শ্রম ও রোজগার দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, রইল বিস্তারিত -Labour Department Recruitment

কলকাতা -  রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট নিয়োগের খবর । এবার মেডিক্যাল কলেজে অধ্যাপক হওয়ার সুযোগ আপনার সামনে । কেন্দ্র হোক কিংবা যে কোনও রাজ্য সরকার , কর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে চালু করেছে শ্রমিক অর্থাৎ ই এস আই হাসপাতাল । এবার সেই ইএসআই মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রচুর সংখ্যক একাধিক বিষয়ে  নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক অধ্যাপক । সম্প্রতি এই মর্মে ভারত সরকারের শ্রম এবং রোজগার (Ministry of Labour& Employment, Govt. of India) মন্ত্রক মারফৎ কর্মী নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । তবে মজার বিষয় একটাই ই এস আই মেডিক্যাল কলেজ টি অবস্থিত এ খোদ কলকাতায় । স্বভাবতই এ রাজ্যের চাকরি প্রার্থীদের কাছে এই নিয়োগের খবর যে বাড়তি সুযোগ তা বলাই বাহুল্য । তবে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে কোনও প্রান্তের উপযুক্ত যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীরা । নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে ভারত সরকারের শ্রম এবং রোজগার মন্ত্রকের অধীনে । তাহলে আসুন জেনে নেওয়া যাক যাবতীয় বিষয় সম্পর্কে , প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর এবং তারিখ -No. 412 (Dean-Joka) .A.12/16/T. F. Cont. Recrut./2022/Recrut. Cell/Vol-I  Dated - 06/03/2023 



আবেদন পদ্ধতি - 

এক্ষেত্রে আবেদনকারীকে অন লাইনে আবেদন করতে হবে । এক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট দফতরের ওয়েবসাইটে গিয়ে প্রথমে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে । তারপর ওই আবেদন পত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য পূরণ করতে হবে । সব শেষে নিজের ছবি এবং সই স্ক্যান করে আবেদন পত্রটি (deanpgi-joka.wb@esic.nic.in) এই মেল আই ডি অথবা সরাসরি ডাকযোগে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে । 

ডাকযোগে বা সরাসরি আবেদন পত্র পাঠানোর ঠিকানা - Office of the Dean, ESI-PGIMSR & ESIC Medical College, Joka,Kolkata-70010.  


নিয়োগ পদ্ধতি -

নিয়োগের ক্ষেত্রে আবেদন পত্র প্রাথমিক বাছাইয়ের পর আবেদনকারী প্রার্থীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য ।  এরপর আবেদন কারী প্রার্থীর জমা করা নথি পত্র ভেরিফিকেশনের পর প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতার পর চুরান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । চুরান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য  প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক । 


প্রয়োজনীয় ডকুমেন্টস - 

আবেদন পত্র পূরণ সহ নিয়োগ প্রক্রিয়ার শেষ প্রক্রিয়া পর্যন্ত আবেদনকারী প্রার্থীকে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি সঙ্গে রাখতে হবে । যেমন , 

শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র 

প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার সংশা পত্র ,

আবেদনকারীর পূর্বের কর্মস্থলের বিবরণ 

আঁধার কার্ড 

বয়সের প্রমান পত্র 

মার্কশিট , 

পাসপোর্ট সাইজের রঙিন ছবি , ইত্যাদি 


শূন্য পদের বিবরণ - 

এক্ষেত্রে মোট তিনটি বিভাগে , যেমন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ( Assistant Professor) - প্রফেসর (Professor) -  অ্যাসোশিয়েট প্রফেসর (Associate Professor)  পদের ক্ষেত্রে একাধিক বিষয়ে শূন্য পদ পুরনের জন্য চাকরি প্রার্থীদের কাছে আবেদন পত্র চাওয়া হয়েছে । উল্লেখিত বিষয় গুলি হল , 

Anatomy - অ্যানাটমি

Physiology - ফিজিওলজি

Pharmacology - ফার্মাকলজি

Pathology - প্যাথলজি

Microbiology -- মাইক্রো বায়োলজি

FMT - এফ এম টি 

Community - কমিউনিটি

Medicine - মেডিসিন

General Medicine - জেনারেল মেডিসিন

Paediatrics - পেড্রিয়াট্রিক্স

Dermatology - ডারমাটিলজি 

Psychiatry - সাইক্রিয়াট্রি

Respiratory - রেসপিরেটরি

General Surgery - জেনারেল সার্জারি 

Orthopaedics - ওর্থপেডিক্স

Otorhinolaryngology -ওটরহিনলারনলজি

Ophthalmology - অপথালমলজি

OBGY -ওবিজিওয়াই 

Anaesthesiology - অ্যানিস্থেশিওলজি

Radiodiagnosis - রেডিওডাইগনসিস 

Emergency Medicine - এমারজেন্সি মেডিসিন

Physical Medicine & Rehabilitation - ফিসিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন

Transfusion - ট্রান্সফিউশন


উল্লেখিত পদ গুলিতে মোট শূন্য পদের সংখ্যা - ৪৭ টি 


শিক্ষাগত যোগ্যতা - 

প্রফেসর (Professor) - অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ( Assistant Professor) - অ্যাসোশিয়েট প্রফেসর (Associate Professor) তিনটি পদের ক্ষেত্রেই আবেদনকারীকে প্রাসঙ্গিক বিষয়ে MD/ MS/ DN ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের  কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।  


বয়স সীমা - 

উল্লেখিত তিনটি পদের ক্ষেত্রেই আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬৯ বছরের ঊর্ধ্বে হলে চলবে না । 


মাসিক বেতন - 

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে  যেমন , 

প্রফেসর (Professor) - ২, ২২,৫৪৩ টাকা 

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ( Assistant Professor) - ১,৪৭,৯৮৬ টাকা 

অ্যাসোশিয়েট প্রফেসর (Associate Professor) - ১,২৭,১৪১ টাকা 

বেতন দেওয়ার হবে । 



আবেদন সহ নিয়োগ প্রক্রিয়ায় আর বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন -  www.esic.gov.in -এ 

উল্লেখিত পদ গুলিতে আবেদন জানানোর শেষ সময় সীমা চলতি মার্চ মাসের ২০ তারিখ অর্থাৎ 20/03/2023


আমরাই দেবো সথিক চাকরির খবর , নজর রাখুন bongodhara.com-এ 

Official Notice : Download 


More Job News : Click Here


Join Telegram Channel : Click Here


TAG - #ESI #JOB #HEALTH #RECRUITMENT #MEDICAL COLLEGE #HOSPITAL #LABOUR & EMPLOYMENT