গোটা দেশের বেকারত্বের গ্রাফ ক্রমশ উর্ধ্ব মুখি । সাম্প্রতিক সময়ে তার ছবি বেশ স্পষ্ট । কিন্তু সরকারও হাল ছাড়তে নারাজ। সাধ্যমতো রাজ্যের তথা দেশের বেকার যুবক- যুবতীদের কর্মসংস্থান করে দিতে বদ্ধ পরিকর কেন্দ্র -রাজ্য দুই সরকারই। বিগত কয়েক বছরের আর্থিক খরা কাটিয়ে রাজ্য তথা দেশের কয়েক কোটি বেকার যুবক –যুবতীকে কীভাবে কর্মসংস্থানের দিশা দেখানো যায় তারই আপ্রান মরিয়া চেষ্টা চালাচ্ছে বর্তমান রাজ্য ও কেন্দ্র সরকার।
সেই লক্ষ্যে এবার একধাপ এগিয়ে চাকরি প্রার্থীদের জন্য বড় চাকরির সুযোগ এনে দিল কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন স্টাফ (staff selection commission) সিলেকশন কমিশন। সব কিছু ঠিক থাক থাকলে আগামী কয়েকমাসের মধ্যে কেন্দ্র সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দফতরে প্রায় সাড়ে সাত হাজার কর্মী নিয়োগ হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। চলতি বছরের শুরুতে এটিই যে সরকারি চাকরির বাজারে সব চাইতে বড় আপডেট তা বলার অপেক্ষা রাখেনা। পাশাপাশি দেশ তথা এ রাজ্যের কয়েক কোটি বেকার চাকরি প্রার্থীদের কাছে এটি যে বাড়তি পাওনা তা বলাই বাহুল্য ।
সম্প্রতি কেন্দ্র সরকারের একাধিক মন্ত্রকের অধীনে থাকা গোটা দেশের একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দফতরে গ্রুপ সি এবং গ্রুপ বি লেবেলে আধিকারিক পদে কয়েক হাজার শূন্য পদ পুরনের জন্য স্টাফ সিলেকশনের দ্বারস্থ হয়েছে সরকার। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ওই শূন্য পদগুলি পুরনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে সরকারি সুত্রে খবর।
এ বিষয়ে ইতিমধ্যেই একটি সরকারি সার্কুলার ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অব পার্সনেল পাবলিক(ministry of personnel grievance and pension department) গ্রিভেন্স অ্যান্ড পেনশন ডিপার্টমেন্টের তরফ থেকে। কেন্দ্র সরকারের সচিব পর্যায়ে স্টাফ সিলেকশন কমিশন মারফৎ ওই সার্কুলার জারি করা হয়েছে ।
এ বিষয়ে শূন্য পদ গুলি পূরণের স্বার্থে ইতিমধ্যেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্টাফ (Staff Selection Commission) সিলেকশন কমিশন মারফৎ । প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনি যদি গ্র্যাজুয়েট বা স্নাতক হন তাহলে এই নিয়োগের খবর টি নেহাত আপনার জন্য বিশেষ খুশির খবর । কারণ এই নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি রাখা হয়েছে গ্র্যাজুয়েট অর্থাৎ যেকোনো শাখায় স্নাতক । পাশাপাশি গোটা দেশের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । এ ছাড়াও কেন্দ্র সরকারের একাধিক গুরুত্ব পূর্ণ দফতরে আধিকারিক পদে নিয়োগের পর নিযুক্ত কর্মী যেমন সরকারি বেতন কাঠামো অনুযায়ী প্রতিমাসে আকর্ষণীয় বেতন পাবেন তেমনি রয়েছে সরকারি যাবতীয় সুযোগ সুবিধা । আগামী কয়েক মাসের মধ্যেই গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান হয়েছে সরকারি সুত্রে । তাই অযথা সময় বিলম্ব না করে এক কথায় লাখ টাকা বেতনে কেন্দ্র সরকারের একাধিক গুরত্ব পূর্ণ দফতরে আধিকারিক পদে চাকরি করতে চাইলে এখনই আবেদন করুণ । তাহলে জেনে নেওয়া যাক নিয়োগ প্রক্রিয়া গোটা বিষয় সম্পর্কে । মনোযোগ দিয়ে দেখে নিন নিচের প্রতিবেদনটি ।
প্রথমেই শূন্য পদ -
স্টাফ সিলেকশন কমিশন মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে কেন্দ্র সরকারের একাধিক মন্ত্রকের অধীনে থাকা একাধিক গুরুত্বপূর্ণ দফতরে গ্রুপ বি -সি আধিকারিক পদে মোট শূন্য পদের সংখ্যা ৭,৫০০ টি । অবশ্য এই শূন্য পদের সংখ্যা পরে আরও বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে । এ ক্ষেত্রে যে যে দফতরে যে যে শূন্যপদ পূরণের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে সেগুলি হল ,
1) Assistant Audit Officer
2) Assistant Accounts Officer
3) Assistant Section Officer
4) Inspector of Income Tax
5) Inspector, (Central Excise)
6) Inspector (Preventive Officer
7) Inspector (Examiner
8) Assistant Enforcement Office
9) Inspector
10) Sub Inspector
11) Executive Assistan
12) Research Assistant
13) Divisional Accountan
14) Junior Statistical Officer
15) Junior Intelligence Officer
16) Auditor
17) Accountant
18) Postal Assistant/ Sorting Assistant
19) Senior Secretariat Assistant/ Upper Division Clerk
20) Senior Administrative Assistant
21) Tax Assistant
আবেদকারীর শিক্ষাগত যোগ্যতা-
উল্লেখিত পদ গুলিতে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে । তবে কিছু কিছু পদের ক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক পাশ হতে হবে । যেমন
১)- (Assistant Audit Officer/Assistant Accounts Officer) অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে বানিজ্য শখায় স্নাতক হওয়ার পাশাপাশি চাটার্ড অ্যাকাউন্টস/ কস্ট অ্যাকাউন্ট / এম বি এ অথবা কোম্পানি সেক্রেটারিয়েট ডিগ্রিধারী হতে হবে ।
২) (Junior Statistical Officer) জুনিওর স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্ট্যাটিস্টিক্স অথবা অঙ্ক বিষয় নিয়ে স্নাতক পাশ হতে হবে ।
৩) (Research Assistant in National Human Rights Commission (NHRC) রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ন্যাশেনাল হিউম্যান রাইটস কমিশন পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রিধারী হতে হবে ।
বয়স সীমা -
উল্লেখিত পদ গুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ এর হিসাবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে । পাশাপাশি কিছু কিছু পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়সের ঊর্ধ্ব সীমা রাখা হয়েছে ১৮ থেকে ৩০ অথবা ৩২ বছর পর্যন্ত । তবে যাবতীয় পদ গুলিতে আবেদনের জন্য সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
আবেদন পদ্ধতি-
আবেদনের সময় অবশ্যই প্রার্থীকে সরকারি বিজ্ঞপ্তিতে দেওয়া স্টাফ সিলেকশন কমিশনের (https://ssc.nic.in.) ওয়েব সাইটে ঢুকে নিজের নাম , ইমেল (email Id) আই ডি সহ পাশ ওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে ফর্ম ডাউন লোড করতে হবে। এরপর ধাপে ধাপে ওই ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের যাবতীয় তথ্য যেমন, বয়স, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, ফোন নম্বর সবই আপলোড করতে হবে। এ ছাড়াও বর্তমান সময়ের নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই সঙ্গে রাখতে হবে। আঁধার কার্ড এবং ভোটার কার্ডটিও চাকরি প্রাথিকে ফর্ম ফিলাপের সময় নিজের সঙ্গে রেখে দিতে হবে। সব শেষে প্রার্থীকে নিজের নাম সই করে তা স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। আবেদন পত্র টি সাবমিট হয়ে গেলে তার একটি প্রিন্ট কপি আবেদনকারীকে তুলে নিতে হবে পরের ধাপে পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডমিট কার্ড তুলে নেওয়া সহ ধাপে ধাপে সরকারি নির্দেশ গুলি দেখে নেওয়ার জন্য।
নিয়োগ পদ্ধতি-
উল্লেখিত পদ গুলিতে নিয়োগের ক্ষেত্রে আবেদকারী প্রার্থীকে প্রথমে কম্পিউটারে অনলাইনে লিখিত পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউ দিতে হবে। এ ছাড়াও আবেদনকারীর জমা দেওয়া ডকুমেন্টস বা নথি ভেরিফিকেশনের পর চূড়ান্ত পর্যায়ের প্রার্থী বাছাই করা হবে। সব শেষে উত্তীর্ণদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র।
আবেদন ফী -
সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদনের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফী জমা করতে হবে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের কোনও আবেদন ফী জমাকরার প্রয়োজন নেই ।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন - (https://ssc.nic.in.)
আমরাই দেবো সঠিক চাকরির খবর , নজর রাখুন bongodhara.com - এ
Official Notice : Download
★Join Telegram Channel : Click Here
★More Job News : Click Here
TAG - #govt job #job #recruitment #SSC #employment #Staff Selection Commission

.jpg)