কলকাতা - আয়লা কিংবা আমফান । স্মৃতিটা আজও দগদগে । আর হবে নাই বা কেন । লন্ডভণ্ড তো কম হয়নি । আসলে প্রকৃতি চলে প্রকৃতির নিয়মে । তবে আবহাওয়া দফতরের দৌলতে ঝড় বৃষ্টি - বজ্রপাত ঠেকে শুরু করে শিলাবৃষ্টি কিংবা ঘূর্ণিঝড়ের আগাম একটা পূর্বাভাস মেলে বিলক্ষণ । ঠিক যেমনটা সাম্প্রতিক সময়ে রাজ্যের হাওয়া অফিসের ওয়েদার আপডেট । শেষ হতে চলল ফাল্গুন । তবুও এখনও হিমেল হাওয়ার পরশ গোটা বঙ্গ জুড়ে । বাড়ির বয়স্করা বলতেন মাঘ মাসে বৃষ্টি হবেই । কিন্তু সে সব এখন ফ্যাকাসে ইতিহাস । চলতি বছরে মাঘ মাসে দেখা মেলেনি বৃষ্টির লেশ মাত্র । শেষ হতে চলা ফাল্গুন মাসের শেষ সপ্তাহেও দেখানেই প্রকৃতির বারিধারার । তবে আগামী কয়েকদিন অর্থাৎ চৈত্রের শুরুতে গোটা রাজ্য জুড়েই দাপট দেখাতে পারে কাল বৈশাখী । WB Weather update
ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর সুত্রে পাওয়া তথ্য অনুসারে, চলতি সপ্তাহের মাঝামাঝি বুধবার থেকেই গোটা রাজ্যের উত্তর থেকে দক্ষিণ এ প্রান্ত থেকে ও প্রান্ত বৃষ্টির জলে ভিজতে পারে গোটা বাংলা । উপলক্ষ্য সেই নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত । কারণ পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের রাজ্যের আকাশে বেশ কয়েকদিন আগেই তৈরি হয়েছে নিম্ন চাপ অক্ষ রেখা । ইতিমধ্যেই সেই নিম্ন চাপটি বঙ্গোপসাগর থেকে দক্ষিণা বাতাস জুটিয়ে ক্রমশ ঘনীভূত হচ্ছে । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শীতের বিদায় বিলায় প্রতি বছর পশ্চিমী ঝঞ্ঝা হয়ই । এবারও তাই । ঝাড়খণ্ডের নিম্নচাপটি ঘনীভূত হয়ে সেটি ঘূর্ণাবর্ত কিংবা কিংবা ঘূর্ণিঝড়ে পরিণত হতে শুধু সময়ের অপেক্ষা । তার জেরেই আগামী কয়েকদিনের মধ্যেই এ রাজ্যে প্রবল দুর্যোগের আশঙ্কার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
বাংলায় ধেয়ে আসছে বিরাট ঝোড়ো হাওয়া, সর্তকতা জারি আবহাওয়া দপ্তরের, আপনার জেলায় কবে? দেখুন -WB Weather Update
তাহলে এক নজরে দেখে নেওয়া যাক হাওয়া অফিসের ওয়েদার (Weather Update) আপডেট -
আগামী সোমবার পর্যন্ত গোটা রাজ্যেই চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়া । উত্তর বঙ্গ জুড়ে রয়েছে চরম দুর্যোগের পূর্বাভাস । তবে হাওয়া অফিসের আগাম রিপোর্ট অনুযায়ী বুধবার থেকেই উত্তর বঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হয়েছে । বৃহস্পতিবারও সেই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস । আগামী শুক্রবার থেকে দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে প্রবল ঝড় বৃষ্টি - বজ্রপাত - শিলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতর সুত্রে । বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস । মোটের ওপর এ সপ্তাহেই গোটা রাজ্য দেখতে চলেছে কাল বৈশাখীর দাপট । বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে । কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার থেকে । আগামী মঙ্গলবার পর্যন্ত এই দুর্যোগ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস ।
written by - Somnath PAL .
More Job News : Click Here
Join Telegram Channel : Click Here
TAG- #WEATHER #UPDATE #RAIN #STORM #WB

.jpg)