কলকাতা - সরকার ও সরকারি কর্মচারী ডিএ ইস্যুতে মারমার কাট কাট অবস্থা । অবশ্য তারই মাঝে সরকারি কর্মীদের চোর -ডাকাত বলেও কটাক্ষ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী স্বয়ং । পাশাপাশি বছর শুরুতেই মুখ্যমন্ত্রী দাবি করেন রাজ্য ও কেন্দ্র সরকারের বেতন পরি কাঠামো এক নয় । রাজ্যের চাকরি করে রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডি এ -য়ের দাবি অমুলক বলেও স্পষ্ট হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী । এছাড়াও মুখ্যমন্ত্রী দাবি করেন রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় এসে কর্মীদের ১০৫ শতাংশ হারে ডি এ দিচ্ছে । কিন্তু মুখ্যমন্ত্রীর এহেন দাবি যে একেবারেই সত্যি নয় তার প্রমান মিলল সরকারি নির্দেশিকায় । তাহলে বিষয়টি স্পষ্ট করেই বলা ভালো । WB Govt Employees DA Update
রাজ্য সরকারি কর্মীরা তাদের ন্যায্য পাওনা থেকে ১১৫ শতাংশ ডি এ কম পাচ্ছেন । গত কয়েকদিন আগেই সরকারি নির্দেশিকায় এমন তথ্য সামনে আসার পর থেকেই জোর জল্পনা তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে । এ বিষয়ে এক ধাপ এগিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন , সম্প্রতি রাজ্য সরকারের তরফে যে নির্দেশিকা জারি হয়েছে তাতে একটা বিষয় বেশ স্পষ্ট যে, সর্বভারতীয় স্তরে (AICPI) মূল্যসূচকের নিরিখে পঞ্চম বেতন কমিশন এবং ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এ রাজ্যের সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএ-য়ের যেখানে ২২১ শতাংশ হওয়া উচিত । সেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ১১৫ শতাংশ কম ডিএ দেওয়া হচ্ছে । এ বিষয়ে তার স্পষ্ট বক্তব্য , সরকারি নির্দেশিকায় যে তথ্য উঠে এসেছে এবং মুখ্যমন্ত্রীর ১০৬ শতাংশ হিসেব ধরলে যে অঙ্ক দাঁড়ায় তা হল ২২১ শতাংশ – ১০৬ শতাংশ = ১১৫ শতাংশ। এ প্রসঙ্গে তিনি বলেন , সরকারি নির্দেশিকায় রাজ্য সরকার এই বিষয় টি স্বীকারও করে নিয়েছে । WB Govt Employees DA Update
তবে চলতি বছর বাজেট অধিবেশনে রাজ্য সরকারি কর্মীদের জন্য ৩ শতাংশ ডি এ ঘোষণা করে রাজ্য সরকার । তারপরেও কেন্দ্র সরকারি কর্মীদের সঙ্গে সপ্তম বেতন কমিশনের হিসাবে রাজ্য ও কেন্দ্র সরকারি কর্মীদের ডি এ -য়ের ফারাক ৩৬ শতাংশ । আসলে এ রাজ্যের ক্ষেত্রে সরকারি তরফে ৩ শতাংশ ডি এ ঘোষণার পর থেকেই যেন সরকারি কর্মীদের আন্দোলনের আগুনে ঘৃতাহুতি পড়ে । এমনকি DA ইস্যুতে কখনও ধর্মঘট কখনও কর্মবিরতি , পাশাপাশি লাগাতার অবস্থান বিক্ষোভ চলছে বিগত কয়েক মাস ধরে । তার জেরেই অবশ্য কর্মীহীন রাজ্য সরকারি দফতর গুলিতে কাজ কর্ম প্রায় লাঠে ওঠার জোগাড় । এমনকি সরকারি কর্মীদের আন্দোলনের জেরে বিনষ্ট হতে বসেছে রাজ্যের কর্ম সংস্কৃতি । এতো কিছুর পরও সরকারি কর্মীরা তাদের অবস্থানে যেমন অনড় তেমনি মুখ্যমন্ত্রীও তাঁর বক্তব্যের ঝাঁঝ বাড়িয়ে চলেছেন দিনের পর দিন । সরকারি তরফে কোনও ইতিবাচক সারা না এলে তারা যে আন্দোলনের পথ থেকে বিন্দু মাত্র সরবেন না তা ইতিমধ্যেই খোলসা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ । কিন্তু মুখ্যমন্ত্রীও তার অবস্থানেই অনড় । ফলে সরকার ও সরকারি কর্মীদের মধ্যে তিক্ততার সম্পর্ক অব্যাহত ।
রাজ্যের লাইব্রেরিতে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, রইল বিস্তারিত -WB Library Job Recruitment
তবে এরই মধ্যে কলকাতা হাইকোর্টে আইনজীবী রমা প্রসাদ সরকারের জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মহামান্য টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দেন , অবিলম্বে রাজ্য সরকার কে ইতিবাচক আলোচনায় বসতে হবে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে । এ বিষয়ে যে আদালতের পর্যবেক্ষণ থাকবে সে কথাও স্পষ্ট করেন মহামান্য বিচারপতিগণ । ফলে আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে আগামী ১৭ই এপ্রিল রাজ্যের মুখ্য এবং অর্থ সচিব আন্দোলনকারী সরকারি কর্মীদের তিন জন প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসতে চলেছেন। ওইদিনই কিছু একটা রফা সুত্র মিলতে পারে বলে ইতিমধ্যেই গুঞ্জন তৈরি হয়েছে সরকারি মহলে । শেষ পর্যন্ত আদালতের নির্দেশেই সদর্থক ভুমিকা নিতে চলেছে রাজ্য সরকার ।
এরই মাঝে ডিএ ইস্যুতে রাজ্য সরকারের নির্দেশিকা এবং নয়া পরিসংখ্যান যে সরকারের বেশ অস্বসস্তির কারণ এবং নতুন করে রাজ্য রাজনীতি থেকে শুরু করে সরকার এবং সরকারি কর্মচারীদের মধ্যে ডি এ বিবাদে নতুন মাত্রা যোগ করল তা বলাই বাহুল্য । তবে শেষ পর্যন্ত আদালতের নির্দেশে সরকারি কর্মীদের প্রতি রাজ্য সরকার সদর্থক ভুমিকা নেয় কিনা তার উত্তর মিলবে আগামীতে । আপাতত পরিসংখ্যান এবং সরকারি নির্দেশিকা সহ যৌথ মঞ্চের তরফে দেওয়া হিসাব অনুযায়ী বেশ অসস্তিতে রাজ্যের শাসক দল ।
written by - Somnath Pal .
Join Telegram Channel : Click Here
TAG - #DA #WB #EMPLOYMEE #GOVT #HIGH COURT

.jpg)