APL কার্ড থেকে সরাসরি BPL কার্ড, বাংলাবাসীর জন্য বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের -WB Govt Ration Update

কলকাতা - একেবারে মহামারী শুরু থেকে আজ পর্যন্ত গোটা দেশের মানুষের স্বার্থে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে চালু রয়েছে বিনা মূল্যে রেশন(RATION) ব্যবস্থা। অর্থাৎ গ্যাঁটের কড়ি অর্থাৎ পয়সা না খসিয়েই রাজ্যের পাশাপাশি গোটা দেশের মানুষ বিগত কয়েক বছর ধরে রেশন থেকে বিনামুল্যে পাচ্ছেন চাল- গম- আটা ইত্যাদি। বর্তমানে আমাদের রাজ্যে রেশন গ্রাহকের সংখ্যা কয়েক কোটি । এর মধ্যে অবশ্য অর্থনৈতিক অবস্থা অনুযায়ী রেশন কার্ড কে ভাগ করা হয়েছে বেশ কয়েকটি শ্রেণি তে ।  সবচেয়ে বলা ভালো এই মূহুর্তে রাজ্যে মোট পাঁচ ধরনের রেশন কার্ড (Ration Card)  চালু আছে যেমন AAY, PHH, SPHH, RKSY1, RKSY2.



তবে বিগত দেড় বহর যাবত পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রেশন ব্যবস্থার মাধ্যমে  ফ্রী(FREE) তে খাদ্য দ্রব্য পাওয়ায় ক্ষেত্রে ইতি টানতে চলেছে কেন্দ্র সরকার। এ প্রসঙ্গে যে কথাটি না বললেই নয়, এতদিন অর্থাৎ গত দু বছর যাবত রাজ্যের (WB GOVT) মানুষের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্র সরকারের পূর্ণ সহযোগিতায় একধাপ এগিয়ে এ রাজ্যের সরকার খাদ্য সাথী (KHADYA SATHI) প্রকল্পের আওতায় ফ্রি তে রেশন ব্যবস্থা চালু রয়েছে। কিন্তু সরকারের পারো কথারও একটা সীমা রয়েছে। সেই দিকে বিশেষ নজর দিয়ে এবার গ্রাহকদের জন্য স্বল্প মূল্যে রেশন ব্যবস্থা চালু করতে চাইছে কেন্দ্রের পাশাপাশি একাধিক রাজ্যের সরকার। 


প্রসঙ্গত উল্লেখ্য, গত দুবছর যাবত মহামারীর কারণে রাজ্যের পাশাপাশি গোটা দেশের অর্থনৈতিক  হাল বেশ শোচনীয়। মহামারীর(PANDEMIC) কবলে পড়ে গোটা দেশে কাজ হারিয়েছিলেন বহু মানুষ। ওই অবস্থায় কেন্দ্র রাজ্য দুই সরকারের যৌথ এবং মিলিত প্রয়াসে গত দু বছর রেশন থেকে বস্তা বস্তা চাল গম একেবারে বিনা মূল্যে পেয়েছেন গোটা দেশের মানুষ। উদ্ভুত পরিস্থিতি চলতি বছরের শুরু থেকে বেশ কিছুটা নিয়ন্ত্রণ হওয়ায় ধীরে ধীরে ভেঙে পড়া অর্থনীতি চাঙ্গা হওয়ার পাশাপাশি কাজে যোগ দিতে শুরু করেছে মানুষ। স্বভাবতই বর্তমান সময়ে আর্থিক অনটন থেকে বেশ কিছুটা  স্বাবলম্বী হয়েছেন গোটা দেশের পাশাপাশি এ রাজ্যের মানুষও। 


কিন্তু তাতে কি এসে যায় । রাজ্যের মানুষের স্বার্থে আরও দ্বরাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । শুধু যে মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষ কে রেশনে বিনামুল্যে খাদ্য সামগ্রি দিতে চান তাই নয় , এবার আর এক ধাপ এগিয়ে গোটা রাজ্যের এ পি এল (APL) তালিকা ভুক্ত রেশন কার্ড ধারীদের সরাসরি বি পি এল অর্থাৎ BPL (Below Proverty Line ) তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী । কারন BPL রেশন কার্ড অন্তভুর্ক্তরা সবসময় বেশি সুবিধা পায়। অথচ অন্যান্য অর্থাৎ  (AAY, PHH, SPHH, RKSY1, RKSY2) অন্তর্ভুক্ত রা রেশনে যে খাদ্য সামগ্রী পান তা বিপিএল তালিকা ভুক্ত দের থেকে অনেক কম । 


রাজ্য সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী এবার এ পিএল রেশন কার্ডধারীরা এবার সরাসরি APL কার্ড হোল্ডার থেকে হয়ে যাবেন BPL কার্ড হোল্ডার । তার জন্য রেশন কার্ড হোল্ডার অর্থাৎ গ্রাহক কে কোনও আবেদন নিবেদন করতে হবে না ।  এবার রাজ্য সরকারের তরফেই সেই কাজ করে দেওয়া হবে। এ ক্ষেত্রে সরকারি ভাবে যে নির্দেশ দেওয়া হয়েছে তা এই রকম , যেমন একটা পরিবারের যেকোনো এক সদস্যের যে গোষ্ঠীভুক্ত কার্ড থাকবে সে কার্ডই সকলেরই হবে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও খাদ্য সরবরাহ দফতর অর্থাৎ ফুড এন্ড সাপ্লায়ার্স ডিপার্টমেন্টের তরফে জেলায় জেলায় এমন নোটিশ বা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ফলে এবার আপনা আপনি APL রেশন কার্ড ধারীদের রেশন কার্ড হয়ে যাবে BPL কার্ড । 

Govt Job: প্রায় 600 শূন্যপদে লোকবল নিচ্ছে তথ্য প্রযুক্তি কেন্দ্র, বেতনও লক্ষাধিক

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি গোটা রাজ্যের সাধারণ মানুষ । কারণ বিপিএল কার্ডের সুবিধা যে শুধুমাত্র রেশনের ক্ষেত্রে এমনটা নয় । রাজ্যের শিক্ষা থেকে স্বাস্থ্য পরিসেবার ক্ষেত্রে বিপিএল রেশন কার্ডের গুরুত্ব অপরিসীম । রাজ্যের মানুষকে আর্থিক ভাবে সহযোগিতা করতেই রাজ্য সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে সরকারি সুত্রে । তবে নতুন এই সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হয় সেটাই এখন দেখার । তবে রেশন ব্যবস্থায় নতুন এই নিয়মে রাজ্যের যেকোনো প্রান্তের মানুষ যে বেশ স্বস্তি বোধ করবেন  তা এক প্রকার নিশ্চিত বলেই মত দিয়েছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। 


written by -Somnath Pal . 


More Job News : Click Here


Join Telegram Channel : Click Here

TAG- RATION# WB# GOVT# KHADYA SATHI #PANDEMIC #RICE#WHEAT  #APL #BPL