রেলে 3 লক্ষ কর্মসংস্থান, দেশ জুড়ে বেকারত্ব কমাতে বিরাট সিদ্ধান্ত -Railway Recruitment 2023

 নয়াদিল্লী - " সময়ানুবর্তীতা- নিরাপত্তা - উন্নত পরিষেবা " -  তিন মূল মন্ত্র । কিন্তু যে চেয়ার টা খালি হচ্ছে সেটা আর পূরণ হচ্ছে না । ফলে দিনের পর দিন কাজের চাপ বাড়ছে কর্মরত কর্মীদের ওপর । শুধুইকি কর্মীদের ওপর কাজের চাপ, উপযুক্ত সংখ্যক কর্মীর অভাবে পাল্লা দিয়ে বিঘ্নিত হচ্ছে সঠিক মানের পরিষেবা । সপ্রতি ভারতীয় রেলের (Indian Rail )  দৈন দশার প্রকৃত ছবিটা ধরা পড়েছে তথ্য জানার অধিকার আইনে অর্থাৎ রাইট (Right to Information Act ) টু ইনফরমেশন অ্যাক্ট -এ । বিগত কয়েক বছরে ক্রমাগত কর্মী সংকচনের ফলে ভারতীয় রেলের উপযুক্ত পরিষেবা বিঘ্নিত হচ্ছে প্রতিক্ষণে - এমনকি কর্মরত কর্মীদের ওপর যে বাড়তি কাজের বোঝা বাড়ছে তা মেনে নিয়েছেন রেলের উচ্চ পদস্থ আধিকারিক থেকে শুরু করে খোদ রেলমন্ত্রী নিজেই । Railway Recruitment 



সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Aswini Boishnob)  কথাতেই তা বেশ স্পষ্ট । পরিস্থিতি যে বেশ উদ্বেগ জনক তা মেনে নিয়েছেন রেল (Rail Minister) মন্ত্রী স্বয়ং । রেল মন্ত্রক সুত্রে জানা গিয়েছে , বর্তমানে ছোট বড় মিলিয়ে ভারতীয় রেলে মোট গ্রুপ সি কর্মী পদের সংখ্যা ১৪ লক্ষের ওপর । তার মধ্যে  খালি অর্থাৎ শূন্য অবস্থায় পড়ে রয়েছে ৩ লক্ষের ওপর শূন্যপদ  । যার জেরে  ট্র্যাকপার্সন, পয়েন্টসম্যান, বিদ্যুৎকর্মী, সিগনাল এবং টেলিফোন অপারেটিং-এর কাজ বিঘ্নিত হচ্ছে । পাশাপাশি ইঞ্জিনিয়র, টেকনিশিয়ান্স, করণিক, গার্ড বা ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, টিকিট কালেক্টর পদের অবস্থাও তথৈবচ । 


এ বিষয়ে ভারতীয় রেলের এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন , এই কর্মী শূন্যের কথা যে মন্ত্রী আমলা থেকে রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা জানেন না এমনটা নয় । কর্মী শূন্যের বিষয় টি নিয়ে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যথেষ্ট ওয়াকিবহল । কিন্তু তার পরেও পরিস্থিতি যে কে সেই । নিয়োগের কোনও বালাই নেই । নিয়োগ তো দুরস্ত, উল্টে ভারতীয় রেলকে বেসরকারি করণের পথে হাঁটতে উদ্যত ভারত সরকার । পাশাপাশি কর্মী শূন্য রেল ব্যবস্থা নিয়ে  শুধুমাত্র ভোট রাজনীতির মঞ্চে কখনও 'বুলেট ট্রেন' আবার কখনও 'বন্দে ভারত একপ্রেসের' মতো ট্রেন উদ্বোধনেই ব্যাস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের অভিযোগ অবশ্য এমনটাই । কিন্তু বিরোধীরা যাই বলুক প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বলে কথা ।  আসলে তিনি স্বপ্নের কারিগর, নতুন পথের দিশারি । 

মাসিক বেতন 25,000! পৌরসভায় সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে কর্মী নিয়োগ-WB Govt Recruitment 

কিন্তু প্রধানমন্ত্রীর এই স্বপ্নে যে ভারতীয় রেলের তিন মূল মন্ত্রই  খান খান হওয়ার জোগাড় তা রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের কথায় বেশ স্পষ্ট । এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন , ভারত সরকার ক্রমাগত রেলের পথ সম্প্রসারণ করছে , ফলে রেলের পরিধি বাড়ছে দিনের পর দিন  । এর পাশাপাশি উন্নত  এবং উচ্চ গতি সম্পন্ন রেল পরিষেবার দাবি , ফলে শূন্যপদ  পূরণ যে অতি প্রয়োজন সে কথা মানছেন খোদ রেলমন্ত্রী নিজেই , সম্প্রতি সম্প্রতি রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি মেনে নিয়েছিলেন, রেলে বিপুল শূন্যপদ রয়েছে। প্রতিটি জ়োনকে তাঁর নির্দেশ ছিল, দ্রুত যেন নিরাপত্তা এবং টেকনিক্যাল শাখায় শূন্যপদ পূরণ করা হয়।

Post Office Group D Job : ফের পোস্ট অফিসে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন 63,200 টাকা

বর্তমানে ভারতীয় রেলের দৈন দশার প্রকৃত করুন অবস্থা তুলে ধরে এক রেল কর্মীর দাবি , পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ডবল শিফটে কাজ করেও কুল করা যাচ্ছেনা । তাঁর কথায় , ভারতীয় রেলের সু -ব্যবস্থা কে বজায় রাখতে অবিলম্বে কর্মী নিয়োগ প্রয়োজন । কিন্তু শেষ পর্যন্ত রেল মন্ত্রক এ বিষয়ে পাকাপাকি সিদ্ধান্ত নেয়  কি না সেটাই এখন দেখার । তবে কর্মী শূন্য রেলের অবস্থা বেশ শোচনীয় তা বলাই বাহুল্য । 


written by - Somnath Pal . 

More Job News : Click Here


Join Telegram Channel : Click Here

TAG - #RAIL #INDIAN RAIL #EMPLOYMENT #RAIL MINISTRY #VACANCY