কলকাতা- কন্যাশ্রী, রুপোশ্রী, স্বাস্থ্য সাথী , সবুজ সাথী , দুয়ারে সরকার থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার , আরও কত কি ? নয় নয় করে সংখ্যাটা নেহাত কম নয়। প্রায় ১০০ টির ওপর। হ্যাঁ ঠিকই ধরেছেন। সরকারি প্রকল্পের কথা বলছি। রাজ্যের মানুষের সামাজিক এবং অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন একাধিক জনমুখি প্রকল্প। তবে মজার বিষয় একটাই, সেটি হল এই প্রকল্প গুলির নামই শুনেছেন অনেক মানুষ । কেউ কেউ আবার আগেভাগেই এই সরকারি প্রকল্প গুলিতে নাম লিখিয়ে রীতিমতো সুবিধাও পাচ্ছেন । কিন্তু রাজ্যের বেশির ভাগ প্রান্তিক মানুষই সরকারের বেশির ভাগ জনমুখি প্রকল্প সম্বন্ধে অবগত নন। অর্থাৎ প্রকল্পের সুবিধা নেওয়া তো দুরস্ত ভালো করে প্রকল্পের বিস্তারিত খুঁটিনাটি বিষয় সম্পর্কে বিন্দু বিসর্গ জানেন না।
ঠিক এমনই একটি প্রকল্পের নাম " নিজ গৃহ নিজ ভুমি "প্রকল্প। আসলে বাড়ির স্বপ্ন নেই এমন ব্যাক্তি খুঁজে পাওয়া মুশকিল । ২০১৬ সালে রাজ্যে দ্বিতীয় বার ক্ষমতায় আসার পরমুখ্যমন্ত্রি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রান্তিক মানুষের নিজের জমি -বাড়ির স্বপ্নকে পূরণ করতে চালু করে ছিলেন নিজ ভুমি নিজ গৃহ প্রকল্প । এই প্রকল্পের আওতায় রাজ্যের গরীব দিন মজুর বিশেষ করে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষের পাকা বাড়ির স্বপ্ন পূরণ করেছেন।
তবে এ বঙ্গের বেশির ভাগ মানুষই অবশ্য কেবলমাত্র এই প্রকল্পের নামই শুনেছেন। প্রকল্পের সুবিধা নেওয়া তো দুরস্ত অনেক মানুষই তাদের নাম এখনও সে অর্থে লিপিবদ্ধ করেননি এই প্রকল্পের আওতায়।
তাই আজ আমরা সেই সকল গরীব দিন মজুর বিশেষ করে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষের উদ্দ্যশ্যে জানাবো রাজ্য সরকার দ্বারা চালু হওয়া "নিজ গৃহ- নিজ ভুমি" প্রকল্প আসলে কি। এবং এই প্রকল্পে আবেদনই বা কিভাবে করবেন। কারণ রাজ্যের গরীব মানুষের বাড়ি - জমির স্বপ্ন কে পূরণ করতে আর্থিক ভাবে সহায়তা প্রদানের জন্যই এই প্রকল্পটি চালু করেছে সরকার। রাজ্য সরকার দ্বারা চালু হওয়া এই প্রকল্পের সুবিধা পেতে এখনই চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদনটিতে।
"নিজ গৃহ -নিজ ভুমি" ("NIJO BHUMI-NIJO GRIHO" PRAKALPA) প্রকল্প আসলে কি ?
বিগত কয়েক বছর আগে রাজ্য সরকার দ্বারা চালু হওয়া নিজ ভুমি- নিজ গৃহ প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রান্তিক মানুষের পাকা বাড়ির স্বপ্ন যেমন পূরণ হয় তেমনি এই প্রকল্পের আওতায় আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষ কে সরকারের তরফ থেকে ৫ শতক করে জমি দান প্রদান করা হয়ে থাকে । সেই প্রদান করা জমিতেই ওই ব্যাক্তিকে পাকা বাড়ি করে দেওয়া হয় সরকারি তরফে । তবে শুধুই কি পাকা বাড়ি এর সঙ্গে এই প্রকল্পের আওতায় ওই বাড়ি গুলিতে বসবাসের জন্য বিনা মূল্যে বিদ্যুৎ এবং জলের ব্যবস্থাও করে দেয় সরকারই । পাশাপাশি ওই বাড়ি গুলিতে বসবাসকারী গরীব মানুষ কে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে সরকারই তরফে আর্থিক ভাবে সাহায্যের পাশাপাশি এবং বিভিন্ন রকম কুটির শিল্পের প্রশিক্ষণ পর্যন্ত বিনামুল্যে প্রদান করা হয় সরকারের তরফ থেকে ।
" নিজ গৃহ- নিজ ভুমি " প্রকল্পে কিভাবে আবেদন করবেন ?
এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে হলে আপনাকে স্থানীয় ভুমি ও ভুমি সংস্কার দফতরে (Block Land & Land Reforms) অফিসে যোগাযোগ করতে হবে । তারপর তারাই আপনাকে এই প্রকল্পের বিষয়ে যাবতীয় খুঁটিনাটি তথ্য জানতে সাহায্য করবেন। তাদের থেকে সবকিছু জানার পর আপনারা আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি জমা দিয়ে সেখান থেকেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন ।
এই প্রকল্পে নাম লেখাতে কি কি যোগ্যতার প্রয়োজন ?
১) আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের ঊর্ধ্বে ।
২) আবেদনকারীকে অবশ্যই এ রাজ্যের বাসিন্দা হতে হবে ।
৩) আবেদনকারীকে অবশ্যই গৃহহীন হতে হবে ।
৪) আবেদনকারীকে চাষবাস, পশুপালন, মৎস্যচাষ, কুটির শিল্প, হস্তশিল্প ইত্যাদি ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস -
আবেদনকারীকে অবশ্যই নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি সঙ্গে রাখতে হবে ,
১) আঁধার কার্ড
২) ভোটার কার্ড
৩) আয়ের প্রমাণ পত্র , ইত্যাদি
তাহলে আর দেরি না করে উল্লেখিত প্রতিবেদনটি খুঁটিয়ে পড়ে নিয়ে এখন থেকেই লেগে পড়ুন যুবশ্রী প্রকল্পের আওতায় মাসে মাসে সরকারি আর্থিক সুবিধা নেওয়ার জন্য।
Written by- Somnath Pal.
More Job News : Click Here
Telegram Channel : Click Here
TAG - #WB #GOVT #SCHEME # NIJO GRIHO NIJO BHUMI # PRAKALPA #HOUSE #LAND

