শেষমেশ সিদ্ধান্ত গ্রহণ, ডিএ নিয়ে সরকারি কর্মীদের জন্য সুসংবাদ, রইল বিস্তারিত -WB Govt Employees News

নয়াদিল্লী : তারিখ পে তারিখ , আদালতে মামলা মানেই তারিখের অন্ত নেই । তার জেরেই ন্যায্য পাওনা কিংবা ন্যায্য বিচার পেতে সময় লেগে যায় বছর কে বছর । তবুও আদালত ছাড়া গতি নেই । গণতন্ত্রের প্রধান স্তভ বলে কথা । অগত্যা সময় লাগলেও ন্যায্য বিচারের আশায় আদলতকেই বেছে নেন বিচার প্রার্থীরা । ঠিক যেমনটি ধরুন রাজ্য সরকারি কর্মীদের ডি এ মামলার বিষয়টি । 


আগামী ১৫ ই মার্চ সুপ্রিম কোর্টে ডি এ মামলার শুনানি । কিন্তু ওই দিন শেষ পর্যন্ত শুনানি হবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই সংশয় তৈরি হয়েছে রাজ্য সরকারি কর্মী মহলে । কারণ ওই দিন যদি রাজ্য সরকারের দায়ের করা মামলা সুপ্রিম কোর্টে গৃহীত হয় তাহলে DA  মামলার নিস্পত্তি যে এখনই হবে না সে বিষয়ে আর বুঝতে কারও বাকি নেই । আবার একাধিক আইনজীবীর মতে সুপ্রিম কোর্ট যদি মামলার শুরুতেই বিসর্জনের ঘণ্টা বাজিয়ে দেয় অর্থাৎ শেষ পর্যন্ত রাজ্য সরকারের দায়ের করা মামলা যদি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট খারিজ করে তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের একেবারে সোনায় সোহাগা । কারণ তাহলে রাজ্য সরকার কে ২০২২ সালে ১৫ ই মার্চ কলকাতা হাই কোর্টের রায়কেই মান্যতা দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দাবি দাওয়া মিটিয়ে দিতে হবে । শেষ পর্যন্ত ১৫ ই মার্চ কি হয় সে দিকেই চাতক পাখির মতো চেয়ে রয়েছেন রাজ্য বঞ্চিত রাজ্য সরকারি কর্মচারি বৃন্দ । 



তবে এরই মধ্যে সুপ্রিম কোর্ট সুত্রে জানা গিয়েছে , ১৫ ই মার্চই হবে ডি এ মামলার শুনানি । কারণ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে শর্ট নোট জমা পড়েছে বলে দাবি করেছেন রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়নের নেতৃত্ব দেবাশীষ শীল । পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের দাবি , বুধবার কলকাতা হাইকোর্টেও ডিএ-র আদালত অবমাননার মামলার শুনানি ছিল। মহামান্য হাইকোর্টের নির্দেশ, ১৫ মার্চ সুপ্রিম কোর্টে শুনানির পর সেই আদালত অবমাননার  মামলার শুনানি ছিল। মহামান্য হাইকোর্টের নির্দেশ, ১৫ মার্চ সুপ্রিম কোর্টে শুনানির পর সেই আদালত অবমাননার মামলা রাজ্যের সর্বোচ্চ আদালতে উঠবে। আমাদের আশা মহামান্য সুপ্রিম কোর্ট মামলা ডিসমিস করে দেবে। হাসি ফুটবে সরকারি কর্মীদের মুখে।'  


প্রসঙ্গত উল্লেখ্য , এর আগের শুনানিতেই এই মামলার নিস্পত্তি হয়ে যেত বলে দাবি করেছিলেন সরকারি কর্মীদের একাংশ। তাঁদের অভিযোগ ছিল, স্বপন দে- নামে এক মামলাকারী ছিলেন। তবে তিনি মারা গেছেন। তাঁর স্ত্রী'কে পক্ষ করার আবেদন জানানো হয় সরকারের তরফে। এছাড়াও সরকারের তরফে কোর্ট ফিও জমা দেওয়া হয়নি। তাই মামলা পিছিয়ে যায়। তবে সুপ্রিম কোর্ট থেকে পাওয়া সাম্প্রতিক তথ্য অনুসারে, মৃত স্বপন দে'র স্ত্রীকে ইতিমধ্যেই পক্ষ করা হয়েছে। সরকারি কর্মীদের মতে, তাই আগামী ১৫ ই মার্চ মামলা পিছিয়ে যাওয়ার কোনও সম্ভনা নেই । 

দূর্দান্ত অফার, 1 হাজার টাকায় 1 লক্ষ, পোস্ট অফিসের এই স্কিমে এক্ষুনি আবেদন করুন-Post Office Scheme 

তবে পথে নেমে আন্দোলনের পাশাপাশি কখনও স্যাট অর্থাৎ স্ট্রেট অ্যাড মিনিস্ট্রেটিটিভ ট্রাইবুন্যাল আবার কখনও কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নেড়েও শেষ পর্যন্ত তাদের ন্যায্য পাওনা অর্থাৎ বকেয়া ডি এ -র পাওনা গণ্ডা থেকে এখনও বঞ্চিত রাজ্য সরকারি কর্মীরা । ইতিমধ্যেই  কলকাতা হাইকোর্টে ঝাড়ি খেয়ে সুপ্রিম কোর্টে লিভ পিটিশন দাখিল করে রাজ্য রাজ্য সরকার । গত বছর ২৮ শে নভেম্বর ছিল সেই মামলার প্রথম দিন । যথারীতি ওই দিন রাজ্য সরকারের হয়ে আদালতে সময় চেয়ে নেন রাজ্য সরকারের আইনজীবী । ফের ওই মামলার পরবর্তী দিন ধার্য হয় ওই বছরের ৫ই ডিসেম্বর। সেই মতো প্রস্তুতি হিসাবে রাজ্য সরকারি কর্মী ফেডারেশনের নেতৃত্ব শ্যামল মুখোপাধ্যায় আরও বেশ কয়েক জন সহ তাদের আইনজীবী ফেরদৌস শামিম পৌঁছে যান সুপ্রিম কোর্টের সাত নম্বর এজলাসে । পূর্ব নির্ধারিত সময় এবং সূচী অনুযায়ী এদিন ডি এ মামলার সিরিয়াল ছিল ৩৫ ।

Primary Tet: বাতিলের পথে 43 হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি, এবার কী হবে? রইল বিস্তারিত 

কিন্তু হঠাৎই দেখা যায় ৩৪ নম্বর সিরিয়ালের পর চলে এল ৩৬ নম্বর সিরিয়াল ।  ঠিক কী কারণে সেটা হয়, তা নিয়ে অনেকেই আশঙ্কায় ভুগতে থাকেন। বিষয়টি নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, 'সরকারি আইনজীবী না আসায় সরকার কিছুটা সময় চেয়ে নেয়।  পরে অবশ্য মামলাটি ফের আদালতের সিরিয়ালে উঠবে বলে জানান তিনি ।  তবে ওই দিন মামলার মামলার শুনানির আগেই  কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামিম বলেন ,  'সর্বভারতীয় সূচক মেনে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) দিতেই হবে রাজ্য সরকারকে। তিনি আরও বলেন , এটি রাজ্য সরকারি কর্মীদের ন্যায্য অধিকার । ইতিমধ্যেই আদালত বিষয়টিতে সম্মতি দিয়েছে বলেও জানান তিনি । পাশাপাশি সুপ্রিম কোর্টেও রাজ্য সরকারি কর্মীরা তাদের ন্যায্য অধিকার পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি । শেষ পর্যন্ত ১৫ ই মার্চ এই মামলার নিস্পত্তি হয় কিনা সে দিকেই নজর রয়েছে আন্দোলন রত রাজ্য সরকারি কর্মচারী বৃন্দের । 


written by - Somnath Pal . 

More Job News : Click Here


Telegram Channel : Click Here

TAG - #DA #WB #EMPLOYEE #SUPREME COURT #HIGH COURT