মাত্র একবার টাকা দিন আর জীবনভর পেনশন নিন, LIC-র দারুণ স্কিম -LIC Bumper Plan

কলকাতা : নিজের জীবন কে ভালবাসেন না এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়া মুশকিল। ঠিক তাই। কারণ মানুষের জীবনে দুর্ঘটনা কখনও বলে আসেনা। তাই নিজের অথবা পরিবারের বাকি সদস্যদের  আর্থিক ভাবে সুরক্ষিত রাখতে গোটা পৃথিবীর বেশিরভাগ মানুষ বেছে নেন জীবন বিমার মতো একাধিক পলিসি কে। কিন্তু বর্তমান বাজারে একাধিক বিমা সংস্থা থাকলেও দেশের বেশিরভাগ মানুষ অবশ্য নিজের ভবিষ্যৎ জীবন কে আর্থিক ভাবে সুরক্ষিত করতে এলআইসিকেই(LIC) বেশি নিরাপদ বলে মনে করেন। দেশের প্রান্তিক কিংবা শহরাঞ্চলের মানুষের  সু- নিশ্চিত সুরক্ষা এবং নিরাপদ চিন্তা ধারার কারণেই গোটা দেশ জুড়ে এখনও পর্যন্ত যে নামটি একেবারে প্রথম সারিতে অবস্থান করছে সেটি হল এলআইসি অর্থাৎ লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া (Life Insurance Corporation of India) । 



আসলে এলআইসি (LIC) বলে কথা। গোটা দেশের সবচাইতে বৃহৎ জীবন বিমা সংস্থা। তাই হাজার রকম প্ল্যান। কখনও এটা তো কখনও সেটা। বিমার ক্ষেত্রে ইতিমধ্যেই কয়েক হাজার বিমা প্ল্যান বা পলিসি নিয়ে হাজির হয়েছে এলআইসি। দেশের গরীব বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনকে অর্থনৈতিক ভাবে সুরক্ষিত করতে অতি সম্প্রতি এলআইসি-র তরফ থেকে একট ( New Plan Launch From LIC) মহা প্ল্যান নিয়ে আসা হয়েছে বাজারে। 


কিন্তু কি সেই পলিসি বা প্ল্যান যা আপনার ভবিষ্যৎ জীবন কে নিশ্চিত সুরক্ষিত করতে পারে বিলক্ষণ ? 

গত কয়েকদিন আগে ভারতীয় জীবন বিমা কর্পোরেশনের তরফ থেকে যে প্ল্যান বা পলিসিটি বাজারে লঞ্চ করা হয়েছে সেটি হল এলআইসি ইমিডিয়েট অ্যানুইটি (Immediate Annuity Plan) প্ল্যান । এই পলিসিতে মাত্র একবার টাকা দিন অর্থাৎ বিনিয়োগ করুন আর জীবনভর নিশ্চিত পেনশন তুলুন । শুধুই কি নিশ্চিত পেনশন, এই স্কিমের আওতায় পেনশন গ্রহন করাকালীন যদি কোনও পেনশন ভোগীর মৃত্যু হয় তাহলে তার নমিনি অর্থাৎ মনোনীত ব্যক্তিকে এল আই সি-র  তরফ থেকে সুদ সহ সব টাকা ফিরিয়ে দেওয়া হবে । 


তাহলে আসুন চটপট জেনে নেওয়া যাক এলআইসির (LIC) এই ইমিডিয়েট অ্যানুইটি অর্থাৎ তাৎক্ষণিক বার্ষিক প্ল্যান বা পলিসির যাবতীয় খুঁটিনাটি বিষয় সম্পর্কে :


এ বিষয়ে ভারতীয় জীবন বিমা কর্পোরেশন অর্থাৎ এলআইসি মারফৎ যে তথ্য দেওয়া হয়েছে সেটি এই রকম,

১)  এই পলিসিতে পলিসি ধারক কে সারা জীবনে মাত্র একবার বিনিয়োগ অর্থাৎ সারা জীবনে মাত্র একবার প্রিমিয়াম (Premium) দিতে হবে । 


২)  এই পলিসি গ্রাহকের আমৃত্যু পর্যন্ত কভার করবে । অর্থাৎ পলিসি ধারক ব্যক্তির মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তি নিশ্চিত পেনশন পাবেন । 


৩)  এক্ষেত্রে এই পলিসি দু ধরণের , 

প্রথমত, একক ভাবে কোনও ব্যক্তি যদি পলিসি হোল্ডার হন তাহলে পলিসি ধারক ব্যক্তি তার মৃত্যু পর্যন্ত যেমন পেনশন পাবেন তেমনি ওই ব্যক্তির মৃত্যু হলে তাঁর নমিনি অর্থাৎ মনোনীত ব্যক্তিকে সুদ সহ সব টাকা ফিরিয়ে দেওয়া হবে এল আই সি-র তরফ থেকে । 


দ্বিতীয়ত , যদি কোনও ব্যক্তি যৌথ অর্থাৎ পরিবারের অন্য কোনও সদস্যের সঙ্গে যৌথ ভাবে এই পলিসি করেন তাহলে এক জনের মৃত্যু হলেও অন্য জন কে তাঁর মৃত্যু পর্যন্ত নিশ্চিত পেনশন দেবে এল আই সি । এছাড়াও যদি কোনও কারনে দ্বিতীয় ব্যক্তির ও মৃত্যু হয় তাহলে মৃত পলিসি হোল্ডারের নমিনি অর্থাৎ মনোনীত ব্যক্তিকে সুদ সব টাকা ফিরিয়ে দেবে এল আই সি । 


৪) অনলাইন কিংবা অফলাইন দু'তরফেই কোনও ব্যক্তি এই পলিসি বা স্কিমে আবেদন করতে বা কিনতে  পারেন । অনলাইনে আবেদন করতে চাইলে ওই ব্যক্তিকে নির্দিষ্ট ওয়েব (www.licindia.in) সাইটে গিয়ে পলিসি ক্রয় করতে হবে । অন্যদিকে অফলাইনে নিকটবর্তী এল আইসি-র শাখা অফিসে যোগাযোগ করলেই এই পলিসি সহজেই কিনে নিতে পারবেন । 


৫) এই প্ল্যানে সর্বোচ্চ ক্রয় মূল্যের কোনো সীমা নেই। ৪০ থেকে ৮০ বছরের মধ্যে যে কেউই এই স্কিমটি কিনতে পারবেন। মাসিক পেনশনের সুবিধা নিতে চাইলে মাসে অন্তত এক হাজার টাকা বিনিয়োগ করতে হবে। একইভাবে ত্রৈমাসিক পেনশনের জন্য মাসে অন্তত ৩ হাজার টাকা বিনিয়োগ করতে হবে।


৬) এল আই সি -র ইমিডিয়েট অ্যানুইটি অর্থাৎ তাৎক্ষণিক বার্ষিক প্ল্যানের অর্থ হল এই  পলিসি নেওয়ার সাথে সাথে পেনশন শুরু হয়ে যাবে। পেনশনভোগীরা তাঁদের সুবিধা মতো মাসিক, ত্রৈমাসিক অর্থাৎ তিন মাস অন্তর, ছয় মাস অন্তর বা বছরে একবার পেনশন নিতে পারবেন । এক্ষেত্রে টাকা জমা করার সঙ্গে সঙ্গে পলিসি গ্রাহকের পেনশন শুরু হয়ে যাবে ।  


কোথায় গেলে মিলবে এই পলিসির সুবিধা ?

ইতিমধ্যেই ভারতীয় জীবন বিমা কর্পোরেশনের (LIC) যে ওয়েব  (www.licindia.in) সাইট চালু রয়েছে অনলাইন পদ্ধতিতে সেখানে ঢুকে দেশের যেকোনো প্রান্তের গ্রাহক এই ইমিডিয়েট অ্যানুইটি পলিসির বিস্তারিত তথ্য যেমন পাবেন তেমনি পলিসিতে অংশগ্রহণ করতে পারেন। এ ছাড়াও নিকতবর্তী কোনও এজেন্ট অথবা সরাসরি এলআইসি-র কোনও শাখা অফিসে গেলেই মিলবে পলিসির যাবতীয় তথ্য এবং পলিসি ক্রয়ের যাবতীয় সুবিধা। 

তাই আআর দেরি না করে আপনার ভবিষ্যৎ জীবন কে সুরক্ষিত করতে এখনই যোগাযোগ করুন আপনার নিকট বর্তী ভারতীয় জীবন বিমা কর্পোরেশন অর্থাৎ এল আই সি-র শাখা অফিসে । 


Join Telegram Channel : Click Here


TAG- #LIC #NEW INSURANCE PLAN #LIFE INSURANCE CORPORATION #LIC OF INDIA #IMMEDIATE ANNUITY PLAN