কথায় বলে ইচ্ছা থাকলে উপায় হয়। এই কথাটি ধ্রুব সত্য। আসলে গত কয়েক বছরে মহামারীর কবলে পড়ে গোটা পৃথিবীর আর্থিক হাল বেশ শোচনীয়। পাশাপাশি অর্থনৈতিক বিপর্যয়ও কম হয়নি। বিশেষ করে করোনা কালে আর্থিক বিপর্যয়ে কাজ হারিয়েছেন বহু মানুষ। শুধুই কি কাজ, এর ফলে মানুষের দৈনন্দিন জীবনের ছন্দেও পড়েছিল ভাঁটার টান। এই অবস্থায় উদ্ভুত পরিস্থিতি কোনোরকমে সামাল দিয়ে ফের একবার মাথা তুলে দাঁড়ানোর মরিয়া প্রচেষ্টা চালচ্ছে গোটা বিশ্বের ভেঙে পড়া অর্থনীতি।
তবে চাকরি হোক কিংবা ব্যবসা সাম্প্রতিক পরিস্থিতি বেশ খারাপ। মহামারীর চলাকালীন অনেক মানুষই তাদের জীবন জীবিকা হিসাবে বেছে নিয়েছেন বিকল্প কর্ম সংস্থান। কারণ ওই সময় ক্রমাগত লক ডাউনের জেরে ক্রমশ ঘর বন্দি হয়ে পড়েছিলেন সাড়া পৃথিবীর প্রায় সব মানুষই। সর্বপরি মহামারী কালে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর থেকে বের হওয়ার সাহস দেখাননি কেউই। মূলত ওই সময় থেকেই ঘরে বসে ইন্টারনেট(INTERNET) ব্যবহার করে অনলাইনে(ONLINE JOB) কাজ করে ইনকাম অর্থাৎ আয়ের পথ খুঁজেছিলেন গোটা বিশ্বের বেশিরভাগ মানুষই। তাই যেমন ভাবনা তেমন কাজ।
ওই সময় থেকেই বেসরকারি তো বটেই পাশাপাশি সরকারি ক্ষেত্রে কর্মচারীদের প্রাধান্য দেওয়া হয়েছিল ওয়ার্ক ফ্রম(WORK FROM HOME) হোম কালচারে। কথায় বলে মানুষ অভ্যাসের দাস। সাম্প্রতিক সময়ে গোটা পৃথিবী জুড়ে মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রনে আসার পরও ক্রমাগত অভ্যাসের কারণে অনেকেই ঘরে বসে অনলাইনে(ONLINE JOB) কাজকেই বেশি করে প্রাধান্য দিতে চাইছেন। কিন্তু শুধু প্রাধান্য দিলেই তো হবেনা। সবার আগে জেনে নেওয়া প্রয়োজন ঘরে বসে অনলাইনে কি কাজ করলে আপনি প্রচুর টাকা সহজেই কামাতে পারবেন।
তাহলে আসুন চটপট জেনে যাক অনলাইনে কাজের বাজার গুলি সম্পর্কে---
1. গ্রাফিক ডিজাইনার ( GRAPHIC DESIGNER) - এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন বর্তমানে বাজারে এই কাজের বিরাট চাহিদা রয়েছে । যেমন ধরুন অ্যাড এজেন্সি থেকে শুরু করে মিডিয়া বা সংবাদ জগৎ এমনকি সিনেমা জগতেও এর চাহিদা প্রচুর । এক্ষেত্রে যদি আপনার গ্র্যাফিক ডিজাইনের কাজে দক্ষতা থাকে তাহলে বাড়িতে বসেই এক বা একধিক কোম্পানির কাজ ফ্রি ল্যান্সিং হিসাবে করতে পারেন । এর জন্য প্রতিমাসে আপনি সর্ব নিম্ন ১০ হাজার থেকে শুরু করে ৩০-৪০ হাজার টাকা পর্যন্ত সহজেই উপায় করতে পারেন । তবে এই কাজের ক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে ।
2. অনলাইন অ্যাকাউন্টেন্ট (ONLINE ACCOUNTANT) - এক্ষেত্রে ঘরে বসে অনলাইনে এক একাধিক কোম্পানির হিসাবের কাজ পরিচালনা করতে পারেন । এই কাজতির চাহিদা বর্তমান বিশ্বে সর্বাধিক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা । তবে এক্ষেত্রে আপনার অ্যা কাউন্ট বা হিসাব শাস্ত্র বিষয়ে জ্ঞান থাকতে হবে । তাহলে নিশ্চিন্তে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে অ্যাকাউনটিং - এর কাজ করতে পারেন । প্রতি মাসে সহজেই ২০ ৩০ হাজার টাকা আয় করা সম্ভব ।
3. ফিনান্স অ্যাডভাইজার ( FINANCE ADVISOR ) - এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন , যদি আপনার সৃজনশীল দক্ষতার সঙ্গে হিসাবের কাজ পরিচালনার দক্ষতা থাকে তাহলে এক বা একাধিক কোম্পানির অর্থ নৈতিক উপদেষ্টা বা ফিন্যান্স অ্যাডভাইসরের কাজ অরতে পারেন । এর জন্য আপনাকে অবশ্য ক্লায়েন্ট ভিজিত করতে হবে । তবে এক বার ক্লায়েন্ট ধরতে পারলে ঘরে বসে যে কোনও সংস্থার অর্থনৈতিক উপদেষ্টার কাজ করতে পারেন ইন্টারনেট ব্যবহার করে । এর থেকে প্রতিমাসে ২০ থেকে ৫০ হাজার টাকা কামানো যাবে নির্বিঘ্নে ।
4. সফ্টওয়্যার ডেভলপার (SOFTWARE DEVELOPER ) - নতুন নতুন ফিচারে স্মার্টফোন, ল্যাপটপ এবং ট্যাবে চালু হচ্ছে। এমন পরিস্থিতিতে অ্যাপ ও সফটওয়্যার ডেভেলপারদের চাহিদা অনেক। আপনি যদি এতে পেশাদার হন তবে আপনি অনলাইন অ্যাপ ডেভলপের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। কিছু কোম্পানি এই ধরনের প্রজেক্ট দেয়। এর মাধ্যমে আপনি প্রতি মাসে ২০,০০০ থেকে ৩০,০০০ টাকা আয় করতে পারবেন।
written by - Somnath Pal .
More Job News : Click Here
Telegram Channel : Click Here
TAG- #ONLINE JOB #INTERNET #WORK FROM HOME #SOCIAL MEDIA

.jpg)