বিগত কয়েক বছরের আর্থিক খরা কাটিয়ে সরকারী চাকরির বাজারের চাহিদা বাড়ছে দিনের পর দিন। বাজারের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে রাজ্য কিংবা দেশের একাধিক সরকারী সংস্থা পরপর চাকরির বিজ্ঞাপন বাজারে নিয়ে আসছে চাকরি প্রার্থীদের জন্য। এবার ব্যাঙ্কে (BANK JOB)চাকরি করার সুবর্ণ সুযোগ। তাও আবার দেশের দেশের স্বনাম ধন্য আর্থিক প্রতিষ্ঠান ইন্ডিয়ান ব্যাঙ্কে (INDIAN BANK) ব্যাঙ্কে আধিকারিক হিসাবে সরাসরি নিয়োগের সুযোগ । এই মর্মে দিন কয়েক আগে দেশের রাস্ট্রায়ত্ব ব্যাঙ্ক গুলির অন্যতম ইন্ডিয়ান ব্যাঙ্কের মুখ্য কার্যালয় মারফৎ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ ক্ষেত্রে দেশের যেকোনো প্রান্তের কর্ম প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে সরাসরি নিয়োগ করা হবে গোটা দেশ জুড়ে ইন্ডিয়ান ব্যাঙ্কের একাধিক শাখায় । বিস্তারিত জানতে চটপট দেখে নিন নিচের প্রতিবেদন টি ।
আবেদন পদ্ধতি -
ইন্ডিয়ান ব্যাঙ্কের মুখ্য শাখা মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী,
১. চাকরি প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে ।
২. প্রথমে আবেদনকারীকে ইন্ডিয়ান ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে (www.indianbank.in) এ ঢুকতে হবে ।
৩. তারপর নিজের ইমেল (mail id) আইডি ও পাশ ওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে ।
৪. আবেদন ফর্মের যাবতীয় তথ্য খুঁটিয়ে পড়ে নিয়ে একে একে ফর্মের নির্দিষ্ট স্থানে আবেদনকারীকে তার নিজের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
৫. এবার ফর্মে দেওয়া তথ্যের স্বপক্ষে ওই আবেদনকারী প্রার্থীকে প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথি আপলোড করতে হবে ।
৬. সবশেষে আবেদনকারীকে তার নিজের নাম সই (Signature) স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করে আবেদন ফর্ম টি সাবমিট করতে হবে ।
নিয়োগ পদ্ধতি-
এক্ষেত্রে প্রথমে আবেদন পত্র বাছাইয়ের পর আবেদন কারী প্রার্থীকে প্রথমে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য । লিখিত পরীক্ষায় সফল এবং যোগ্য প্রার্থীদের পরবর্তীতে শিক্ষাগত যোগ্যতা , প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যেম চূড়ান্ত প্রার্থী তালিকা তরি করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকায় সফল এবং যোগ্যদের হাতে ইন্ডিয়ান ব্যাঙ্কের তরফে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস -
অনলাইনে ফর্ম ফিলাপের সময় আবেদনকারী প্রার্থীকে যে নথি গুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে সেগুলি হল---
১. প্রার্থীর ভোটার কার্ড এবং আঁধার কার্ড
২. জাতিগত সংশাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট
৩. বর্তমান সময়ের পাসপোর্ট সাইজের রঙিন ছবি
৪. শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট ও সার্টিফিকেট
৫. বয়সের প্রমান পত্র হিসাবে প্রার্থীর জন্ম সংশাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
এ ছাড়াও ফর্ম ফিলাপের সময় প্রার্থীকে অবশ্যই তার বুড়ো আঙুলের ছাপ এবং নিজের সই স্ক্যান করে তা ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে।
মাসিক বেতন-
এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে ভারত সরকারের বেতন কাঠামো অনুযায়ী ইন্ডিয়ান ব্যাঙ্ক মারফৎ প্রতিমাসে যথোপযুক্ত বেতন দেওয়া হবে । এ ছাড়াও রয়েছে যাবতীয় সরকারি সুযোগ সুবিধা ।
বয়স সীমা-
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে । তবে তপশীলি জাতী , তপশীলি উপজাতি এবং ওবিসি এবং অন্যান্যদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।
সবশেষে আসা যাক শূন্যপদ সম্পর্কে-
১) পদের নাম – ফাইনান্সিয়াল অ্যানালিস্ট বা ক্রেডিট অফিসার Financial Analyst(Credit Officer)
শূন্যপদ - ৬০ টি
শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে আবেদন কারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে CA / ICWA ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
২) পদের নাম - রিস্ক অফিসার (Risk Officer)
শূন্য পদ - ১৫ টি
৩) পদের নাম - আই টি / কম্পিউটার অফিসার (IT/Computer Officer)
শূন্যপদ - ২৩ টি
৪) পদের নাম - ইনফরমেশন সিকিউরিটি (Information Security)
শূন্যপদ - ৭ টি
শিক্ষাগত যোগ্যতা - এ ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক হতে হবে ।
৫) পদের নাম - মার্কেটিং অফিসার (Marketing Officer)
শূন্যপদ - ১৩ টি
৬) পদের নাম - ট্রেসারি অফিসার (Treasury Officer)
শূন্যপদ - ২০ টি
৭) পদের নাম - ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার (Industrial Development Officer)
শূন্যপদ - ৫০ টি
শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে আবেদন কারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.E / B.TECH in Mechanical / Electrical/ Electronics / Chemical / Textile /Production / Civil ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
৮) পদের নাম - ফোরেক্স অফিসার (Forex Officer)
শূন্য পদ - ১০ টি
৯) পদের নাম - এইচ আর অফিসার (HR Officer)
শূন্য পদ - ৫ টি
আবেদন ফী -
এক্ষেত্রে সংরক্ষিত আসনের প্রার্থীদের জন্য ১৭৫ টাকা এবং সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ৮৫০ টাকা আবেদন পত্র জমা করতে হবে সংশ্লিষ্ট ব্যাঙ্কের নামে ।
উল্লেখিত পদগুলিতে শূন্যপদ পূরণের ক্ষেত্রে অতিস্বত্তর আবেদন পত্র চাওয়া হয়েছে
আবেদন ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন (www.indianbank.in) -এ
Official Notice : Download
written by- Somnath Pal.
More Job News : Click Here
Telegram Channel : Click Here
TAG- #OFFICIAL JOB #BANK #RECRUITMENT #EMPLOYMENT # INDIAN BANK

.jpg)