Mid-Day-Meal দপ্তরে জেলায় জেলায় সুপারভাইজার নিয়োগ -WB Supervisor Job Recruitment

ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। শিক্ষা থেকে স্বাস্থ্য গত কয়েক বছর যাবত আর্থিক খরা কাটিয়ে ফের বেকার যুবক -যুবতীদের কর্মসংস্থানে(GOVT JOB) জোর দিয়েছে রাজ্য সরকার। এবার রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান এবং স্কুল শিক্ষা দফতরের তত্বাবধানে জেলা ভিত্তিক মিড (mid-day meal programme)ডে মিল কর্মসূচীতে কর্মী(RECRUITMENT) নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এই মর্মে গত কয়েকদিন আগে সংশ্লিষ্ট জেলা  মারফৎ 'মিড ডে মিল' (MID -DAY MEAL)কাজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে রাজ্যের যেকোনো প্রান্তের বেকার চাকরি প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।  এবার আসুন সংক্ষিপ্ত আকারে এক নজরে দেখে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য।



প্রথমে আসি আবেদন পদ্ধতিতে---

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, 

১. গোটা রাজ্যের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন।

২.  আবেদনকারী প্রার্থীকে তার নিজের জীবনী পঞ্জি অর্থাৎ বায়োডাটা তৈরি করে সমস্ত ডকুমেন্টস সহযোগে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে পাঠাতে হবে । 

৩.প্রথমে আবেদনকারীকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদন পত্রের অনুকরণে আবেদন পত্র তৈরি করে নিতে হবে সাদা কাগজে টাইপ করে 

৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে 

নিজের নাম--------

বাবার নাম--------- 

বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা------- 

জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স---------

শিক্ষাগত যোগ্যতা-------------

প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা---------- 

ইত্যাদি উল্লেখ করতে হবে। পাশাপাশি প্রার্থীর কম্পিউটারের কাজে অভিজ্ঞতা আছে কি না তাও আবেদন ফর্মে উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদন ফর্মের একেবারে ডান দিকে আবেদনকারী প্রার্থীর একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সেঁটে দিতে হবে। সব শেষে আবেদন ফর্মের একেবারে নিচে প্রার্থীর নিজের সই করে তা খাম বন্দি করে সংশ্লিষ্ট জেলার আধিকারিকের দফতরে পাঠাতে হবে।

 

বয়স সীমা -

এ ক্ষেত্রে আবেদনকারীর প্রার্থীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ এর হিসাবে ৬৩ বছরের মধ্যে ।  


আবেদন ফর্ম অর্থাৎ বায়োডাটার  সঙ্গে প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি জমা করতে হবে সেগুলি হল, 

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র   , ইত্যাদি


এবার আসি শূন্যপদের যাবতীয় বিবরণে- 

পদের নাম - মিড -ডে-মিল  সুপারভাইজার (MID-DAY-MEAL SUPERVISOR )  

শূন্য পদের সংখ্যা- ১ টি

মাসিক বেতন- 

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে ১০,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

কাজের ধরণ- 

এক্ষেত্রে নিয়োগ হওয়া প্রার্থীকে রাজ্য স্কুল শিক্ষা দফতরের অধীনে সংশ্লিষ্ট জেলার/ ব্লকের মিড- ডে মিল কর্মসূচীতে সুপারভাইজর হিসাবে কাজ করতে হবে । তবে এই নিয়োগটি সম্পূর্ণ রুপে চুক্তি( contractual job) ভিত্তিক । 


উল্লেখিত যাবতীয় পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে এ রাজ্যের বাঁকুড়া জেলার প্রতিটি ব্লকের অধীনে সংশ্লিষ্ট পঞ্চায়েতের/ পুরসভার মিড-ডে-মিল সেন্টার গুলিতে।  


নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে আগামী মার্চ মাসের ১০ তারিখ অর্থাৎ 10/03/2023 সরাসরি ইন্টার্ভিউ-র জন্য সংশ্লিষ্ট অফিসে হাজির থাকতে বলা হয়েছে । 

Date of Interview-  10/03/2023 at 12.00 a.m. to 2.00 p.m

Place of Interview - Block Developement Officer , Sonamukhi Block , Bankura . 


আবেদনের শেষ সময় সীমা - 08/03/2023 


পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের সরকারি চাকরি কিংবা সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের খবর পেতে সর্বদা - সর্বত্র চোখ রাখুন bongodhara.com - এ 

Official Notice : Download 


More Job News : Click Here


Telegram Channel : Click Here

TAG- WB JOB# GOVT JOB# MID -DAY MEAL# BLOCK DEVELOPEMENT OFFICE #BANKURA