চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এবার গোটা রাজ্য জুড়ে WBPSC-র মাধ্যমে (RECRUIT)) নিয়োগ হতে চলছে কয়েশকশ আধিকারিক । এক্ষেত্রে মাসিক বেতন লক্ষ টাকার ওপর । সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC RECRUITMENT) তত্বাবধানে । তবে নিযুক্ত কর্মীকে কাজ করতে হবে রাজ্য প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের অধীনে । এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর উপযুক্ত যোগ্যতা থাকতে হবে । সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক সার্ভিস (WBPSC )কমিশনের তরফ থেকে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে কোনও প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে এ রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে । আবেদন সহ প্রকাশিত বিজ্ঞাপনের যাবতীয় তথ্য জানতে চটপট দেখে নিন নিম্ন লিখিত প্রতিবেদনটি। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর Memo No- 16 /2022
পাবলিক সার্ভিস কমিশন মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিযুক্ত হওয়া কর্মীকে কাজ করতে হবে রাজ্য প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের অধীনে । এক্ষেত্রে বেতন বেশ আকর্ষণীয়। এই বেতনের সঙ্গে বেসিক পে এবং ডি এ সহ যাবতীয় আর্থিক সুযোগ সুবিধা প্রদান করা হবে।
প্রথমেই আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে ---
এক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে আবেদনকারীকে পাবলিক সার্ভিস কমিশনের যথাযোগ্য ওয়েব (https://wbpsc.gov.in) সাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের জন্য আবেদনকারীকে প্রথমে ওয়েব সাইট থেকে আবেদন পত্র ডাউন লোড করতে হবে তারপর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে যেমন, প্রার্থীর নাম, পিতার নাম, বয়স , শিক্ষাগত যোগ্যতা, জাতিগত সংশাপত্র, প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার পাশাপাশি ইমেল আইডি, ফোন নম্বর উল্লেখ যেমন উল্লেখ করতে হবে তেমনি আবেদনকারীকে নিজের সাম্প্রতিক সময়ের ছবি আপলোড করতে হবে নির্দিষ্ট স্থানে। সব শেষে নিজের সই স্ক্যান এবং আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।
নিয়োগ পদ্ধতি---
নিয়োগের ক্ষেত্রে সর্ব প্রথমে আবেদনপত্র প্রাথমিক ভাবে বাছাইয়ের পর আবেদনকারী প্রার্থীদের ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য । তারপর সফল এবং যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য । ইন্টারভিউয়ে উত্তীর্ণ হওয়ার পর শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে সফল এবং যোগ্য প্রার্থীর জমা করা ডকুমেন্টস ভেরিফিকেশনের পর চূড়ান্ত প্রার্থী তলিকা তৈরি করা হবে।
এবার আসা যাক শূন্য পদ সম্পর্কে ---
পদের নাম - পশু চিকিৎসক বা আধিকারিক ( VETERINARY OFFICER )
শূন্য পদ - ১৫৮ টি (উল্লেখিত পদের মধ্যে তপশিলি জাতীর জন্য ৩১ টি , তপশিলি উপজাতির জন্য ৮ টি, ২৯ টি পদ ওবিসি দের জন্য, এবং ১৪ টি পদ শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে । )
বয়সসীমা-
আবেদনকারীর বয়স হতে হবে ০১-০১-২০২২ এর হিসাবে ৩৬ বছরের মধ্যে। সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন-
এক্ষেত্রে নিযুক্ত আধিকারিক কে রাজ্য সরকারের বেতন পরি কাঠামো অনুযায়ী প্রতি মাসে ৫৬,১০০ থেকে ১,৪৪,৩০০ টাকা বেতন দেওয়া হবে । এই বেতনের সঙ্গে বেসিক পে এবং ডি এ সহ যাবতীয় আর্থিক সুযোগ সুবিধা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা-
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় স্নাতক হওয়ার পাশাপাশি উল্লেখিত বিষয়ে ডিগ্রিধারী হতে হবে ।
আবেদন ফী -
উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ২১০ টাকা আবেদন ফী জমা করতে হবে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের কোনও আবেদন ফী জমা করার প্রয়োজন নেই ।
উল্লেখিত পদে আবেদনের শেষ তারিখ - 20/02/2023
আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন (https://wbpsc.gov.in) -এ
Official Notice : Download
TAG- #JOB #WB JOB #RECRUITMENT #PSC #ANIMAL #VERTERINARY

.jpg)