অবশেষে মাধ্যমিক পাশে প্রচুর Gr-D পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এক্ষুনি আবেদন করুন -Govt Job Recruit

বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। একটি কিংবা দুটি নয় এবার দেশ জুড়ে কয়েক হাজার সেনা কর্মী (RECRUIT))নিয়োগ করতে চলছে ভারত সরকারের প্রতিরক্ষা (MINISTRUY OF DEFENCE) মন্ত্রকের অধীনে থাকা মিলিটারি ইঞ্জিনিয়ারিং কলেজ । সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারতীয় সামরিক বাহিনীর মুখ্য দফতর মারফৎ । এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন এ রাজ্য ছাড়াও দেশের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে দেশের গোটা দেশের একাধিক সামরিক ইঞ্জিনিয়ারিং কলেজে । চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা সরাসরি নিয়োগ পাবেন সামরিক (Military) বাহিনীর জওয়ান হিসাবে । এক্ষেত্রে মাসিক বেতন দেওয়া হবে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের নিয়মানুযায়ী।   সংশ্লিষ্ট সামরিক কর্মী হিসাবে কাজে যোগদানের ক্ষেত্রে মহিলারাও আবেদন করতে পারবেন।  আবেদন ও নিয়োগ প্রক্রিয়ায় খুঁটিনাটি তথ্য জানতে চটপট দেখে নিন নিচের প্রতিবেদনটি । 



আবেদন পদ্ধতি--- 

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।

২। এক্ষেত্রে একাধিক পদে আবেদন জানান্তে ভিন্ন ভিন্ন আবেদন করতে হবে ।  

৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে ভারতীয় সামরিক (Military) বাহিনীর সংশ্লিষ্ট ওয়েব সাইটে ঢুকে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে । 

৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে। 

৫। আবেদন ফর্মে প্রার্থীর নাম, বাবার নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদনকারী প্রার্থীকে তার শারীরিক সক্ষমতার সম্পর্কে যাবতীয় তথ্যও আপলোড করতে হবে ভারতীয় সেনাবাহিনীর নিয়োগ পদ্ধতি অনুযায়ী । 

৬।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে । 

৭। সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায়  নিজের সই(SIGNATURE)স্ক্যান করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে আবেদনকারী প্রার্থীকে ।


নিয়োগ পদ্ধতি---

১। নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রথমে দিতে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা এরপর হবে লিখিত পরীক্ষা ।  উল্লেখিত লিখিত পরীক্ষা কবে,কোথায়,কখন অনুষ্ঠিত হবে তা হবে তা প্রার্থীর মেল আইডি তে নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে কর্তৃপক্ষের তরফ থেকে। তারপর প্রার্থীকে শারীরিক মাপজোকের এবং সুস্থ্যতার পরীক্ষার পর নির্দিষ্ট ট্রেডে অভিজ্ঞতা এবং দক্ষতার এবং আবেদন কারী প্রার্থীর জমা করা নথিপত্র ভেরিফিকেশনের পর  সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে ভারতীয় সামরিক বাহিনীর তরফ থেকে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র ।  


শূন্য পদের যাবতীয় বিবরণ-

এক্ষেত্রে গোটা দেশে জুড়ে ভারতীয় সেনা বাহিনীর একাধিক সামরিক ইঞ্জিনিয়ারিং কলেজ গুলির তালিকা অনুযায়ী একাধিক ট্রেডে শূন্যপদ পূরণের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে । মূলত যে পদ গুলিতে নিয়োগের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে সেগুলি হল,  


১) হিসাব রক্ষক (ACCOUNTANT)

শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত  বিশ্ব বিদ্যালয় থেকে বাণিজ্য শাখায় স্নাতক হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 

মাসিক বেতন - এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে প্রতিমাসে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা বেতন দেওয়া হবে । 


২) ইন্সট্রুমেন্ট মেকানিক (INSTRUMENT MECHANIC)

৩) সিনিয়র মেকানিক (SENIOR MECHANIC )

৪) মেশিন মিন্ডার লিস্থ অফসেট (MECHINE MINDER LISTHO -OFFSET) 

শিক্ষাগত যোগ্যতা - উল্লেখিত তিনটি পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের  অভিজ্ঞতা সহ ট্রেড সার্টিফিকেট থাকতে হবে । 

মাসিক বেতন - এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে প্রতিমাসে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা বেতন দেওয়া হবে । 


৫) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (LABRATORY ASSISTANT)

শিক্ষাগত যোগ্যতা -  এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত  বিশ্ব বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় স্নাতক হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 

মাসিক বেতন - এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে প্রতিমাসে ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা বেতন দেওয়া হবে । 


৬ ) লোয়ার ডিভিশন ক্লার্ক (LOWER DIVISION CLERK)

 শিক্ষাগত যোগ্যতা - উল্লেখিত  পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । সঙ্গে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং টাইপিং -এর  দক্ষতা থাকতে হবে । 

মাসিক বেতন - ১৯,২০০  থেকে ৬৩,২০০ টাকা । 


৭) স্টোর কিপার (STORE KEEPER)

শিক্ষাগত যোগ্যতা -  উল্লেখিত  পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । সঙ্গে প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 

মাসিক বেতন - ১৯,৯০০  থেকে ৬৩,২০০ টাকা ।


৮) সিভিলিয়ান মোটর ড্রাইভার CIVILIAN MOTOR DRIVER)

৯) স্যান্ড মডেলার (SAND MODELLER)

১০) কুক (COOK)

১১) ফিটার জেনারেল মেকানিক (FITER GENERAL MECHANIC)

১২) মউল্ডার (MOULDER)

১৩) কারপেন্টার (CARPENTER)

১৪) ইলেক্ট্রিশিয়ান (ELECTRICIAN )

১৫) মেশিনিস্ট উড ওয়ার্কিং (MACHINE WOOD WORKING)

১৬) ব্ল্যাক স্মিথ (BLACK SMITH)

১৭) পেইন্টার (PAINTER )

১৮) ইঞ্জিন আর্টিফিসার (ENGINE ARTIFICER)

শিক্ষাগত যোগ্যতা -  উল্লেখিত ১১ টি পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । সঙ্গে প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 

মাসিক বেতন - নিযুক্ত কর্মীকে প্রতিমাসে ১৯,৯০০  থেকে ৬৩,২০০ টাকা বেতন দেওয়া হবে । 


১৯) স্টোর ম্যান (STORE MAN)

২০) ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট (LABRATORY ATTENDANT)

২১) মাল্টি টাস্কিং স্টাফ (MULTI TASKING STAFF) 

২২) লস্কর ( LASCAR)

শিক্ষাগত যোগ্যতা -  উল্লেখিত ৪ টি পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । সঙ্গে প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 

মাসিক বেতন - নিযুক্ত কর্মীকে প্রতিমাসে ১৮,০০০  থেকে ৫৬,৯০০ টাকা বেতন দেওয়া হবে । 


২৩)লাইব্রেরি ক্লার্ক (LIBRARY CLERK)

 শিক্ষাগত যোগ্যতা - উল্লেখিত  পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । সঙ্গে প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 

মাসিক বেতন - ১৯,৯০০  থেকে ৬৩,২০০ টাকা ।


শূন্য পদের সংখ্যা - 

উল্লেখিত পদ গুলিতে মোট শূন্যপদের সংখ্যা 119 টি । তবে এই শূন্যপদের সংখ্যা আগামীতে আরও বাড়বে বলে জানানো হয়েছে প্রকাশিত  বিজ্ঞপ্তিতে । 


বয়স সীমা ---

উল্লেখিত যাবতীয় পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। ওবিসি প্রার্থীদের 3 বছর, তপশীলি জাতী, তপশীলি উপজাতির প্রার্থীদের 5 বছর এবং শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষমদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।


প্রয়োজনীয় ডকুমেন্টস  বা নথিপত্র ---

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র 

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান

৬. প্রার্থীর শারীরিক মাপজোক এবং শারীরিক পরীক্ষার যাবতীয় নথি পত্র, ইত্যাদি ।


আবেদন সহ নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন- (http://cmepune.edu.in ) - এ 

উল্লেখিত পদ গুলিতে নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে হবে আগামী ২৫ শে ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ 25/02/2023 


আমরা আছি আপনাদের সঙ্গে চোখ রাখুন bongodhara.com -এ 

Official Notice : Download 

TAG- DEFENCE # JOB# GOVT JOB# RECRUITMENT# ARMY JOB #MILITARY #ENGINEER #COLLEGE