এই প্রকল্পে পান 5 লক্ষ টাকা, এক্ষুনি আবেদন করুন -Govt New Scheme

নয়াদিল্লী- কথায় বলে স্বাস্থ্যই সম্পদ। ভালো স্বাস্থ্যের পিছনে ছুটে বেড়ায় সবাই। ভালো স্বাস্থ্যের পাশাপাশি দুর্ঘটনার কথা মাথায় রেখে বেশির ভাগ মানুষই স্বাস্থ্য বিমা করেন। রাজ্য তথা দেশের মানুষের স্বাস্থ্য পরিসেবায় ইতিমধ্যেই উদ্যোগী কেন্দ্র রাজ্য দুই সরকারই। ঠিক যেমনটা রাজ্যের স্বাস্থ্য সাথী (swastha sathi)  প্রকল্পই হোক কিংবা ন্যায্য মুল্যের ওষুধের দোকান অথবা কেন্দ্র সরকারের আয়ুষ্মান ( Ayusman Bharat Yojna  ) ভারত প্রকল্প। উদ্দেশ্য একটাই, প্রান্তিক অর্থাৎ গরীব,মধ্যবিত্ত মানুষ কে উন্নত স্বাস্থ্য পরিষেবা বিনামুল্যে পৌঁছে দেওয়া। 



ইতিমধ্যেই রাজ্য সরকার দ্বারা চালু হওয়া স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাচ্ছেন গোটা রাজ্যের মানুষ। তবে এই প্রকল্প নিয়ে অভিযোগের সীমা নেই। এর পাশাপাশি বিগত কয়েক বছর আগেই কেন্দ্রের মোদী সরকার গোটা দেশের মানুষের স্বাস্থ্য পরিসেবায় চালু করেছেন বিনামুল্যে আয়ুষ্মান (Ayusman bharat) ভারত প্রকল্প। এই প্রকল্পের আওতায় রয়েছে ন্যায্য মূল্যে ওষুধের পাশাপাশি উন্নত চিকিৎসা পরিষেবা। তবে এর জন্য উপভোক্তার আয়ুষ্মান  ভারত প্রকল্পের (health card) কার্ড থাকতে হবে। 


তবে শুধু উন্নত চিকিৎসা, ন্যায্য মূল্যে ওষুধই নয় আয়ুষ্মান প্রকল্পের আওতায় সাধারণ মানুষের স্বাস্থ্য বিমার (health insurance) মতো গুরুত্বপূর্ণ বিষয়টিতে নজর দিয়ে আয়ুষ্মান গোল্ডেন (Golden Card)  কার্ড চালু করেছে কেন্দ্র সরকার ।  এই গোল্ডেন কার্ডটি থাকলে আপনি বা আপনার পরিবারের যে কোনও সদস্য এককালীন চিকিৎসা খরচ বাবদ ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পেতে পারেন । কারণ দুর্ঘটনা কখনও বলে আসেনা। তাই দুর্ঘটনা জনিত কারণে অথবা স্বাভাবিক কারনে অসুস্থ রোগীদের চিকিৎসায় দেশের সাধারণ মানুষ কে অর্থনৈতিক ভাবে সুরক্ষিত করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। এই প্রকল্পের আওতায় আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড থাকলে আপনি দেশের যে কোনও সরকারি অথবা বেসরকারি হাসপাতালে ১৩০০ -র ওপর রোগের চিকিৎসা পাবেন সম্পূর্ণ বিনামুল্যে সরকারি খরচে । 


এই প্রকল্পে আবেদন করতে গেলে প্রথমেই আপনাকে pmjay.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে । এক্ষেত্রে গ্রাহক কে তাঁর যাবতীয় তথ্য যেমন বয়স থেকে শুরু করে বাসস্থানের প্রমান পত্র এবং আঁধার কার্ড এবং ভোটার কার্ড ইত্যাদি সঙ্গে রাখতে হবে । তবে আয়ুষ্মান গোল্ডেন কার্ড পাওয়ার তথা আবেদনের ক্ষেত্রে আপনাকে জেলা স্বাস্থ্য দফতরে নির্দিষ্ট বিভাগে যেতে হবে । 


প্রসঙ্গত উল্লেখ্য , আপাতত গোটা দেশের প্রায় ৩১ টি রাজ্যে এই প্রকল্পটি  চালু করতে চাইছে কেন্দ্র সরকার। এর জন্য প্রাথমিক স্কুটনির কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে বলে জানা গিয়েছে সরকারি সুত্রে। কিন্তু পশ্চিমবঙ্গ, দিল্লি,  ওড়িশার মতো ও বিজেপি শাসিত রাজ্য গুলি অবশ্য আপাতত এই প্রকল্প নিজেদের রাজ্যে চালু করতে বাধ সেধেছে বলে জানা গিয়েছে। তার কারণ হিসাবে  জানানো হয়েছে,  কেন্দ্র সরকার আয়ুষ্মান ভারত প্রকল্পটির নাম  পরিবর্তন  করে  শুধুমাত্র আয়ুষ্মান নাম দিয়ে  রাজ্যগুলির তরফে চালু হওয়া স্বাস্থ্য প্রকল্প গুলি জুড়ে দিয়ে এক সঙ্গে চালু করতে চাইছে । তার জেরেই এই প্রকল্প নিয়ে কেন্দ্রের সঙ্গে  বিরোধ একাধিক রাজ্যের বিরোধ চরমে উঠেছে । আপাতত অনেক রাজ্যের সরকারই  কেন্দ্র সরকারের এই আয়ুষ্মান প্রকল্পের সঙ্গে নিজেদের নাম জড়াতে রাজী নয়। 


তবে আয়ুষ্মান ভারত  প্রকল্প নিয়ে কেন্দ্র - রাজ্য বিরোধ মেটাতে তৎপর কেন্দ্র সরকার। এ বিষয়ে কেন্দ্রের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এই আয়ুষ্মান প্রকল্পের যে কার্ডটি গ্রাহক কে ইস্যু করা হবে সেই কার্ডের ওপর কেন্দ্র রাজ্য দুই সরকারের লোগো দেওয়া থাকবে। কারণ প্রকল্পটি যৌথ উদ্যোগেই চালানো হবে বলে জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফে। শেষ পর্যন্ত কেন্দ্র-  রাজ্য  বিরোধ অবসান হলেই এই প্রকল্পের সুবিধা পেতে পারেন এ রাজ্য সহ গোটা দেশের মানুষ। তবে প্রকল্পের কাজ ইতিমধ্যেই জোরকদমে চলছে বলে জানা গিয়েছে । এরইমধ্যে গোটা দেশের বেশ কয়েকটি রাজ্য মিলিয়ে প্রায় ১৫ কোটি মানুষ কে এই স্বাস্থ্য বিমার আয়ুষ্মান কার্ড ইস্যু করা হয়েছে বলে জানা গিয়েছে সরকারি সুত্রে ।


চাকরি  কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে নজর রাখুন bongodhara.com -এ 


written by - Somnath Pal . 

Join Telegram Channel : Click Here

TAG - #AYUSHMAN BHARAT #SWATHYA SATHI #HEALTH #INSURENCE #YOJNA #GOVT