Online Job For Student :পড়ার ফাঁকে আয়ের সুযোগ, কিভাবে জানেন ? চটপট জেনে নিন সহজ উপায়

 পড়াশোনা চলবে পড়াশোনার মতো , কিন্তু পড়া শোনার পাশাপাশি যদি একধু আধটু ইনকাম হয় তাহলে আর মন্দ কি । আসলে বর্তমান চাকরির বাজারের যা অবস্থা তা আর নাই বা বললাম । প্রথাগত পড়াশোনা কিংবা  ঝুলি ভরতি ডিগ্রী থাকলেও বর্তমান সময়ে চাকরির বাজারে ডাক পড়া বেশ মুশকিল ।  কিন্তু সরকারি হোক কিংবা বেসরকারি  যেন তেন প্রকারেণ একটা চাকরি বাঁধাতে পারলেই ব্যাস তাতেই কেল্লাফতে । কিন্তু তা আর হচ্ছে কোথায় । একে তো বাজারে প্রায় চাকরি শূন্য অবস্থা তার ওপর কোনও বেকার যুবক - যুবতী যদি ব্যবসা করে  জীবনে আর্থিক ভাবে প্রতিষ্ঠিত হতে চাই তাতেও ঝামেলা ঝক্কির অন্ত নেই । তবে কোনও যুবক যুবতী যদি তার পড়াশোনার ফাঁকে ঘরে বসে আয়ের পথ (part time job )খুঁজছেন তাহলে তাদের জন্যে রয়েছে একাধিক সুযোগ । আজ আমরা সেই সকল বেকার যুবক - যুবতীদের কাছে ঘরে বসে স্বস্তা আয়ের সহজ উপায় সম্পর্কে জানাতে চলেছি । তাহলে জেনে নিন সহজ উপায়গুলি । 



আসলে  চাকরি হোক কিংবা ব্যবসা সাম্প্রতিক পরিস্থিতি বেশ খারাপ।  মহামারীর চলাকালীন অনেক মানুষই তাদের জীবন জীবিকা হিসাবে বেছে নিয়েছেন বিকল্প কর্ম সংস্থান। কারণ ওই সময় ক্রমাগত লক ডাউনের জেরে ক্রমশ ঘর বন্দি হয়ে পড়েছিলেন সাড়া পৃথিবীর প্রায় সব মানুষই। সর্বপরি মহামারী কালে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর থেকে বের হওয়ার সাহস দেখাননি কেউই। মূলত ওই সময় থেকেই ঘরে বসে ইন্টারনেট(INTERNET) ব্যবহার করে অনলাইনে(ONLINE JOB) কাজ করে ইনকাম অর্থাৎ আয়ের পথ খুঁজেছিলেন গোটা বিশ্বের বেশিরভাগ মানুষই। তাই যেমন ভাবনা তেমন কাজ। 


ওই সময় থেকেই বেসরকারি তো বটেই পাশাপাশি সরকারি ক্ষেত্রে কর্মচারীদের প্রাধান্য দেওয়া হয়েছিল ওয়ার্ক ফ্রম(WORK FROM HOME) হোম কালচারে। কথায় বলে মানুষ অভ্যাসের দাস। গোটা পৃথিবী জুড়ে সাম্প্রতিক মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রনে আসার পরও ক্রমাগত অভ্যাসের কারণে অনেকেই ঘরে বসে অনলাইনে(ONLINE JOB) কাজকেই বেশি করে প্রাধান্য দিতে চাইছেন। কিন্তু শুধু প্রাধান্য দিলেই তো হবেনা। সবার আগে জেনে নেওয়া প্রয়োজন ঘরে বসে অনলাইনে কি কাজ করলে আপনি প্রচুর টাকা সহজেই কামাতে পারবেন।


তাহলে আসুন চটপট জেনে যাক অনলাইনে কাজের বাজার গুলি সম্পর্কে---

1. ট্রান্সলেটর(TRANSLETOR)- এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন বর্তমানে বাজারে অনেক কোম্পানি রয়েছে যারা ইতিমধ্যেই ঘরে বসে অনলাইনে ট্রান্সলেটর খুঁজছে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে। যদি কোনও শিক্ষার্থী অনলাইনে ট্রান্সলেটর -এর কাজ করে প্রচুর ইনকাম করতে চান, তাহলে তাদের জন্য বড় সুযোগ রয়েছে। তবে এক্ষেত্রে অবশ্যই ওই শিক্ষার্থীকে অন্তত পক্ষে দুটি ভাষা লিখতে এবং পড়তে জানতে হবে। 


2. ডাটা এন্ট্রি অপারেটর(DATA ENTRY OPERATOR)- অনলাইনে ডাটা এন্ট্রি কাজের প্রচুর সুযোগ রয়েছে। এ বিষয়ে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে খুঁজলে অনলাইনে বিভিন্ন কোম্পানির ডাটা এন্ট্রি অপারেটর পদে নিযুক্ত হওয়া যেতে পারে। এক্ষেত্রে কাজটি কমিশন ভিত্তিক হলে ইনকাম হবে প্রচুর। 


3. সোশ্যাল মিডিয়া মার্কেটিং(SOCIAL MEDIA MARKETING)- এখন বেশির ভাগ মানুষই বাড়িতে বসে অনলাইনে মার্কেটিং করতে পছন্দ করেন। সাধারণ মানুষের পছন্দ এবং এই সুযোগ কে কাজে লাগিয়ে আপনি অনলাইন শপিং সাইটে গিয়ে মার্কেটিং করতে পারেন। কারণ বাজারে এখন লক্ষ লক্ষ কোম্পানি তাদের লক্ষ লক্ষ আইটেম। এ ছাড়াও আপনি যে প্রোডাক্ট বিক্রয় করতে চাইছেন তার সম্পূর্ণ বিবরণ দিয়ে ক্রেতাদের মন ও পছন্দ মতো জিনিসের মার্কেটিং করে প্রচুর টাকা কামাতে পারেন। 


4.  কনটেন্ট রাইটিং (CONTENT WRITING ) 

যে সমস্ত ছাত্র-ছাত্রীদের লিখতে পারেন বা লিখতে ভালোবাসেন , তারা এই দক্ষতাকে কাজে লাগিয়ে নানা রকম কন্টেন্ট লিখতে পারেন। বিভিন্ন কোম্পানিগুলি তাদের ওয়েবসাইট, ব্লগ এবং সোশ্যাল মিডিয়া পেজে এমন কনটেন্ট রাইটারদের নিয়োগ করে থাকে। শিক্ষার্থীদের দিনের সামান্য একটু সময় লেখালেখি করেই মাসে নূন্যতম ৫০০০ টাকা উপার্জন করতে পারেন এখানে। এই কাজটি রোজগারের পাশাপাশি শিক্ষার্থীদের লেখা দক্ষতাও বাড়তে থাকে।


5. ফটোগ্রাফি (PHOTOGRAPHY ) 

শিক্ষার্থীদের অনেকেই খুব ভালো ছবি তোলেন। ছবির গুণগত মান ভালো হলে , সেই ছবি অনলাইনে বিক্রি করে মোটা টাকা রোজগার করা যায়।


6. টিউশন পড়ানো (ONLINE TUTOR) 

ছাত্রাবস্থায় পড়াশোনার পাশাপাশি সবথেকে ভালো ও সম্মানজনক পেশা হলো টিউশন করা। এটি অবশ্য বহুকাল আগে থেকেই বেশ প্রতিষ্ঠিত একটি পেশা।এখানে আপনি আপনার পড়ার সাধ্যের মধ্যে থাকা ক্লাসের স্টুডেন্টদের পড়িয়ে  উপার্জন করতে পারবেন। এভাবে বেশ ভালো উপার্জন করা যায়। আজকাল অনলাইনে ও প্রচুর স্টুডেন্টস পাওয়া যায়। তাই ছাত্র খুঁজতে আপনাকে বেশি খাটতে  হবে না।


written by - Somnath Pal . 

More Job News : Click Here


Telegram Channel : Click Here

TAG- ONLINE JOB#INTERNET#WORK FROM HOME #SOCIAL MEDIA #STUDENT #PART TIME JOB