সম্প্রতি এই মর্মে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারত সরকারের স্বরাষ্ট্র  (HOME MINISTRY) মন্ত্রকের অধীনে থাকা বর্ডার(BSF) সিকিউরিটি ফোর্সের তরফ থেকে। দেশের যে কোনও প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে বর্ডার সিকিউরিটি ফোর্সে। এ ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে। তাই অযথা সময় বিলম্ব না করে এখনই আবেদন করাই শ্রেয়। এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। 



আবেদন পদ্ধতি - 

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।

২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। 

৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে(rectt.bsf.gov.in) গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।

৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে। 

৫। আবেদন ফর্মে 

প্রার্থীর নাম---------------- 

বাবার নাম---------------- 

স্থায়ী বাসস্থানের ঠিকানা------------- 

বয়স---------------------

শিক্ষাগত যোগ্যতা--------------------- 

নিজের ইমেল আইডি-------------------- 

ফোন নম্বর উল্লেখ করতে হবে---------------- 

শারীরিক মাপজোক-------------------- ইত্যাদি উল্লেখ করতে হবে। 

৬।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট স্থানে আপলোড করে দিতে হবে। 

৭। সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় নিজের সই( SIGNATURE) স্ক্যান করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।   

৮। এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 


নিয়োগ পদ্ধতি ---

নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রথমে শারীরিক মাপজোকের পরীক্ষা দিতে হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ বা সফল হওয়ার পর দিতে হবে লিখিত পরীক্ষা।  লিখিত পরীক্ষা কবে , কোথায় , কখন অনুষ্ঠিত হবে তা সংশ্লিষ্ট দফতর মারফৎ নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করে সফল এবং যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে যাবতীয় নথি ভেরিফিকেশনের জন্য। এরপর রয়েছে শারীরিক পরীক্ষা। সব শেষে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র। 


শূন্যপদের বিবরণ --- 

পদের নাম - কন্সটেবল ( Constable) 

শূন্যপদ - এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ১৪১০ টি তবে এর মধ্যে পুরুষ প্রার্থীদের জন্য ১৩৪৩ টি এবং মহিলা প্রার্থীদের জন্য ৬৭ টি পদ সংরক্ষিত রয়েছে । উল্লেখিত শূন্যপদের জন্য মোট তিনটি বিভাগে ১৮ টি ট্রেডের ক্ষেত্রে শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র চাওয়া হয়েছে । এ ক্ষেত্রে যে সকল ট্রেডের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে সেগুলি হল , 

Cobbler

Tailor

Plumber

Painter

Electrician

Pump Operator

Tin Smith

Butcher

Cook

Water Carrier

Washerman 

Barber 

Sweeper 

এছাড়াও আরও বেশ কয়েকটি ট্রেডে শূন্যপদ পূরণের  জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে । উল্লেখিত শূন্য পদের মধ্যে তপশিলি জাতী - উপজাতি এবং ওবিসি - অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে । 


মাসিক বেতন- 

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী মারফৎ ভারত সরকারের বেতন কাঠামো অনুযায়ী প্রতিমাসে ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা বেতন দেওয়া হবে । এ ছাড়াও রয়েছে যাবতীয় সরকারি সুযোগ সুবিধা । 


বয়স সীমা- 

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে বর্ডার সিকিউরিটি ফোর্সের নিয়ম মোতাবেক ১৮ থেকে ২৫ বছরের মধ্যে ।  তবে তপশীলি জাতী , তপশীলি উপজাতি এবং ও বিসি এবং অন্যান্যদের বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী ছাড় দেওয়া হয়েছে।


শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে স্বিরিত প্রতিষ্ঠান অথবা আই টি আই (ITI)  ট্রেড সার্টিফিকেট বা সংশাপত্র থাকতে হবে । 


প্রয়োজনীয় ডকুমেন্টস  বা নথিপত্র ---

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র 

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান

৬. প্রার্থীর শারীরিক মাপজোক এবং শারীরিক পরীক্ষার যাবতীয় নথি পত্র, ইত্যাদি ।


আবেদন সহ নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন- (rectt.bsf.gov.in) - এ 

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানাতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে।   


চট জলদি চাকরির খবরের আপডেট পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন Bongodhara.com- এ 

More Job News : Click Here


Telegram Channel : Click Here

TAG-  JOB NEWS# GOVT JOB# RECRUITMENT# BSF