রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এবার বিরাট সুযোগ । এবার লাইব্রেরিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল । এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন রাজ্য তথা দেশের যেকোনো প্রান্তের চাকরি প্রার্থীরা । এক্ষেত্রে UGC নিয়মানুসারে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে । তেমনি নিয়োগ হওয়া সফল এবং যোগ্য পদাধিকারীকে বেতন দেওয়া হবে কলেজ সার্ভিস কমিশনের যাবতীয় আইন পরি কাঠামো অনুযায়ী । তবে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে রাজ্য সরকারের তত্বাবধানে । উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের কাছে অতিদ্রুত আবেদন পত্র চাওয়া হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি মারফৎ । তাহলে আসুন চট জলদি দেখে নেওয়া যাক প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় তথ্য সম্পর্কে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর এবং তারিখ - Rect./U. Off./Librarian/2023 Dated : 16.02.2023
আবেদন পদ্ধতি---
সংশ্লিষ্ট বিশ্ব বিদ্যালয় মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ,
১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে
২. এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে (ONLINE )আবেদন করতে হবে। অফলাইনে (OFFLINE ) আবেদনের কোনও সুযোগ নেই।
৩. প্রথমে আবেদনকারীকে সরাসরি কল্যাণী বিশ্ব বিদ্যালয়ের ওয়েবসাইট (www.klyuniv.ac.in) থেকে আবেদন পত্র ডাউনলোড করে নিতে হবে।
৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে
a. নিজের নাম------------------------------
b. জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স----
c. লিঙ্গ-------------------------------------
d. বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা----------
e. শিক্ষাগত যোগ্যতা-------------------------
f. প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা------------
g. মোবাইল নম্বর-------------------------
h. ইমেল আইডি -------------------------
ইত্যাদি উল্লেখ করতে হবে । এরপর আবেদন পত্রে প্রার্থীকে তার সাম্প্রতিক সময়ের পাসপোর্ট ছবি যেমন আপলোড করতে হবে তেমনি আবেদনকারীকে নিজের সই (Signature) স্ক্যান করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে ।
নিয়োগ পদ্ধতি -
এক্ষেত্রে আবেদনকারীকে UGC - এর নিয়মানুসারে প্রার্থীকে প্রথমে ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য । এরপর আবেদনকারি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার ওপর মুল্যয়নের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস -
সংশ্লিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি সঙ্গে রাখতে হবে ,
১) আঁধার কার্ড
২) বয়সের প্রমান পত্র
৩) জাতিগত সংশাপত্রের প্রমান পত্র
৪) শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র
৫) প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতার প্রমান পত্র
৬) পাসপোর্ট সাইজের ছবি , ইত্যাদি ।
প্রথমেই জেনে নেওয়া যাক শূন্য পদ সম্পর্কে
পদের নাম - লাইব্রেরিয়ান " (LIBRARIAN)
শূন্য পদ - এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ১ টি
শিক্ষাগত যোগ্যতা -
উপরিল্লিখিত তিনটি পদের জন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই লাইব্রেরী সায়েন্স/ ডকুমেন্টারি সায়েন্স/ইনফরমেশন সায়েন্স বিষয়ে মাস্টার ডিগ্রী /P.hd ডিগ্রিধারী হতে হবে । তৎসহ প্রাসঙ্গিক বিষয়ে অন্তত দশ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়স সীমা -
উল্লেখিত তিনটি পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের ঊর্ধ্বে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
মাসিক বেতন -
উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে কলেজ সার্ভিস কমিশনের নিয়মানুযায়ী সংশ্লিষ্ট বিশ্ব বিদ্যাওয় কর্তৃপক্ষের তরফ থেকে প্রতি মাসে ৬৭,০০০ টাকা বেতন দেওয়া হবে । এছাড়াও নিযুক্ত কর্মী পাবেন যাবতীয় সরকারি সুবিধা ।
আবেদন ফী -
উল্লেখিত পদের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ২০০০ টাকা এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট বিশ্ব বিদ্যালয়ের নামে ।
আবেদনের শেষ তারিখ - 20/03/2023
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন (www.klyuniv.ac.in) অথবা ( www.kums.klyuniv.ac.in) -এ
Official Notice : Download Here
More Job News : Click Here
Telegram Channel : Click Here
TAG - #UGC #UNIVERSITY #RECRUITMENT #KALYANI UNIVERSITY #LIBRARIAN

.jpg)